Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘তরুণরাই বাংলাদেশের ভবিষৎ। তাদের যোগ্য নেতৃত্বেই যুক্তিবাদী ও বিজ্ঞান মষ্ককো বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের সঙ্গে প্রথম আলো থাকবে’। তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসকে না এবং সত্য, ন্যায় ও সুন্দরকে হ্যা বলার শপথ করান। শিক্ষার্থীদের উদ্দীপনামূলক বক্তব্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে আব্দুল্লাহ-আল মামুন নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তালাক দেয়া স্ত্রীকে নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে। তালাক দেয়ার পর আগের স্ত্রীকে নিয়ে সংসার করে টাকা-স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে দ্বিতীয় দফা তালাক দেয়া হয়। অভিযুক্ত আব্দুল্লাহ-আল মামুন উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুরের সদরপুর গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় যশোর আদালতে মামলা করা হয়েছে। বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে আব্দুল্লাহ-আল মামুনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের তুরফান তুল্লাহ মোড়লের মেয়ে খাদিজা খাতুনকে গত ২০ জুন বিয়ে করেন আব্দুল্লাহ আল মামুন। তখন মামুনের কর্মস্থল ছিল ঝিনাইদহের শৈলকুপা। সেখানে সাত…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় আকার ভেদে দাম বেড়েছে। ছোট, মাঝারি ও বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৫২০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামে ইলিশ কিনে খেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। পাইকারী ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশ আহরণ কমেছে। আবার ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। সবমিলিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সরবরাহ কমেছে। এজন্য সাশ্রয়ী দামে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা হয়েছে। শনিবার সকালে শহরের বড় বাজার এলাকার মাছের মোকাম ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দামের বিস্তর ফারাক। খুচরা বাজারে বাড়তি দামে ইলিশ মাছ কিনতে না পেরে…

Read More

ভোমরা সংবাদদাতা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আইসিপি গেট ভেঙে মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত দুইটার দিকে ভোমরাস্থল বন্দর সীমান্ত থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনায় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবিন কুমার দুঃখ প্রকাশ করেছেন। আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গ নগর গ্রামের প্রকাশ সরকার ও দিলু সরকার। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কৃষিকে জানতে থাইল্যান্ড, নেপাল, চিন, ভারতসহ দশটি দেশ ভ্রমণ করেছেন স্কুল শিক্ষক হারুন অর রশিদ (মুসা)। ফিরে এসে পাঠদানের পাশাপাশি আত্মনিয়োগ করেছেন কৃষি কাজে। দেশি ফলের সঙ্গে বাগানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন বিদেশি ফলও। এর মধ্যে রয়েছে এ্যাভোকাডো, আঙ্গুর, রাম বুটানসহ বিভিন্ন বিদেশি ফল। এ বাগানটি ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামে। ৫০ বছর বয়সী হারুন অর রশিদ মুসা উপজেলার কাগমারি গ্রামের বাসিন্দা। ১৯৯২ সালে আলিশ পাস করার পর কৃষিকে জানতে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। ওই সময়ই দশটি দেশ ভ্রমণ করেন তিনি। গ্রামে ফিরে ১৯৯৫ সালে গড়ে তোলেন মাধ্যমিক বিদ্যালয়। সহকারী শিক্ষক হিসেবে চাকুরি নেন ওই বিদ্যালয়েই। ২০০৫…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় টাক্সফোর্সের অভিযানে অপদ্রব্য পুশকত ট্রাক ভর্তি ৪০৫ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজলার ঝাউডাঙ্গা এলাকা থেকে উক্ত মাছ গুলা জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এ সময় ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত  ১২ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকত বিপুল পরিমাণ বাগদা চিংড়ি বিক্রির উদ্দশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে বিজবির একটি আভিযানিক অভিযান চালিয়ে ট্রাক ভর্তি বাগদা ও সাদা মাছ জব্দ…

Read More

কেশবপুর সংবাদদাতা কেশবপুরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে পৌরশহরের গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা সভাপতিত্ব করেন। পিএফজির সমন্বয়কারী মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এসএম রাজু জবেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান। সভায় পিএফজি…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রাম বন্যা কবলিত অঞ্চল হিসেবে পরিচিত। অতিসাম্প্রতিক টানা বর্ষণের পানিতে গত ১৫ দিন ধরে এ অঞ্চলে পাবিন্দি অবস্থায় কাটাচ্ছে অধিবাসীরা। এমনকি এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব ভুক্তভোগীদের জোটেনি কোন সরকারি-বেসরকারি ত্রাণও। সরেজমিনে উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামের পূবালী, শেখপাড়া, দফাদার পাড়াসহ ধুপাডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বাড়ি পানিতে তলিয়ে গেছে। এছাড়া গুপীকান্তপুর গ্রামের পূর্ব দিকে অধিকাংশ বন্যার পানি ঘর বাড়িতে উঠেছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়ি ঘরে বন্যার পানিতে ২-৪ ফুট তলিয়ে রয়েছে। রতনদিয়া গ্রামের জামায়াত নেতা আব্দুস সালাম শেখ বলেন, এর আগে ঘূর্ণিঝড়ে অনেকের ঘরবাড়ি ভেঙ্গেচুরে পড়লেও…

Read More

কেশবপুর সংবাদদাতা  যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হোসেন আজাদ সভাপতি, আলমগীর কবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক-১ ও হুমায়ূন কবির সুমন সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী থাকায় ওই পদের নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা বেলা ৩টা পর্যন্ত ১১ টি  ইউনিযন বিএনপির ৭৮১ নেতার মধ্যে ৭৫৯ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটা ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাগুরায় জবরদখলকারী হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম আখরোটের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির প্রকৃত মালিক উর্মি শায়লা মনিরা। শনিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশদত্ত রোডে অবস্থিত ৮.২০ শতাংশ জমিসহ বাড়ির কর ফাঁকি দিয়ে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করে। এবং সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ক্ষমতার দাপটে উক্ত জমি দখল করে বসবাস করতে থাকে। আমি ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি আমার পৈতৃক জমি ভাগ-বাটোয়ারার জন্য স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা…

Read More