Author: banglarbhore

রাজগঞ্জ প্রতিনিধি মনিরামপুর উপজেলা রাজগঞ্জে পারখাজুরা বাঁওড়ের মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ২৯/১৪৯। ঘূর্ণিঝড় রেমাল’র দুর্যোগের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে একটি বাহিনী পারখাজুরা বাঁওড়ে হামলা চালিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন বাঁওড় মালিককে মারপিট করে গুরুতর জখম করা হয়। মামলার বিবরণে জানা যায়,  ২০২২ সালে হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবী সমবায় সমিতি সরকারের কাছ থেকে পারখাজুরা বাঁওড় ইজারা গ্রহণ করেন। ওই সময় বাঁওড়ের টেন্ডারে প্রতিপক্ষ ছিলেন জাহিদ, তরিকুল, আনিসুর ও শফিকুল গংরা। তারা বাওড় ইজারা না পাওয়ায় সেই থেকে ইজরা মালিপক্ষের উপর বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়-ভীতি দিতে থাকে এবং মাছ ধরার জন‍্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পহেলা জুন থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলা। মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের ৬০ টি ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তাগণ অংশ নেবে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রি, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করবে। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন,  যশোর টাউন হল মাঠে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। তবে ৫ জুন সদর উপজেলার নির্বাচনের কারণে এ দিন বন্ধ থাকবে। আগামী ১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পাঁচটি নদীর ওপর আটটি সেতু নির্মাণে অভ্যন্তরীণ জলপথ ও তীরভূমিতে স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও যশোরের নির্বাহী প্রকৌশলীকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বা তার প্রতিনিধি এবং যশোরের নির্বাহী প্রকৌশলীকে আগামী ১১ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, এই সময়ে সব ধরনের নির্মাণকাজ বন্ধ থাকবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ঠিকাদারদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের গৃহীত পাঁচ দিনব্যাপি কর্মসূচির গতকাল বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এদিন পালিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, খাদ্য সামগ্রি প্রদান, কালো পতাকা, উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, গণভোজ। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপি কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে জেলা ওলামা দলের আয়োজনে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। মর্জিনা আক্তার যশোর বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান। চলতি মাসের ১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তার স্থলাভিষিক্ত হলেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তার পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল।…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ৬৩ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ, সমাধানের পরিচালক রেজাউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক শেখ শাহীন প্রমুখ। এ সময় কেশবপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসমাবেশ ও লিফলেট বিতরণ করেছেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক রেখা খাতুন, এলাকাবাসীর পক্ষে ইশতেফান তরফদার, বাবলু বিশ^াস, গ্রেগরি সরদার, রিনা বিশ^াস ও শিশির খান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা তুষার চাকলাদার, জেলা তরুণ লীগের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেছেন, যশোরের ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ মানুষের খেদমত করার জন্য তিনি প্রার্থী হয়েছেন। মানুষের পাশে থেকে বিপদ-আপদের সাথি হতে চান। মানবসেবাই তার রাজনীতির মূল উদ্দেশ্যে। বিজয়ী উপজেলাবাসীকে ভাল রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ভাল পদক্ষেপ তিনি গ্রহণ করবেন ও বাস্তবায়ন করবেন। উপজেলাবাসীর স্বার্থই হবে তার স্বার্থ। উপজেলাবাসীর ক্ষতি হয় এমন ধরণের কোন পদক্ষেপ তিনি নিবেন না। উপজেলাবাসীকে ভাল রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তিনি। বৃহস্পতিবার নওয়াপাড়া ইউনিয়নের তরফনওয়াপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা…

Read More

শ্যামনগর সংবাদদাতা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের সদস্যরা বুড়িগোয়ালিনী বাজার থেকে বাঘের নখসহ এক আসামিকে আটক করেছে । বৃহস্পতিবার বিকেলে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে শরীফ উদ্দিন(৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়। আটক শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের বাসিন্দা। উদ্ধার অভিযান সম্পর্কে হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফের কাছে বাঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু’টি নখ জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত। শোকাবহ এই দিনটি স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া…

Read More