Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় প্রাথমিক শিক্ষক সংগঠনের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানবন্ধন পালন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের বিজয় চত্বরে এ মানববন্ধন করে চৌগাছা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কমকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শাহাজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ কুমার রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাতিবিলার প্রধান শিক্ষক মকলেছুর রহমান, সলুয়ার সহকারী শিক্ষক মেহেদী আল-মাসুদ, সুখপুকুরিয়ার সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম ও বকসীপুরের সহকারী শিক্ষক জয়নুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রুত বাস্তবায়নসহ সহকারী শিক্ষক এন্ট্রিপদ ধরে পরিচালক পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়া ৮ম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, প্রতি তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা, মাসিক সমন্বয় সভায় সহকারী শিক্ষক প্রতিনিধির উপস্থিত নিশ্চিতসহ মোট ১৪টি দাবি তুলে ধরেন তারা।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে উপজেলার সাড়ে ৬শ’ প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.