Author: banglarbhore

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুলাল মুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করে হয়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আলী হোসেন অপু বিএনপি অফিসে অগ্নিসংযোগ, পূর্বাসা কাউন্টার ও দোকান ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শনিবার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Read More

শ্যামনগর সংবাদদাতা ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজিপির সাংসদ নিতেশ নারায়ন রানে কর্তৃক রাসুল (সাঃ) এর অবমাননা ও বায়তুল মোকাররম মসজিদের সহিংস ঘটনার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সোনার মোড় সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের আয়োজনে শত শত ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম ও ছাত্রদের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের সদস্য মাওলানা আমির হোসেন আজাদ, মাওলানা আব্দুল আলিম ফারুকী, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক দায়িত্বশীল সদস্যকে জুলুমের অবসান করে ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজপথে সাহসী ভূমিকা রাখতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর অঞ্চলের সাথী সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরোও বলেন, ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরোও বলেন, শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে তাকওয়াবান মানুষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা ননী বিশ্বাস। সহায় সম্বল বলতে বাড়ি আর এক বিঘা জমি। উপার্জনের জন্য সামান্য জমি টুকুই ছিল তার একমাত্র ভরসা। কিন্তু সেই জমিটাও ভবদহ গ্রাস করেছে। পানির তলেই হাবুডুবু খাচ্ছে তার স্বপ্নটুকু। পরিবারের নয় সদস্য নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন তিনি। ননী বিশ্বাস বলেন, ‘ধার ধেনা করে জমিতে আমন চাষ করেছিলাম। জলাবদ্ধতায় ধানক্ষেতে প্রচুর শেওলা জন্মেছে, যার জন্য ধানের বেশি ক্ষতি হয়েছে। যা খরচ করে চাষ করেছিলাম সেই খরচও তো উঠলো না।’ জমিতে চাষাবাদ করতে না পারায় ননী বিশ্বাসের মতন দশা ওই এলাকার হাজারো পরিবারের। যশোরের অভয়নগর, মণিরামপুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চলমান বন্যা পরিস্থিতি ও বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে যশোরের সবজি বাজারে। বাজারে সব ধরণের সবজির দাম বেড়েছে। গত দুদিনের বৃষ্টিতে সবজির আমদানি কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে আসা নতুন মৌসুমি সবজির দামও অনেক চড়া। শুক্রবার শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজির দাম উর্ধ্বমুখী। সবজির দাম তুলনামূলক বেশি থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মাঝে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় ১ হাজার ৬২১ কোটি টাকা সাশ্রয় হবে আশা করা হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প বাস্তবায়নে যে আশায় বুক বেঁধেছিল যশোরবাসী; সেই আশায় গুড়েবালি। রেলপথ বিভাগের সিদ্ধান্তের কারণে বৃহত্তর যশোর-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষের সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলা রেলস্টেশনটি। যার অবস্থান যশোর শহরের মূল স্টেশন থেকে ১৫, বেনাপোল…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা কয়েক দিনের টানা বর্ষণে যশোরের কেশবপুরে জলবদ্ধতায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধানের পাশাপাশি সবজি ক্ষেতত নষ্ট হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকে ধার-দেনা করে আমন ধান আবাদ করেছিলেন তারা। ফসল ঘরে তুলে পরিবার নিয়ে ভালো থাকার যে স্বপ্ন দেখছিলেন, তা এখন বন্যার পানিতে মিশে গেছে। কেশবপুর পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অপরিকল্পপিত মাছের ঘের, বুড়িভদ্রা নদী পলিতে ভরাট হওয়ায় হরিহর নদ ও বুড়িভদ্রা নদীর পানি প্রবাহে বাধার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পৌর এলাকায় ঘেরের পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় পৌরসভার অধিকাংশ রাস্তা পানির নিচে। উপজেলার ভালুকঘর গ্রামের…

Read More

খাজুরা সংবাদদাতা দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দলের ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন সভাপতি হাফেজ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সহসভাপতি মাও. নাজমুল হুদা। ইসলামী আন্দোলনের জেলা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাও. ফজলুল করীম প্রধান বক্তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ এ ইসলামী দলটি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়ার খাজুরা বাজারে দোকানঘর দখল ও চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আসামি করে পাল্টা মামলা হয়েছে। উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মজনুর রহমান (৪৫), মতিন বিশ্বাস (৬৫) ও ফজলুর রহমান (৫৫) এবং সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজীব (৩৫) ও সজীব (৩০)। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শাহাবুদ্দিনের খাজুরা বাজারে তিথি খেলাঘর নামে একটি দোকানঘর রয়েছে। দীর্ঘদিন আগে তার পিতা অলিয়ার লস্কার ডিসিআর-এর মাধ্যমে ওই জায়গা বন্দোবস্ত নেন। ২০২২ সালের ২৩ জানুয়ারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী দুই গ্রুপের নেতারা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছিলেন পৌরসভার চার কাউন্সিলর। তাদের ছত্রছায়ায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছুরিকাঘাত, দখলবাজিতে বেপরোয়া ছিল চক্রটি। কিশোর গ্যাংয়ের অত্যাচারে নাভিশ^াস উঠেছিল মানুষের। তবুও প্রতিবাদ করার সাহস ছিল না কারো। ৫ আগস্ট সরকার পতনের পর সেই আলোচিত চার কাউন্সিলর আত্মগোপনে গেছেন। কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকাভিত্তিক প্রভাবশালী ‘বড়ভাই’র ছত্রছায়ায় থাকার চেষ্টা করছেন। আর যারা চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য, তারাও আপতত গাঢাকা দিয়েছেন। সুযোগ বুঝে ভিড়ে যাবেন কথিত বড়ভাইয়ের দলে। সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের সাঁড়াশি অভিযান না থাকায় ‘ জামাই আদরেই’ আছেন শীর্ষ সন্ত্রাসী ও…

Read More