নড়াইল সংবাদদাতা নড়াইলে ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন-মসজিদের ইমাম, পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজক ও রাজনীতিবিদেরা। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু লাল ভট্টাচার্য, জেলা…
Author: banglarbhore
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৮ সেপ্টেম্বর রাতে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করেন। রোববার দুপুরে প্রেস নোটের মাধ্যমে বিজিবি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অস্ত্র কারবারিরা সাদিপুর মাঠপাড়া নামক স্থানে অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। বিজিবির…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় ভৈরব নদে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে শতাধিক পরিবার। ভারি বর্ষণে নদ ধসে অন্তত ২০টি ভবন বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৮০-৯০টি পরিবার। চার বছর আগে নদ খননের সময় ক্ষতার দাপট দেখিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাযশে সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের নেতৃত্বে চক্রটি অবৈধভাবে উত্তোলিত নদের হাজার হাজার ট্রাক বালু বিক্রি করে দেয়। তখন অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানালেও আমলে নেয়নি পানি উন্নয়ন বোর্ড। রোববার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, নদের পাড়ে বাঁধ…
বাংলার ভোর প্রতিবেদক মাগুরায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করিয়ে ১৩ বছর ধরে বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম শিশির সরকার। শিশির এলাকায় বেশি পরিচিত ছিলেন মাগুরা-২ আসনের (শালিখা, মহম্মদপুর ও সদরের একাংশ) সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী হিসেবে। শিশির শালিখা উপজেলার অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি)। তবে এ বিষয়ে শিশিরের সঙ্গে কথা বলা যায়নি। স্থানীয় ব্যক্তিরা বলেন, চাকরিতে নিয়োগ পাওয়ার পর কখনো নিয়মিত বিদ্যালয়ে আসেননি ওই শিক্ষক। প্রায় সব রাজনৈতিক কর্মসূচিতে সাবেক সংসদ সদস্যের সঙ্গে দেখা যেত শিশিরকে। সংসদ সদস্যের সঙ্গে তাঁর সখ্য থাকায় কেউ বিষয়টি নিয়ে এত দিন কথা বলতে…
মহেশপুর সংবাদদাতা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। উপজেলা ওলামা ও ইমাম পরিষদের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। রোববার সকালে মহেশপুর কেন্দ্রিয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজ বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দু গুরু ও বিজেপি নেতা আমাদের প্রিয় নবীকে (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে ভারত ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেই সাথে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহানবীকে নিয়ে কটুক্তি করায় ২শ’ কোটি…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের হরিতলা নামক স্থান মন্দিরের পাসে ময়লার ঝোপ থেকে গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুনের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মুসফিকের নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৫০টি শর্টগানের গুলি ও ৪ রাউন্ড ৭.৬২ এমএম চাইনিজ গুলি উদ্ধার করা হয়। গোলাবারুদগুলোর প্রকৃত মালিক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে…
কোটচাঁদপুর সংবাদদাতা যেকোনো কাজ সময় মত করতে হবে। সরকারি কর্মকর্তা হয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সেবাগ্রহীতার সাথে কথা বলে পাঁচ দিনের সময় নিয়ে তিন দিনে সম্পন্ন করে সাধারণ মানুষের গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। মাদক মুক্ত দেশ গড়তে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারি সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদক মুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর। মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। উপজেলা ভূমি অফিস ও মডেল থানা পরিদর্শন শেষে কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্যবিয়ে, ডেঙ্গু,…
মাগুরা সংবাদদাতা ইজিবাইক চালকদের আন্দোলনের মুখে রোববার সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত মাগুরা- বুনাগাতী সড়কে ৫ ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পুনঃরায় বাস চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, গত শনিবার সকাল ৮টায় বুনাগাতী-মাগুরা সড়কের ঘোড়ামারা খৈ তলায় আমুড়িয়ার প্রতিবন্ধী ইজিবাইক চালক নাহারুল ইসলামকে মটর শ্রমিকরা নির্যাতন করে ও তার যাত্রী নামিয়ে রাখে। প্রতিনিয়ত মটর শ্রমিকদের হাতে ইজিবাইক চালকরা এভাবেই নির্যাতিত হয়ে আসছেন দাবি করে তারা আমুড়িয়া বাজারে বাস আটকে দেয়। ইজিবাইক চালক ইকরাম মোল্লা, ইসরাইল হোসেন, ইকবল আক্তার, বাঁশি মিয়াসহ অনেকেই বলেন যাত্রী নিয়ে বুনাগাতী-মাগুরা সড়কে স্বাধীনভাবে ইজিবাইক চলতে দিতে হবে। তা নাহলে বাসও এ…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন যশোর আর.এন রোড এলাকাবার ইসমিতা জাহান (২৪)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পিতা ও পরিবারের অমতে নিজ পছন্দে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খুন্দিপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলামকে সামাজিক ও ধর্মীয় মতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে স্বামীর বাড়িতে বাসবাস করি। এতে আমার পিতা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীসহ তার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। তার জের ধরে গত ২৪ সেপ্টেম্বর আমার স্বামীর বাড়িতে একে হুমকি ধামকিসহ আমাকে ত্যাহ্য কন্যা ঘোষণা করার ঘোষণা দেয়। এমনকি আমার যশোর…
তালা সংবাদদাতা ‘তালার তেঁতুলিয়া ইউনিয়নের পানিবন্দি ৩ হাজার পরিবার’ শিরোনামে দৈনিক বাংলার ভোর পত্রিকায় সংবাদ প্রকাশের পর উক্ত ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এসময় তিনি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে বৈঠকও করেন বলে জানা গেছে। রোববার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বৈঠক শেষে টানা বৃষ্টিপাত ও পার্শ্ববর্তি এলাকার পানি তালার তেঁতুলিয়া ইউনিয়নে বিস্তীর্ণ প্লাবিত গ্রামগুলো পরিদর্শন করেন। পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর কুমার দাশ, এস এম আলাউদ্দীন, এম এম আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী মোড়ল, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, মো. কামরুজ্জামান, দেলোয়ার…
