বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দ। বুধবার এক শোকবার্তায় জেইউজের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ নির্বাহী কমিটির নেতারা বলেন, ‘রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো। তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখতে সাংবাদিক রুহুল আমিন গাজীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। সেটি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবে।- সংবাদ বিজ্ঞপ্তি
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা। সোমবার সকাল তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, প্রতিমা প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা জানান, বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তার কিছু ঘাটতি রয়েছে। পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরারও ঘাটতি রয়েছে বলে জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম প্রতিনিধিদের নেতৃত্বে শিক্ষার্থীদের কয়েকটি দল পৃথকভাবে এ পূজা মন্ডপগুলো পরিদর্শনে বের হয়। এ সময় তারা যশোর শহরের বেজপাড়া পূজা মন্ডপ, বয়েস ক্লাব পূজা মন্ডপ, নিউবেজপাড়া,…
বিশেষ প্রতিনিধি বিভিন্ন সময়ের মত গত এক মাস ধরে যানজটের শহরে পরিনত হয়েছে যশোর। এই যানজট সমস্যার সমাধানে কোন দায়িত্ব পালন করছে না যশোর পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ বিভাগ। হাজার দশেক অবৈধ ব্যাটারিচালিত রিকসা, ইজিবাইক চলাচল করায়। এ যেন মেলা বসছে শহরের রিক্সা, ইজিবাইক, মোটরসাইকেলসহ প্রাইভেট কারের। খোঁজ দিনে দেখা গেছে, যাদের হাতে সড়ক পরিবহন ব্যবস্থা, তারাই বিভিন্ন বাহন প্রতিষ্ঠানের মালিক, কেউ আবার মালিক-চালক সমিতির হোতা। শহর ঘুরে দেখা গেছে পৌর এলাকায় চলাচলরত লাইসেন্সকৃত ইজিবাইক কিংবা রিকশার সংখ্যা পৌরসভার হিসাবের থেকে দশগুন বেশি। বিভিন্ন এলাকা থেকে এসে ওইসব যানবহন শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া, অনটেস্টের মোটরসাইকেল চলছে দেদারছে। ট্রাাফিক…
বিশেষ প্রতিনিধি বেনাপোল স্থল বন্দরের ২২ নং শেড ইনচার্জ তাপস কুমাররের বিরুদ্ধে বন্দর থেকে এস ম্যাক্স ৩২ সিমেন্ট ও একটি মটর সহ বিভিন্ন মালামাল উধাও করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ মতে বেনাপোল স্থল বন্দরে আমদানীকৃত একটি মটরসহ ৯ প্যাকেজ (নীট ওজন ২০২০ কেজি) যা ৮টি ড্রামে এস ম্যাক্স ৩২ সিমেন্ট নামে একটি পণ্য চালান আমদানী করা হয়। যার মেনিফেষ্ট নং-৩৬৫১৬ বি-সি তারিখ ০৭/১০/১৮। ওই ক্যামিকেল পন্যের চালানটি বন্দরের ২২নং শেডে রাখা হয়। উক্ত মালামাল আমদানীকারক সময় মতো খালাস না নেয়ায় সঙ্গত কারনে কাষ্টমস আইন মোতাবেক পণ্য চালানটি নিলাম তালিকাভুক্ত করে। যার নিলাম সেল নং ০২/২০২৪ তারিখ ২৮/৫/২০২৪। মালামাল খালাস…
বাংলার ভোর প্রতিবেদক সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোরে সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শহরে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিন্দ্য বসু জানান, বিগত সরকারের আমলে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের অধীনে ছিলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত এক মাস ক্লাস বন্ধ ছিল। আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। নতুন সরকার আসার পর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস দেয়া হয়েছে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ ভিসি হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আগামী চার বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ভিসি পদ শূন্য হওয়ার একমাস পর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হলো। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজের আব্দুল হাই কলা ভবনে আলোচনা, দোয়া মাহফিল ও হামদ, নাত, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দোকার এহসানুল কবির। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোকাররম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন। ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউর রহমান, বাংলা বিভাগের প্রধান এফএম আব্দুর রাজ্জাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মুকুল হায়দার, ব্যবস্থাপনা…
বাংলার ভোর প্রতিবেদক সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে যশোরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাস করে। বিএনপি মনে করে দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলতে কিছু নেই। সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাস করবে। অন্যান্য ধর্মের মত…
বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল বন্দরের ইন্টারনেট সার্ভার আপডেট না থাকায় সোমবার ৯ ঘণ্টা ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। এতে স্থবিরতা নামে বাণিজ্যে। পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে না পারায় শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহতের পাশাপাশি আটকে থাকা ট্রাকে লোকশানের কবলে পড়ে ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি এবং ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক আসেনি বেনাপোল বন্দরে। পরে সার্ভার সচলে বিকাল ৫টার পর থেকে বাণিজ্য স্বাভাবিক হয়। বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) এস এম শাহীন। এর আগে, বিক্ষোভ মিছিল সহকারে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান নার্সরা। এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করার দাবি জানান নার্সরা। স্মারকলিপিতে বলা হয়, নার্সিং ও মিডিওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডিওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে…
