Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক শামীম কবির। এক ডজন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ থাকায় কিলার শামীম নামেই বেশি পরিচিতি পেয়েছেন। তিনি শুধু বাংলাদেশের যশোর কিংবা ঝিনাইদহ জেলা নয়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায়ও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস হিসেবে পরিচিত হয়েছেন। হত্যা, ধর্ষণ, অপহরণ, গুম, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে যশোর ও চৌগাছা থানার অন্তত ১৪টি মামলার আসামি তিনি। দুটি অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। এছাড়া ঝিনাইদহ ও ভারতের উত্তর ২৪ পরগণা জেলায় একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিন দশক ধরে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার আশ্রয়ে কিলার শামীম অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ইউনিয়ন দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে। শুক্রবার বিকেল ৪ টায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দলের সভাপতি জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার আহছানউল্লা তরফদার, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক শনৎ কুমার গাইন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান খান।…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা সরকার পরিবর্তনের পর থেকে কোটচাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক মিঠু কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। গত ১৮ আগস্ট স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ-২০২৪ এর ৩২ (ক) ধারা প্রয়োগ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর মেয়রদের পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু মেয়র পদ বিলুপ্ত হওয়ার আগেই কোটচাঁদপুর পৌরসভার কিছু কর্মচারীদের রোষানলে পড়েন নির্বাহী কর্মকর্তা এনামুল হক মিঠু। সেই থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পৌর কর্মচারীদের অভিযোগ এনামুল হক গত দুই যুগ ধরে একই স্থানে চাকরি করছেন। সেই সুযোগে তিনি বিগত মেয়রদের সাথে আতাত করে পৌরসভার মোটা অংকের টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আগামীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে। জনগণ যাতে সঠিকভাবে তাদের নিজস্ব মতামত পেশ করতে পারে সেই পরিবেশ করতে হবে যাতে দুর্বলরা আর কখনও অত্যাচারিত হবে না। শুক্রবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাস্থ জামায়াত অফিসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামাতের আমির শাহ আলম প্রমুখ। মতবিনিময় সভায় হিন্দু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায়, বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসেন। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল, স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ১৯ জন বিধবা…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলার নেংগুড়াহাটের পানডহরা বিলের শাপলা ফুল বিক্রি করে সংসার চলে রত্নেশ্বাহাপুর গ্রামের শওকত হোসেনের। ভোরে বিল থেকে শাপলা তুলে বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সকাল হতে না হতেই। গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও রয়েছে শাপলার ব্যাপক চাহিদা তাই বিক্রিও কম হয়না। কিন্তু পানির অভাবে শাপলা নাহলেও না খেয়ে থাকতে হয় শওকতের পরিবারকে। এবছর বৃষ্টির পরিমাণ বেশি বিলে ব্যাপকহারে ফুটেছে শাপলা। তাই শওকতের ব্যবসা বেশ রমরমা। রত্নেশ্বাহাপুর গ্রামের সর্দারপাড়ার বাসিন্দা শওকত পরিবারের বড় ছেলে হওয়ায় কর্তব্যের বোঝা এখন তার ঘাড়েই। শুকনো মৌসুমে তিনি করেন রাজমিস্ত্রির কাজ। আর বর্ষার এই দিনগুলোতে শাপলা বেঁচেই চলে তার সংসার। পানডহরা বিলপাড়ের বাসিন্দা আশরাফ হোসেন বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ায় ড্রেন ও রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে বৃহস্পতিবার পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। রেলগেট কুবা মসজিদ মহল্লা কমিউনিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সম্পাদক অ্যাড: আবু সাঈদ স্বাক্ষরীত স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকাটি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এই এলাকায় মোট দুটি রাস্তা আছে। একটি প্রধান রাস্তা হোটেল শাহারিয়ার থেকে শুরু করে মিজানুর রহমানের বাড়ি হয়ে খড়কি দক্ষিণ পাড়ার রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। অন্য রাস্তাটি রেলগেট কুবা মসজিদের সামনে আলীগড় মসজিদের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। এই এলাকায় প্রায় শতভাগ চাকরিজীবীর বসবাস। এই এলাকায় প্রায় ১৮০টি আবাসিক পাকা ভবন নির্মিত রয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শরতের অবিরাম বর্ষণে ভিজেই চলেছে যশোরের প্রাণ প্রকৃতি। এ বর্ষণের যেন কোন শেষ নেই। যশোরাঞ্চলে গত দু’দিন যাবৎ কখনো প্রবল আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই চলেছে। এতে অনেকটাই বিপর্যস্ত মানুষের জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনে এ বৃষ্টি যেন অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তারা বৃষ্টির পানিতে ভিজে কাজে নেমেছেন অথবা বেকার সময় কাটিয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে রিকশা চালানো, বোঝা টানা অথবা ফুটপাতে কোনও কিছু বিক্রি করা যেন দুরূহ হয়ে পড়েছে। একইসাথে অফিসগামী চাকরিজীবী কিংবা শিক্ষার্থীরাও পড়েন বিপাকে। তারা বৃষ্টিতে ভিজে স্কুল বা কলেজ থেকে বাড়ি ফিরেছে। অবশ্য যশোরে দু’দিনের অবিরাম বর্ষণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কের…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে লাশ নেয়া হয়েছে কবরস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানেও পানি থাকায় পাশের উঁচু জায়গায় লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কেশবপুর সদরের মধ্যকূল গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৫২) বুধবার রাতে মারা যান। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে বাড়ি থেকে লাশ নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়। কবরস্থানও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়। সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, বুধবার এশার নামাজের পর তার স্বামী অসুস্থ হয়ে পড়লে কালেমা পড়তে পড়তে মারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন নিয়ে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে পাউবো কার্যালয়ে এই মতবিনিময় হয়। মতিনিনিময় শেষে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা প্রেস ক্লাব যশোরের সাংবাদিকদের সাথে বিফিং করেন। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, দুইশ’ গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পরেছে। প্রতিদিন পানি বাড়ছে। বাড়ি ঘর, ফসলের জমি, মাছের ঘের সব পানিতে একাকার। বাড়ি ঘরে বসবাস করা যাচ্ছে না। এখনি যদি পানি নামানোর কোন ব্যবস্থা গ্রহন না করা হয়, তবে এলাকা ছাড়তে বাধ্য হবে পানিবন্দি মানুষ। বোরো মৌসুমেও ফসল হবে না।…

Read More