বাংলার ভোর প্রতিবেদক যশোর ন্যাশনাল ডক্টরস ফ্রম (এনডিএফ)’র উদ্যেগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন হোটেল রেড টাউনে যশোর ন্যাশনাল ডক্টরস ফ্রম (এনডিএফ)’র ডা. শরীফুজ্জামান রনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও আমীর যশোর শহর সাংগঠনিক জেলা অধ্যাপক গোলাম রসুল। সাধারণ সভা সঞ্চালনা করেন ন্যাশনাল ডক্টরস ফ্রমের সেক্রেটারি ডা. আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক গোলাম রসুল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষ মুক্তির সুবাতাস অনুভব করছে। জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সংগ্রামে নিয়োজিত রয়েছে। এজন্য আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। সুখি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২২৮ মিলিমিটার ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, শহরের নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। তাদের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। রোববার রাত ১০টা থেকেই ভারিবর্ষণ শুরু হয়। থেমে থেমে হওয়া বজ্রসহ এই বৃষ্টিপাত চলে সোমবার বেলা ১০টা পর্যন্ত। তবে সূর্যের দেখা মিলেছে দেড়টার পর। এদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) চাঁচড়ার গ্রিড ফেলের সঙ্গে চাঁচড়া উপকেন্দ্রে পানি উঠায় বন্ধ করা হয়…
সাতক্ষীরা প্রতিনিধি সন্ত্রাসী আবুবক্কারের অত্যাচার নির্যাতনে দেবনগর গ্রামের ১১ টি পরিবার দীর্ঘদিন বাড়ি ছাড়া। ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আবুবক্কার তার বাবার ১০ কাঠা ভিটাবাড়ির জমি অন্য ভাইদের ফাঁকি দিয়ে জাল-জালিয়াতি করে জবর দখল করে নেয়। ছোট ভাইয়েরা ওই ঘটনার প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে শুরু হয় হামলা ও মিথ্যা মামলা নির্যাতনসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি। যার কারণে দীর্ঘদিন অন্য ৬ ভাই বাড়িছাড়া। ভুক্তভোগী আবু রায়হান বলেন, আমার ভাই আবুবক্কার বাবার ভিটাবাড়ি ভুয়া দলিল করে জাল-জালিয়াতির মাধ্যমে জবরদখল করে। এটা নিয়ে আমরা আদালতে মামলা করি মামলা করায় প্রতিশোধমূলক আমাদেরকে মিথ্যা মামলা…
শামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অফ-সিজনে তরমুজ চাষ করে চাষিরা সফলতা অর্জন করছে। স্বল্প খরচ করে স্বল্প সময়ে অফ সিজন তরমুজ চাষ করে অতিরিক্ত মুনাফা অর্জন করায় এলাকার কৃষকরা তরমুজ চাষে ঝুকতে শুরু করেছে। শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকায় অসময়ে অধিক ফলন সম্ভব ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে আসছে। কৃষি বিভাগ এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলায় এই প্রথম বারের মত উচ্চমূল্য ফসল প্রদর্শনী (অফ সিজন তরমুজ) চাষের উদ্যোগ গ্রহণ করে। দুই থেকে তিন মাসের মধ্যে এই তরমুজের ফলন পাওয়া যায়। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে অনুধাবন করতে পেরে অন্যান্য কৃষকদের মধ্যে ভুরুলিয়া ইউনিয়নের ধাপুয়াচক গ্রামের কৃষক ডাক্তার মাহবুব রহমান…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের সময় বিকাশ সরকার (৪১) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয় । গতকাল রোববার রাতে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের মাঝের চর কল্যানী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুরের সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করবে। পরে বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে ‘রস চোর’ রম্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ইমাননগর এম.বি.জি দাখিল মাদ্রাসা মিলনায়তনে ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি, নাট্টকার ও কথা শিল্পী মুনছুর আযাদের প্রকাশিত চতুর্থ গ্রন্থ ‘রস চোর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার ম্যানেজার জি এম মুস্তাফা মনোয়ার। অধ্যাপক হাফেজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সরকারি টিসার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম। মূখ্য আলোচক ছিলেন, মনিরামপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সমাজসেবক ও ব্যবসায়ী খন্দকার আব্দুল্লাহ লিটন, সাংবাদিক মোতাহার হোসাইন…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে দশ থেকে বারোটি অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করে চলছে একই এলাকার একদল অসাধু ব্যবসায়ী। পানি উন্নয়ন বোর্ডের দেয়া নিষেধাজ্ঞা নোটিশকে তোয়াক্কা না করে পাকা স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার অফিস থেকে বিধি মোতাবেক নোটিশ করেছি। তারপরেও বিষয়টি যদি গুরুত্ব না দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুড়িগোয়ালিনীর নীলডুমুর বাজারে এই অবৈধ স্থাপনার বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে স্থানীয় ইউপি সদস্য বলেন, আমি স্থাপনাকারীদের অনেকভাবে অনুরোধ করেছিলাম কিন্তু তারা বিষয়টি মোটেও আমলে না নিয়ে এই ব্যবসায়ীরা বা স্থাপনা নির্মাণকারীরা বিষয়টি গুরুত্ব না…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে। যে কারণে পানির…
বাংলার ভোর ডেস্ক সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান জোনের উপ-কমিশনার জিয়াউদ্দীন আহমেদ। তিনি জানান, ইনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমাবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রী কৃষ্ণের জন্মোৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই কোনো ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সরকার। হিন্দু নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।…