কেশবপুর সংবাদদাতা রোববার বেলা ১২ টায় কেশবপুর এনজিও কর্মিদের কিস্তি আদায় বন্ধে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। স্মারকলিপিতে তারা বলেছেন, বর্তমান বৃষ্টির পানিতে তাদের এলাকা বন্যা কবলিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে তারা রাস্তার উপর বিভিন্ন স্কুল কলেজের ভবনে আশ্রয় নিয়ে দিন যাপন করছেন। তারপরও জীবন জীবিকার কারণে নেয়া এনজিও কিস্তির চাপে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। যেখানে জীবন দারণ কষ্টসাধ্য সেখানে এনজিও কর্মীদের এমন চাপে আমরা দিশেহারা। এ কারণে আপনার মাধ্যমে আমরা এ পরিস্থিতিতে কিস্তি প্রদান থেকে বিরত রাখার আহবান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুজ্জামান, কেশবপুর…
Author: banglarbhore
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গবেষণা ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে গঠন করা হয়েছে যবিপ্রবি রিসার্চ সোসাইটি। রোববার বাংলাদেশ রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস.এম. সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যবিপ্রবি রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। কমিটির সহ-সভাপতি (গবেষণা) হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন, সহ-সভাপতি (প্রশাসনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর পৌরসভায় টিসিবির তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তালিকা করতে যেয়ে মানা হয়নি সরকারি নির্দেশনা। নাম রয়েছে বিএডিসি ডিলার, সারের ডিলার, প্রবাসীর স্ত্রী, সদ্য অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্যের স্বামী, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার স্বামী, সরকারি চাকরিজীবীদের স্বামীর। কেশবপুর পৌরসভায় ২৮৩৯ জন কার্ডধারীর তালিকায় ২৭৫৫ নম্বরে কেশবপুর বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপুর নাম। যদিও এ প্রতিনিধিকে তিনি বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। কেশবপুর মেইন রোডে ২তলা বাড়ী উদয় শংকর সিংহের। তালিকায় রয়েছে তার মোবাইল ০১৭৪৯০৯০৯২৯ নম্বর। ফোনালাপে তিনি জানান, উদয় শংকর সিংহের ভাই উত্তম কুন্ডু তিনি। তিনি জানান, সারের ডিলার মিতালী ট্রেডার্স…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ৯৩টি ইউনিয়ন পরিষদে সক্রিয় হয়েছে গ্রাম আদালতের কার্যক্রম। গত সাত মাসে গ্রাম আদালতে ৬৭০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬০৩টি মামলার সুষ্ঠু নিষ্পত্তি হয়েছে। দায়ের হওয়া মামলার মধ্যে ৫৪৫ টি সরাসরি ইউনিয়ন পরিষদ ও ১২৫ টি জেলা আদালতের। গ্রাম আদালতে মোট ২৭ টা ধারায় বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানী মামলার বিরোধ নিষ্পন্ন করা হয়। গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে মানুষের ভোগান্তি কমেছে। সেই সাথে বিচারপ্রার্থীদের আস্থাও অর্জন করেছে। রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে সচেতনতা বিষয়ক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান জুড়ে ছিলো শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব। রোববার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। আলোচনা সভার শুরুতে পবিত্র…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে পুকুরে পানিতে পাঁচ বছর বয়সী তাসনিয়ার মরদেহ পাওয়া যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত করতে রাজি ছিলেন না স্বজনরা। কিন্তু শিশুটির ঠোঁটে কাটা দাগ থাকায় ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয় পুলিশ। প্রায় দুই মাস পর ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, পানিতে ডুবে নয় শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন শিশুটির পিতা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পর্ণোগ্রাফিতে আসক্ত প্রতিবেশি এক কিশোরীর বিকৃত যৌনচারের শিকার হয় শিশুটি। তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয় অভিযুক্তরা। গ্রেফতারের পর রোববার তিনজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব…
সংবাদ বিজ্ঞপ্তি ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার বিকেলে যশোরের পুরাতন বাস টার্মিনালে জেলা ইমাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজিরুদ্দীন প্রমুখ। মাওলানা আনোয়ারুল করিম বলেন ‘ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে চেতনায় চিরঞ্জীব প্রাঙ্গনে কলেজের আয়োজনে এতে অংশ নেয় শিক্ষার্থীরা। কাওয়ালি, দেশের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও একক কবিতার মাধ্যমে এদিন রাত ১০টা পর্যন্ত মেতে ওঠেন সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতা। আয়োজকরা জানান, কাওয়ালি সমাজের প্রাণ, এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন। হাবিবুল্লাহ নবী উল্লাহ , হে মোহাম্মদ, মাওলা, মাওলা, কুন ফায়াকুন ফায়াকুন। একের পর এক সুরের ঝংকার। কাওয়ালি সুরে মাতোয়ারা হাজার শিক্ষার্থী। কেউ মাথা নেড়ে, কেউ বা হাত…
কুষ্টিয়া সংবাদদাতা কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় মাদ্রাসা থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), পলান শেখের মেয়ে তানজিলা (১১) ও বিথি (১২) এবং হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা থেকে কোরআন শরিফ পড়া শেষ করে দল ধরে ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। তারা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পাশের খালে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে…
বাংলার ভোর প্রতিবেদক রোববার যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে দুইশ’ খেজুর গাছের চারা লাগানো হয়েছে। জেলায় এক কোটি খেজুরের বিজ বপণের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। মাসুদুর খান ফাউন্ডেশনের পক্ষ থেকে তালবাড়ীয়া গ্রামের ধানঘাটা থেকে শান্তির মোড় সড়কে এক হাজার খেজুরের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়। চলতি মাসের শুরুতেই এই অঞ্চলে খেজুর গাছের চারা রোপণের কাজ শুরু হয়। রোববার দুইশ’ চারা রোপণের মাধ্যমে এক হাজার চারা রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা এনজিও সমন্বয়ক শাহজাহান নান্নু, মাসুদুর খান ফাউন্ডেশনের পরিচালক শামসুজ্জামান স্বজন, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তৌহিদ জামান, স্থানীয় গাছি বসীর আলি,…
