Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা অতিসাম্প্রতিক টানা বৃষ্টিতে সাতক্ষীরায় রোপা আমন, আউশ ও বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে ভেসে গেছে ছয় হাজার মৎস্যঘের ও দেড় হাজার পুকুর। এতে করে মৎস্য ও কৃষি খাতে প্রায় সাতশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় ও জেলা মৎস্য অধিদপ্তর। সাতক্ষীরার আবহাওয়া অফিস জানায়, গত সপ্তাহের শনি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৯৬ ঘণ্টায় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । স্থানীয়রা জানান, তিন দিনের ভারি বর্ষণে সদর উপজেলার বিনেরপোতা এলাকার শ্মশানঘাটের পাশের বেতনা নদীর পাউবোর রিংবাঁধ গত রোববার সন্ধ্যায় ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে…

Read More

বাংলার ভোর ডেস্ক তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য করে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, সেই স্বপ্ন পূরণে ‘বিদেশি বন্ধুদের’ সহযোগিতাও প্রয়োজন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বিদেশি বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, “তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএসএস জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে সরকারের তরফে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের…

Read More

বাংলার ভোর ডেস্ক শুরুর পর মাঝপথে বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল অক্টোবর মাসে প্রকাশ করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হবে। বৈষম্যবিরোধী আন্দোলন এবং সরকার পতনের ঘটনাপ্রবাহ ঘিরে এবার উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি। ফলাফল কীভাবে হতে পারে জানতে চাইলে তপন কুমার সরকার বলেন, “যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।” তবে বন্যা বা সহিংসতার কারণে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবৈধ উপার্জনের সব অর্থ দিয়ে স্ত্রীর নামে সম্পদের পাহাড় গড়েছেন যশোরের সাবেক টিএসআই রফিকুল ইসলাম। স্ত্রী ঝর্ণা ইয়াসমিন স্বামীর অবৈধ সম্পদ গোপন করতে দেখিয়েছেন গরুর খামারের ব্যবসা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন রফিকুল ইসলাম-ঝর্ণা ইয়াসমিন দম্পতি। অভিযুক্ত রফিকুল ইসলাম বর্তমানে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত আছে। দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৯ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন রফিকুল ইসলাম দম্পতি। এরমধ্যে অবৈধভাবে ৭ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। মঙ্গলবার তাদেও নামে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের সুবলকাটি গ্রামে বসত বাড়ি রক্ষা, মারধর ও মিথ্যা মামলা থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহাজান ফরাস। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন হয়। শাহাজান ফরাস বলেন, গ্রামের নিজ জমির উপর বসত বাড়িতে তিন যুগেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন তিনি। গত দুই বছর আগে জানতে পারেন ২৫ শতক জমির এস.এ রেকর্ডিও মালিক কালু গাজী ও জেলেখা বিবি। রেকর্ডিও মালিক কালু গাজী ও জেলেখা বিবির কাছ থেকে তার আপন বড় মামা সাত্তার সরদার ওই জমি ক্রয় করে নেন। যার দলিল নং ৫৯২০। জমির আরএস রেকর্ড ভুল হওয়ার কারণে তিনি দেওয়ানি মামলা করেনি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানার উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ জন পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ছাগল বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের আপামর জনতার পাশে সবসময় থাকার চেষ্টা করে তারই অংশ হিসেবে ১৮জন পিছিয়ে পড়া মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। যাতে করে এর মাধ্যমে ভবিষ্যৎতে তারা সাবলম্বী হতে পারেন। তিনি আরোও বলেন,…

Read More

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া থেকে ডুমুরিয়া উপজেলা অংশের বিল ডাকাতিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সোয়া তিন হাজার হেক্টর জমির ৮ হাজার ২৫০ টি মাছের ঘের, ক্ষেতের ফসল, কয়েক হাজার বসত বাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিল ডাকাতিয়ার প্রান্তিক মাছ চাষীরা। ঘেরের মাছ ভেসে যাওয়ায় কপাল পুড়েছে বিল ডাকাতিয়ার মাছ চাষীদের। ডাকাতিয়া বিলের মাছ চাষীরা বলেন এ বছর বিল ডাকাতিয়ায় আমরা যারা মাছ চাষি আছি তারা আর সোজা হয়ে দাঁড়াতে পরবো না। আমাদের অনেকের রয়েছে শত শত হেক্টর মৎস্য ঘের। অধিকাংশ ঘের পানিতে তলিয়ে গেছে দুই একজনের দুই…

Read More

মহম্মদপুর সংবাদদাতা মাগুরার মহম্মদপুরের মধুমতি নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলা আড়মাঝি গ্রামের খালেক মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকার মধুমতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে স্থানীয়দের খবরে পুলিশ জানতে পারেন মধুমতি নদী দিয়ে একটি নারীর মরদেহ ভেসে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের একটি টিম নদী পাড়ে ছুটে যান এবং মরদেহটিকে নদী তীরে আনা হয়। পরে মরদেহটি উদ্ধারের জন্য নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মহম্মদপুর থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেন। পরে মরদেহটির সুরতহাল করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মহম্মদপুর থানার অফিসার…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্যবিবাহের আয়োজন করাই বিয়ে বাড়িতে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। বুধবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কুল্যাগাছা গ্রামে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে মেয়ের বাবা ও ছেলের চাচাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, জান্নাত আক্তার বিথী কুল্যাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ ম শ্রেণির শিক্ষার্থী। তার বর্তমান বয়স (১৪ বছর ০৯ মাস ১০ দিন)। গত ৩ দিন আগে বিথীর বিয়ে হয় কালীগঞ্জের বড় ঘিঘাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আকাশ আলীর সঙ্গে। বুধবার বর পক্ষে আসেন আনুষ্ঠানিকভাবে বউ তুলে নিতে। গোপন সংবাদে খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ খবরে…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদ ছাত্রী হলের ‘প্রভোস্ট’ ও ‘সহকারী প্রভোস্ট’ নিয়োগ হয়েছে। ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেকচারার (পরিসংখ্যান বিদ্যা) ‘ঈষিতা ঘোষ’ কে প্রভোস্ট এবং একই অনুষদের আরেক লেকচারার (কৃষি সম্প্রসারণ) কৃষিবিদ ‘সামছুন্নাহার’ কে সহকারী প্রভোস্ট হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Read More