Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্মারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে। গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ নতুন করে চেষ্টা চালাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে…

Read More

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় ভারতীয় পুরোহিত কর্তৃক মানবতার মহান আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)- কে কটুক্তির মাধ্যমে ইসলামের অনুভূতিতে আঘাত ও সেই বক্তব্যের প্রতি বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সহিদুল ইসলাম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ,…

Read More

মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক সমকাল ও লোকসমাজ পত্রিকার সাংবাদিক এসএম মজনুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও সমাজের কথা পত্রিকার সাংবাদিক মোতাহার হোসের দুষ্টুসহ নির্বাচিত সকল সদস্য ও ভোটে অংশগ্রহণকারীদের কে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব রাজগঞ্জের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব রাজগঞ্জের সভাপতি আবুল বাসার, সহ- সভাপতি রুহুল কুদ্দুস, এরশাদ আলী, সাধারণ সম্পাদক জি,এম ফারুখ হুসাইন, যুগ্ম সম্পাদক রাশেদ আলী, রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল, প্রচার সম্পাদক অমরেশ বিশ্বাস, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আল-ইমরান, আইসিটি সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য এম,এম,ইমরান খান পান্না, ডা. ইলিয়াস কবির, জামাত আলী, আল মামুন,…

Read More

রাজু আহমেদ, বেনাপোল থেকে ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এ সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর টানা চার দিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১৩ অক্টোবর সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে বিশেষ ব্যবস্থায়…

Read More

বেনাপোল সংবাদদাতা প্রতারণার মাধ্যমে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে পাঁচ প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫ টার দিকে বেনাপোল চেকপোস্টের চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলা থেকে তাদের আটক করে। বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্তের নেতৃত্বে এ অভিযানে প্রতারকদের কাছ থেকে বেশ কিছু হেরোইনের পুরিয়া উদ্ধার হয়। এসময় এই চক্রটি খালেদা খানম (৬৫) নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আটকদের বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও অন্যান্য মাদক মামলা রয়েছে। আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মিরাজ হোসেন (৩৫), আসাদুল (২৯), ঘিবা গ্রামের রনি (৩২), দিঘিরপাড় গ্রামের ইমরান হোসেন (৩৪) ও বড়আঁচড়া গ্রামের শামিম…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদের জায়গা নবায়ন পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নকিপুর গ্রামের সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলার কালিগঞ্জ-ঈশ্বরীপুর রাস্তার পার্শ্বে নকিপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রাস্তার পূর্ব পাশে তাদের রেকর্ডিয় ও বসতভিটা। তার বাড়ির সামনে সাতক্ষীরা জেলা পরিষদের রাস্তা সংলগ্ন জায়গা তিনি ও তার পরিবার ১৯৯০ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত ১৭৮/২০০৬, ০৭ কেসের জায়গায় রাজস্ব পরিশোধ করে দোকানঘর নির্মান করে ব্যবসা করে আসছিলেন। যা এখনো আছে। অথচ ২০১৬ সালে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি স.ম জগলুল হায়দারের ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করে নিয়েছিলেন সাবেক এমপির…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরা শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ (পুরুষ ও মহিলা) ২০২৪ উদ্বোধন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। তালখড়ি ইউনিয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ট্রেইনার ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, উপজেলা প্রশিক্ষক আনিছুর রহমান ও স্বপ্নাজ খাতুন। প্রশিক্ষণে ছান্দড়া গ্রামের ৬৬ জন অংশগ্রহণ করছেন।

Read More

বাগঅঁচড়া সংবাদদাতা টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় শার্শার কায়বা ইউনিয়নের দিঘা চালিতাবাড়িয়া গ্রামে সাংবাদিক পরিবারসহ পাঁচটি পরিবার দীর্ঘ ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত পার করছে। পানি বন্দি থাকায় পানিবাহিত সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পানিবন্দি অসহায় মানুষগুলোর হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিক হুমায়ন কবির মিরাজ বলেন, ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় বাড়িতে রান্না ও হচ্ছে না। অনেক দিন যাবত পানিবন্দি থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করছেন না কেউ। শহিদুল ইসলাম নামে আরেকজন বলেন, নিজেরা…

Read More

বাংলার ভোর ডেস্ক ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জনগণের মুক্তি ও গণতান্ত্রিক আকাক্সক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থনও কামনা করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতর ও গভীরতর করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই জুলাই-আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন…

Read More