Author: banglarbhore

রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলা রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের হায়াতপুর, শাহাপুর, হাকিমপুর, মোবারকপুরসহ বিভিন্ন গ্রামে টানা বৃষ্টির কারণে মরতে শুরু করে ফসল। বিশেষ করে প্রতিটি সবজি ক্ষেতে গাছে ফল ফুলে ভরে গেছে। কয়েকদিন পরই কৃষক ফসল তুলতে শুরু করবেন এমন সময়ে কয়েক দিনের বৃষ্টিতে ক্ষেতে পানি জমে গাছগুলো মরে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। চালুয়াহাটি, মশ্বিননগর, ঝাঁপাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পটলসহ, বিভিন্ন ফসলের ক্ষেতে পানি জমে আছে। এতে ক্ষেতের গাছ মরে যেতে শুরু করেছে। কোনো কোনো কৃষাক ক্ষেত থেকে পানি সরানোর চেষ্টা করছেন ফসল বাঁচাতে। চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুর গ্রামের কৃষক সোবহান মোড়ল, মিজানুর রহমান, মতি বলেন, ক্ষেত থেকে পানি সরিয়েও লাভ…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নার্সিং ও মিডিওয়াইফের শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপির প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। মূলত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনিবন্ধিত নার্স ও মিডওয়াইফ নির্মূলে স্বাস্থ্য বিভাগের কার্যত কোনো পদক্ষেপ না থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা ওই সব নার্স ও মিডিওয়াইফ দমনের দাবি করে আসছিলেন দীর্ঘদিন থেকে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগ ও শিক্ষার্থীদের একটি টিম শহরের দুটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। তারা প্রথমেই শহরের দড়াটানা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে দায়িত্বরত ৩ জন ডিপ্লোমা নার্স কর্মরত থাকলেও তাদের একজনেরও কাগজপত্র সঠিক পাওয়া যায়নি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের বিএনপিকর্মী মোহাম্মদ মাসুমকে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার ও বর্তমান নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি আনিসুর রহমানসহ ৭ পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাসুমের মামা কুদ্দুস আলী বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রূহিন বালুজ এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অপর আসামিরা হলেন, যশোর কোতোয়ালি থানার সাবেক ওসি শিকদার আক্কাস আলী, এসআই আবু আনসার, কনস্টেবল হাফিজ, কনস্টেবল অভিজিৎ, কনস্টেবল সাঈদ, কনস্টেবল হাসনাত। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, যশোর…

Read More

ক্রীড়া ডেস্ক রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে এমন স্মরণীয় জয়ের পর শাস্তি পাচ্ছে সফরকারী দল। রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার-রেটের কারণ ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাচ্ছে বাংলাদেশের। সঙ্গে কাটা যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ৩ পয়েন্টও। একই অপরাধে ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা যাচ্ছে পাকিস্তানের। ৬ ডব্লুটিসি পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে স্বাগতিকদের। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তি দিয়েছেন দুই দলকে। নির্দিষ্ট সময়ে মধ্যে পাকিস্তান ৬ ওভার এবং বাংলাদেশ ৩ ওভার কম করায় এই জরিমানা করা হলো। আইসিসি কোড…

Read More

ক্রীড়া ডেস্ক টাইব্রেকারে ভারতের ১৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নেওয়া সোজাসুজি পঞ্চম শটটি নিচু হয়ে গোলরক্ষক মোহাম্মদ আসিফ রুখে দিতেই ধারাভাষ্যকার চিৎকার করে উঠলেন, ‘বাংলার বাঘেরা পৃথিবীকে দেখিয়ে দিল।’ ললিতপুরের আনফা কমপ্লেক্সের গ্যালারিতেও তখন উচ্ছ্বাসের বান। বাংলাদেশের যুবারা রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ফাইনাল নিশ্চিত করার মেতে উঠলেন উদ্যাপনে। দেশের পতাকা মেলে দিয়ে স্টেডিয়ামে চক্কর দিতে লাগলেন। ডাগআউটে গিয়ে কোচ, কর্মকর্তা ও দর্শকদের সঙ্গেও ভাগাভাগি করতে লাগলেন জয়ের আনন্দ। বৃথা গেল না শিষ্যদের প্রতি মারুফুল হকের বিশ্বাস। বৃথা গেল না অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের কথা। ভারতের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন দুজনে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে তাঁরই প্রতিফলন দেখাল বাংলাদেশ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সনাতন ধর্ম বিশ্বাসীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার ধর্মীয় আচার অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়াদি আর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের মতো যশোরে জন্মাষ্টমী উদযাপিত হয়। এ তিথিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিভিন্ন বারোয়ারি মন্দির ও বাসা-বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও হোমযজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে কীর্র্তন ও পাঠ অনুষ্ঠান। দু’দিনে বিভক্ত হয়ে অষ্টমী তিথি থাকায় আজ মঙ্গলবারও অনেক কৃষ্ণভক্ত তাদের ভক্তি অর্ঘ্য অর্পণ করবেন ভগবানের চরণে। যশোর জেলা পূজা উদযাপন পরিষদ আগেই ঘোষণা দিয়েছিল দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে এবারের অনুষ্ঠানমালায় পরিবর্তন আনা হয়েছে। ধর্মীয় পূজা পাঠ ও আচার বিধির বাইরে এবার অন্য কোনো আয়োজন হবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা করার দাবিতে কর্মীসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা শাখা। সোমবার প্রেসক্লাব যশোরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাসদ কুষ্টিয়া জেলা কমিটির সমন্বয়ক সফিউর রহমান, বাসদ যশোর জেলা কমিটির সমন্বয়ক শাহাজান আলী, বাসদ ঝিনাইদহ জেলা কমিটির সমন্বয়ক আসাদুজ্জামান আসাদ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অনৈতিক কর্মকাণ্ড মীমাংসা হয়ে যাওয়ার পরও মীমাংসাকারীর পিতা আবুল হোসেনকে (৬৭) পিটিয়ে জখম করেছেন প্রতিপক্ষ। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সাড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে আহত জানান, রোববার দিনগত রাতে সদর উপজেলার রুপদিয়া বিনোদমোড় এলাকার আব্দুল গনির ছেলে সাকিব হোসেন সাড়াপোল এলাকার অনৈতিক কাজের জন্য মাজেদের মেয়ের ঘরে প্রবেশ করে। এসময় স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাহাদেরকে ঘরের ভিতরে আটক করে। পরে ওই রাতে আবুল হোসেনের ছেলের নাসিরসহ স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। পরে সোমবার বেলা ১১টার প্রতিবেশী আব্দুল গনি ওই রাতের ঘটনাকে কেন্দ্র করে আহতের বাড়ির এসে কথা কাটাকটির করে। একপর্যায়ে আব্দুল গনির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক জখম হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরতলির শেখহাটি শফিয়ার রহমান স্কুলের পিছনে এ ঘটনা ঘটে। আহত ইসমাইল হোসেন শহরের বারান্দি নাথপাড়া বউবাজার এলাকার বাসিন্দা। যশোর হাসপাতালে ভর্তি ইসমাইল হোসেন জানান, সোমবার বিকেলে শেখহাটি আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফেরার পথে শেখহাটি শফিয়ার রহমান স্কুলের পিছন পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন আহত ইসমাইলের বুকের ডান পাজরে এবং বাম হাতের কুইনে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা আজিজুর রহমান (৩৩) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আজিজুর- ওই গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে ও আওয়ামী লীগের কর্মী। আহত আজিজুর জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রসুলের ফুফাতো বোনসহ পরিবারের নামে মামলা করেন আজিজুর। সেই মামলার তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় রসূল চাপ দিয়ে আসছিল। সর্বশেষ গত রোববার সকালে মামলা তুলে নেওয়ার জন্য শাসিয়ে যাই। একই সাথে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সন্ধ্যার ভিতরে দাবিকৃত টাকা না দেয়ায় মির্জাপুর…

Read More