বাংলার ভোর ডেস্ক ইসরায়েলের বিমান হামলায় লেবাননে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৮২ জন এবং আহত হয়েছেন আরও ৭২৭ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সোমবার স্থানীয় সময় দুপুর ১ টা ৪৯ মিনিটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় হতাহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষদের পাশাপাশি যথেষ্ট সংখ্যক নারী, শিশু এবং প্যারামেডিক্সি কর্মীও রয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক। সোমবার স্থানীয় সময় সকালের পর পর লেবানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিবিসির একজন প্রতিনিধি জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে বা উসকে দিয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। সে সাংবাদিক, কবি-সাহিত্যিক যে–ই হউক—তা বিবেচনায় নেওয়া হবে না।’ সোমবার বিকেলে তথ্য ভবনের সম্মেলনকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘কোনো সাংবাদিকের সঙ্গে যদি কোনো অবিচার করা হয়, সে বিষয়টিও আমরা দেখব। তাকে যদি অন্য কোনো মামলায় দেওয়া হয়, যেটাতে তিনি যুক্ত ছিলেন না, সে বিষয়েও আমরা দেখব। যার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা…
বাংলার ভোর ডেস্ক রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করার জন্য সুপারিশের লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে জেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন পুলিশ সুপার, মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার (ডিসি), পাবলিক প্রসিকিউটর, মহানগর এলাকার মামলাগুলোর জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত…
ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে রোববার যশোর পুলিশলাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সেমিনার কক্ষে ছাত্র/ছাত্রীদের নিয়ে “মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক’ সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ কুমার নন্দীর সভাপতিত্বে দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতেতে এ কার্যক্রমে মাদক থেকে মুক্ত থাকার উপায়, মাদককে না বলার উপায়, আসক্ত ব্যক্তির লক্ষণ, প্রতিকারের উপায় এবং মাদকগ্রহণের ফলে কি কি মানসিক সমস্যা হতে পারে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে এবং মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষর্য়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী। প্রধান অতিথি ছিলেন…
বেনাপোল সংবাদদাতা চাহিদামত ঘুষ না দিলে তল্লাশীর নামে হয়রানিসহ পণ্য ডিএম করাসহ মালামাল কেড়ে নেয়াসহ নানা অভিযোগ উঠেছে দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (সুপার) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এতে করে এ পথে যাতায়াতকারী যাত্রী সাধারণসহ সিঅ্যান্ডএফ মালিক ও কর্মচারীদের মাঝে বিরাজ করছে অসন্তোষ। জানা গেছে, পটপরিবর্তনের পর ছাত্রলীগ ক্যাডার ওই রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বেনাপোল কাস্টমসে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর আলম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে দীর্ঘদিন ধরে শক্তিশালী ল্যাগেজ সিণ্ডিকেট তৈরি করে এবং ল্যাগেজ প্রতি মোটা টাকা উত্তোলন করে হাতিয়ে নিচ্ছেন। প্রতিদিন লাখ লাখ টাকা পকেটস্থ করছেন সুপার জাহাঙ্গীর আলম। টাকা না দিলেই পাসপোর্ট আটক করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর রঘুরামপুরে আব্দুল আলিম নামে এক ব্যক্তির জমি দখল ও মাটি ভরাটের কাজে বাধা দেয়াসহ খুনজখমের হুমকি দেয়া হচ্ছে। একই গ্রামের শাহজালাল সন্ত্রাসীদের নিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ভুক্তভোগী আব্দুল আলিম পুলিশ সুপারকে দেয়া অভিযোগে বিবাদী করেছেন সুজলপুর গ্রামের শাহজালাল, হেলাল উদ্দীন হেলাল, শাহ শফিউর রহমান ও আতিকুজ্জামানকে। অভিযোগ মতে, যশোর সদর উপজেলার ৫১ নম্বর রঘুরামপুর মৌজার এসএ ৪০, ২০৪, ২০৫, ৪৮৫ ও ৪৮৬ নম্বর দাগে ১৯ শতক জমি কেনার জন্য ৫ লাখ ৭৮ হাজার টাকা দাম নির্ধারণে ওই বছরের ৮…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের একটি বসতবাড়ি থেকে ৪৫ টি বিষাক্ত কালকেউটে ও পদ্মগোখরো সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সুন্দরবন উপকূল সংলগ্ন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মহিউদ্দীন সরদারের বসতবাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, রোববার চাচার বাড়ির সামনের পুরাতন পাচিলটি ভেঙে নতুন পাচিল করার জন্য পাচিল ভাঙার জন্য কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে এসে একে একে দুটি বড় সাপসহ মোট ৪৫ টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন।…
যবিপ্রবি সংবাদদাতা স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেয়ার জন্য আল্টিমেটাম দেন। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা । রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আজকের মানববন্ধনে আমাদের প্রধান দাবি হলো একজন স্থায়ী উপাচার্য নিয়োগ। মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, যেন দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী…
বাংলার ভোর প্রতিবেদক ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। ইনস্টিউট ক্যাম্পাসে রোববার দুপুরে দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগী ১৮ শিক্ষকের সঙ্গে অংশ নেন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। এ সময় বক্তব্য দেন, ইন্সট্রাক্টর (সিএমটি) সাঈদুর রহমান, ওয়ার্কশপ সুপার (সিভিল) আমেনা খাতুন, ইন্সট্রাক্টর সবুর খান এবং শিক্ষার্থী প্রতাপ পাল, অরন্য, রাকিবুল হাসান, ইমামুল হোসেন প্রমুখ। বেতন বঞ্চিত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি ৪৯টি প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষক। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং ইন হ্যান্ডসামেন্ট’ প্রজেক্টের মাধ্যমে অ্যাকাডেমিক কাজে অংশগ্রহণ করে আসছেন তারা। প্রোজেক্টের কাজ…
বাংলার ভোর প্রতিবেদক প্রাকৃতিক ভারসাম্য অটুট রাখার প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা বৃক্ষরোপণ করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। জনগণের জীবনমান ভারসাম্যপূর্ণ রাখতে অধিক পরিমাণ বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী। রোববার সদর উপজেলার কচুয়া হাইস্কুল মাঠ হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা গাছ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কচুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ অনুষ্ঠানে ইনামুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ করে অধ্যাপক আশরাফ আলী বলেন, গাছ লাগানোর কাজে প্রত্যেককে স্ব-উদ্যোগে প্রচেষ্টা চালানো উচিত। ফলজ ও ঔষধি গাছ…
