Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাগ্রত ছাত্রসমাজ যারা স্বৈরাচরের পতন ঘটিয়েছে, তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা সচিবালয় এলাকার পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে। হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের চিকিৎসার খোঁজখবর নেন তারা। ড. আসিফ নজরুল বলেন, আনসার সদস্যের দাবি ছিল- এখনই রাত দশটার সময় প্রজ্ঞাপন জারি করে তাদের জাতীয়করণ করতে হবে। তারা এমন এক…

Read More

বাংলার ভোর ডেস্ক চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই তিন থানায় প্রায় ১০ হাজার অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় গ্রেপ্তার ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পর সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রমনা, শাহবাগ ও পল্টন থানার মামলায় শুনানি হয় মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এবং বিমানবন্দর থানার শুনানি হয় মহানগর হাকিম মোশাররফ হোসেনের আদালতে। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই সাইফুর রহমান, আলমগীর…

Read More

বাংলার ভোর ডেস্ক দেশে এক সপ্তাহ ধরে যে ভয়াবহ বন্যা চলছে, তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ১ হাজার ২০৪ জনে। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। উজানের তীব্র ঢল এবং অতি ভারি বৃষ্টির কারণে গত মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। অল্প সময়ের মধ্যে তা বিস্তৃত হয় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে। এই ১১ জেলায় ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে জানিয়ে কামরুল হাসান জানান, বন্যায় মৃত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসা প্রার্থীরা। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় সোমবার দুপুরে শহরের ইটাগাছা এলাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েকশ’ ভিসা প্রার্থী। ভিসা না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হবে, পরে এমন আশ^াসে পরিস্থিতি শান্ত হয়। সাতক্ষীরার মুনজিৎপুরের মোস্তফা আলী জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮শ’ ৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে পনের দিন সময় বেঁধে দেয়া হয়। তবে ২/৩ মাস পরে ভিসাও আসেনা, পাসপোর্ট বইও ফেরত পাওয়া যায়না।…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (অর্থ ও আইসটি) আরাফাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. পংকজ বিহারী…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স পরিষদের যশোরের ঝিকরগাছা-শার্শা জোন কমিটির গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হোসেন। রোববার রাত সাড়ে ৮টায় সংগঠনের নাভারণ আনসার ক্যাম্প সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। ঝিকরগাছা-শার্শা জোন কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াকুবার, সহ সধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক রিজাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক আকবর আলী, প্রচার সম্পাদক কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক পান্না মোড়ল, কার্যকরী সদস্য…

Read More

তালা সংবাদদাতা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাতক্ষীরার তালায় বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তালা উপজেলা শাখা। সোমবার সকালে তালা ব্রিজ মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা প্রেসক্লাব মোড়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ফারুক জোয়াদ্দার, অমাল কান্তি দত্ত, কৃষ্ণপদ দাস, সরজিৎ সরকার, পলাশ দাশ, অনুপম মল্লিক, সঞ্জয়, জযন্ত পাল, অপু সাধু, অঞ্জুন বিশ্বাস, দিবাশিষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কাটিয়া মাঠপাড়া-গদাইবিল সড়কে হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যবসায়ী রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজররুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। প্রভাবশালীরা পানি নিস্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়ার উপায় নেই কারো। তারা বলেন, এখনি জলাবদ্ধতা…

Read More

বাংলার ভোর ডেস্ক দিনভর অবরুদ্ধ করার পর রাত ১০টার দিকে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয় এলাকা ছাড়ল আন্দোলনরত আনসার সদস্যরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নানা দাবিতে আন্দোলনরত আনসারা রোববার বেলা ১২টা থেকে সচিবালয় ঘেরাও করে রাখেন। ফলে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন কয়েকজন উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা। রাত সাড়ে ৮টার দিকে সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তাদের উদ্ধার করার আহ্বান জানান। তিনি বলেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা…

Read More

ক্রীড়া ডেস্ক পাকিস্তানে বাংলাদেশের গল্পটা সব সময় হতাশার। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে। জয় না পাওয়ার হতাশা নিয়ে। এবার সেই গল্পটা বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন, এবারের সফরে বিশেষ কিছু করবেন তারা। আজ ১০ উইকেটের জয়ে সেই কথা রেখেছেন তারা। পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে হারালো বাংলাদেশ। এর আগে তিন সংস্করণ মিলে ২০ ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ। ২১তম ম্যাচে এসে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। এমন স্মরনীয় জয় উৎসর্গ করে দিয়েছেন শান্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেই সব বীরদের শ্রদ্ধা জানিয়ে…

Read More