অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন গাজীকে গণ সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে যশোর জেলা কারাগার থেকে উপজেলার নওয়াপাড়া বাজারে পৌছালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে নওয়াপাড়া বেঙ্গলগেট এলাকা থেকে একটি মিছিল যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুরনো বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সদ্য কারামুক্ত থানা বিএনপি’র সাবেক সহ সাধারণ সম্পাদক ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী। এসময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপি’র সদস্য গোলাম রেজা দুলু, মনির সিদ্দীকি বাচ্চু, অভয়নগর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের হামিদপুরের আসাদুজ্জামানের বাড়িতে গত ২৭ জুন দুপুরে হামলা চালিয়ে নগদ ১০লাখ টাকা, স্বর্ণালংকার লুটপাট ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় ২৪ আগস্ট শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের আসাদুজ্জামান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তার ছেলে পিয়াসের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০/২০০জন আসামি উল্লেখ করেছে। শহিদুল ইসলাম মিলন যশোর শহরের ঘোপ পিলু খান রোডের বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সভাপতি। মামলায় বাদী উল্লেখ করেন, গত ২৭ জুন দুপুর সাড়ে ১২ টার সময় বাদীর বাড়িতে শহিদুল ইসলাম মিলন ও তার ছেলে পিয়াসের নেতৃত্বে মাইক্রো, প্রাইভেট ও মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা প্রায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের নগদ এক লাখ টাকা দেয়া হয়েছে। রোববার বিকেলে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার ছাত্রদের হাতে এক লাখ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, হিসাব বিভাগের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক,কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রধান সমন্বয়কারী রাশেদ খান, জান্নাতুল ফোয়ারি অন্তরা, রুবাইয়া খন্দকার, এস এম আসিফ সোহান,…
বাংলার ভোর প্রতিবেদক ট্রাকে মালামাল ওঠানামা ও লেবারদের টাকা নিয়ে গোলযোগের জেরে আরাফাত হোসেন (২৫) নামে এক ড্রাইভার ছুরিকাঘাতের শিকার হয়েছেন। রোববার বিকেলে সদরের রাজারহাট মোড়ে এই ঘটনা ঘটে। আহত ট্রাক ড্রাইভার আরাফাত মুড়লী কবরস্থান পাড়া এলাকার আলি হোসেনের ছেলে। হাসপাতলে আহত আরাফাত জানান, এক সপ্তাহ আগে পঞ্চগড় জেলায় ট্রাকে মালামাল ওঠানোর সময় টাকা নিয়ে সানি, সুমন ও হ্যাপির সাথে গোলযোগ হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করে রোববার বিকালে হ্যাপি, সানি ও সুমনের সাথে রাজারহাট মোড়ে দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে হ্যাপি, সানি ও সুমন মিলে চাকু মারে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি…
বাংলার ভোর প্রতিবেদক চাকরি জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুই শতাধিক আনসার সদস্য মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার’ বলে স্লোগান দেন। আন্দোলনরত আনসার সদসরা জানান, দীর্ঘদিন ধরে আনসার সদসরা বৈষম্যের শিকার। নামমাত্র অনিয়মিত বেতনে তারা মানবেতর জীবনযাপন করে আসছেন। এ অবস্থা থেকে উত্তরণে আনসার বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কর্মবিরতির পাশাপাশি…
বেনাপোল সংবাদদাতা নারী শিশু পাচারসহ নানা ধরনের চোরাচালানী ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে নাভারন ইয়ামাহা শোরুমের সত্বাধিকারী মাসুদ রানার বিরুদ্ধে। পাসপোর্ট ভিসা বাদে বিষ্ণুপদ দাস (৭০) ও তার স্ত্রী সাবিত্রীকে চোরাইপথে ভারত পাঠানোর নাম করে ৩৮ হাজার টাকা নিয়ে তাদের বেনাপোল থেকে বাড়ি পাঠিয়ে দিয়ে টাকা ফেরত না দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগির ছেলে বাচ্চু দাস। রোববার বাচ্চু দাস অভিযোগ করে বলেন, গত ২ মে শার্শার নাভারন বাজারের মোটরসাইকেল ব্যবসয়ি মাসুদ রানা তার পিতা মাতাকে ভারত পাঠানোর জন্য ৩৮ হাজার টাকা নেয়। তাদের পাসপোর্টে সমস্যা থাকায় চোরাইপথে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও মাসুদ আমাদের অনেক আত্মীয় স্বজনকে ভারত…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ও জামাল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার সকাল ১০টায় কোলা-হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের নেতা বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনের প্রথম সভায় অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে বসবাসকারী সবার পরিচয় আমরা বাংলাদেশি। অতি প্রাচীনকাল থেকে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বর্তমানে গা ঢাকা দেয়া আওয়ামী লীগের দুষ্টু প্রকৃতির নেতারা দূর থেকে এ সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু সবচেয়ে বড় সত্য, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর অন্য সময় তারা…
ঝিনাইদহ সংবাদদাতা রাজনৈতিক বিরোধ ও সামাজিক কোন্দলে আওয়ামী লীগ শাসনামলে ঝিনাইদহের শৈলকুপায় খুন হয়েছেন অন্তত ১১৫ ব্যক্তি। এসব হত্যাকাণ্ডে আসামি করা হয়েছে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বহু নিরপরাধ মানুষকে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়ে পথে বসেছে অনেক পরিবার। অনেকে বাপ-দাদার পৈতৃক ভিটা ছেড়ে চলে গেছে অন্য এলাকায়। এমনকি অনেক নিহতের পরিবারকেও এলাকা ছাড়তে হয়েছে। হত্যাকারীরা তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হওয়ায় অবাধে চলেছে এসব অপরাধ। আদালত সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০১০ সালে শৈলকুপায় ১৭টি হত্যাকাণ্ড ঘটে। ২০১১ সালে ৯টি, ২০১২ সালে আটটি, ২০১৩ সালে ৯টি, ২০১৪ সালে ১৭টি, ২০১৬ সালে আটটি, ২০১৭ সালে সাতটি, ২০১৮ সালে সাতটি, ২০১৯ সালে…
কলারোয়া ও সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণের ঘটনা ঘটেছে। এ সময় তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। এ সময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এঘটনা ঘটে। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাদক পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি’র সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেন। এ সময় ভারতীয়…
সাতক্ষীরা সংবাদদাতা রাতারাতি ভোল পাল্টে বিএনপি-জামায়াতের কর্মী হওয়ার দৌঁড়ে নেমেছেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অবৈধ সাবেক সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান। টাকার বিনিময়ে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ দখল করা এ আ.লীগ নেতার অপকর্মের কোন শেষ নেই। তার সিণ্ডিকেটের কারণে একরম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় বন্দরটি। বন্দরের ব্যবসায়ীদের একপ্রকার জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা মাকসুদ খানসহ অন্যান্য নেতারা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে বন্দরটিকে অচল করার ষড়যন্ত্র শুরু করেছেন। আওয়ামী লীগ মদদ পুষ্ট বিগত অবৈধ কমিটির নেতারা অ্যাসোসিয়েশনের কোটি কোটি টাকা আত্মসাৎ…