ক্রীড়া ডেস্ক ড্র’য়ের পথেই এগিয়ে যাচ্ছিল রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু নাহিদ রানা, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যের সামনে প্রথম ইনিংসে ৪৪৮ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১৪৬ রান। ফলে প্রথম ইনিংসে ৫৬৫ রান করা বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। দশ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। জাকির হাসান ১৫ এবং সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম জয়, পাকিস্তানের মাটিতে প্রথম। এক উইকেটের বিনিময়ে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। শুরুটা ভালো করতে পারেনি তারা। দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। তার…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক বন্যায় নতুন করে কোনও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। প্রায় ৫২ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কামরুল হাসান বলেন, বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। সমতলে উজানের নদ-নদীর পানি হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। বন্যার সার্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেন,…
♦নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে ♦দাবি পূরণে জোর করা-গ্রেপ্তারদের হামলার প্রবণতা থেকে বের হতে হবে ♦হত্যা-গুম-অপহরণসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে ♦ প্রবাসীদের আসা-যাওয়ায় সম্মান-মর্যাদা নিশ্চিত করা হবে ♦ ঘুষের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা ♦উপদেষ্টারা সম্পদের বিবরণ দেবেন, কর্মকর্তাদের জন্যও বাধ্যতামূলক বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন…
♦ নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে♦ দাবি পূরণে জোর করা-গ্রেপ্তারদের হামলার প্রবণতা থেকে বের হতে হবে♦ হত্যা-গুম-অপহরণসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে♦ প্রবাসীদের আসা-যাওয়ায় সম্মান-মর্যাদা নিশ্চিত করা হবে♦ ঘুষের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা♦ উপদেষ্টারা সম্পদের বিবরণ দেবেন, কর্মকর্তাদের জন্যও বাধ্যতামূলক বাংলার ভোর ডেস্কঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে।…
বাংলার ভোর ডেস্ক যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ৬ আগস্ট শিক্ষকদের প্রতিরোধের মুখে কলেজ ছেড়ে পালিয়েছেন। অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে দুটি রাজনৈতিক দল অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝিকরগাছার একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বেপরোয়া, লাগানহীন, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতিতে একছত্র স্বৈরশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অধ্যক্ষ শাহিনুর কবির। তার বিরুদ্ধে এন্তার অভিযোগে উঠে এসেছে। অধ্যক্ষ এই ১৭ বছরে ৩০ জনকে নিয়োগ দিয়ে ৪/৫ জন সভাপতির মাধ্যমে প্রায় দুই কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। যার একটি টাকাও কলেজের ফান্ডে জমা হয়নি। কলেজের অধিকাংশ শিক্ষক-কর্মচারীদেরকে শোকজ করাসহ নানা হয়রানির মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে অবৈধ অর্থ উপার্জন…
কালিগঞ্জ সংবাদদাতা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সারা দেশে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার, শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন কার্যক্রম চলিয়ে আসছে। এরই ধারা বাহিকতায় কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি‘র) আয়োজনে রোববার সকাল ১০ টায় কালিগঞ্জের অফিসার্স ক্লাবে “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতির আহবানে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি পিএফজির কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে এবং ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহেরের সঞ্চালনায় এক সংলাপ অুনষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপিত ও পিএফজি’র সদস্য শেখ সাইফুল বারী সফু। সংলাপের উদ্দেশ্য ও দি-হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট,…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা কালিগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হযরত আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সমন্বয়ক ইমরান হোসেন বাবলা, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী, নাসির উদ্দীন, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০…
সাতক্ষীরা সংবাদদাতা বন্যার্ত অসহায় পানিবন্দি মানুষের সাহাযার্থে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার সদস্যরা জেলা আইনজীবী সমিতি ও সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে নগদ অর্থ সংগ্রহ করেন রোববার সকালে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সাতক্ষীরা জেলা আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর তত্বাবধায়নে সাবেক সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাড. এ বি এম সেলিম, এ্যাড. নুরুল আমিন, এ্যাড. আলতাফ হোসেন, এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ আলমগীর আশরাফ, এ্যাড. শিহাব মাসউদ সাচ্চু, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. মাকফুর রহমান, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, এ্যাড. এসএম সালাহউদ্দীন , এ্যাড. আব্দুল জলিল (৩) এ্যাড. মো. শাহাজাহান, এ্যাড. জাহাঙ্গীর…
আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে আৎ-তাক্ওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৫টায় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের হাতে উক্ত অনুদানের টাকা তুলে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা এবং বন্যায় কবলিত অসহায় দুস্থ পরিবারের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, সহ-সেক্রেটার মাওলানা আব্দুল বারী, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বড়দল ইউনিয়ন জামায়াতে নায়েবে আমির আব্দুল ওয়াজেদ, উপজেলা ইয়াং সোসাইটির সভাপতি ডাক্তার রোকনুজ্জামান।…
মাগুরা সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে রোববার বিকেল ৪ টায় সার্কিট হাউজ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক, যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হুসাইন, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি খুলনা জেলা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাগুরা জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত…