Author: banglarbhore

তালা সংবাদদাতা বেতনা নদীর বেড়িবাঁধ ভাঙন ও টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালায় ৯০৫ হেক্টর মৎস্য ঘের তলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তালা উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে জানা গেছে, চলতি বছরে উপজেলায় মিঠা ও লোনা পানি মিলে মোট ৭৭৪৫ হেক্টর জমিতে মাছ চাষ করা হয়। যার অনুমানিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ছিয়াত্তর হাজার ছয়শত চল্লিশ কেজি মাছ। এর মধ্যে মিঠা পানির ৬৪৫০ হেক্টর ও লোনা পানির ১২৯৫ হেক্টর জমিতে মৎস্য চাষ করেছেন মৎস্য চাষিরা। সরজমিনে ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিন টানা বৃষ্টিতে ও বেতনা নদীর বেড়িবাঁধ ভাঙনের ফলে উপজেলার ৯০৫ হেক্টর আয়তনের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৫ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবাব (২৪ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তবর্তী মজুমদার খাল নামক স্থান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরচালানীকে আটক করতে পারেনি। বিজিবি সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী তলুইগাছ এলাকার মজুমদার খাল নামক স্থান দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা একটি চৌকষ আভিযানিকদল সেখানে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে মাদক কারবারিরা ওই পথে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলাবার চেষ্টা করলে অভিযানিকদল তাদেরকে ধাওয়া করে। একপর্যায় তারা মালামাল…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা গ্রাম আদালত বাস্তবায়ন কমিটি সদর উপজেলা কমিটির আলোচনা সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি ছিলেন কালিগঞ্জ সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, গ্রাম আদালত পরিচালনা সাতক্ষীরা কমিটির মেম্বার ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ, লাবসা ইউপি সচিব আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, শেখ তানজিনর আহমেদসহ গ্রাম আদালত সমন্বয় মুরাদুল হক, নার্গিস সুলতানা। সভায় বক্তাগণ মামলায় কারণ ছাড়া সময়ক্ষেপণ না করাসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার ১৪ টি ইউপি সচিব ও দায়িত্বশীল ব্যক্তিগণ।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়িতে জেলা পরিষদের গাছ কর্তনে জড়িত মূল হোতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে গোবরদাড়ি বাজার এলাকায় গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মিল্টন, সাইফুল ইসলাম, আবু ইউসুফ, মিজান উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনায় স্বপন বিশ^াস নামে একজনকে গ্রেফতার করা হলেও মূল হোতা জিয়া ও জেলা পরিষদের কেয়ার টেকার তারেক ধরাছোয়ার বাইরে রয়ে গেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক গাছ কর্তনে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এদিকে, এ ঘটনায় করা মামলায় কর্তনকৃত গাছ সরিয়ে নেয়ার কথা বলা হলেও তা সঠিক…

Read More

মণিরামপুর সংবাদদাতা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার সকালে মণিরামপুর উপজেলার চাঁদপুর মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল-উর রহমান, সহকারী তথ্য অফিসার রমজান আলী, চাঁদপুর মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন, মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন,…

Read More

মহেশপুর সংবাদদাতা বিয়ের নাটক সাজিয়ে যশোর সরকারি মহিলা কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় হাসিবুল হাসান শান্তকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার বিকেলে যশোরের সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসিবুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা হাসাদহ গ্রামের লাল মোহাম্মদের ছেলে। মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি। জানা গেছে, দুই বছর আগে ওই কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাসিবুল। সেই সম্পর্কের সূত্র ধরে ৮ মার্চ একজন মৌলভী ডেকে নীল রংয়ের কাগজে স্বাক্ষর করে বিয়ে করেন তারা। বিয়ের পর থেকে স্বামীর দাবিতে ওই কলেজ ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক মেলামেশা করেন হাসিবুল। একপর্যায়ে ওই কলেজ ছাত্রী স্ত্রীর মর্যাদায় বাড়িতে তুলে নেয়ার…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ওই ত্রাণ সামগ্রি দেয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি হিসেবে চাল, ডাল ও তেল দেয়া হয়েছে। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক স¤পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ স¤পাদক আব্দুল হালিম, যুগ্ম স¤পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক স¤পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ ও যুব আন্দোলনের সভাপতি…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরি মিজানুরের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার ভোরে দ্বীপ ইউনিয়ন গাবুরার গাগড়ামারির নদীর চরে মিজানের লাশ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা ঠিকাদার কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যদের খবর দেন। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন ডুবুরি। নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুরের মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। পরে বুধবার…

Read More

কেশবপুর সংবাদদাতা ‘জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলিত সংস্থার প্রধান অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। প্রশিক্ষণ প্রদান করেন, রাইটস অফ দলিলের প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, হোসেনে আরা খাতুন, বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ফিসারিজ বিভাগের ছাত্র তানজিল আকন, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি ও সুজন কুমার দাস। প্রশিক্ষণে দলিত যুব ফোরাম ও দলিত কমিউনিটি গ্রুপ লিডার অংশ নেন।

Read More

ভিপি ইলিয়াস, ঝিকরগাছা বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ। সভায় প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে সর্বস্তরের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন এ বাংলাদেশ গড়তে প্রশাসনের সাথে ছাত্র জনতার সহযোগিতা খুবই প্রয়োজন। প্রধান অতিথি বলেন, বিগত সরকারের আমলে অনেক অনিয়ম, দুর্নীতি, অপশাসন চলেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে এবং অপশাসন মুক্ত করতে…

Read More