Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কাল থেকে বেনাপোল-মোংলা ট্রেন চলাচল শুরু

banglarbhoreBy banglarbhoreমে ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেন খুলনা হয়ে যাবে মোংলায়। গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বর্তমানে বেনাপোল-খুলনা ভায়া যশোর হয়ে চলাচল করছে বেতনা এক্সপ্রেস।
এই ট্রেনটির রেক দিয়ে পরিধি মোংলা রুট পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে সময়ও বেশি লাগবে। সময়ের সাথে তাল মেলাতে গিয়ে অন্যান্য স্টেশনের যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। অনেকে যাত্রীরা বলছেন এ ট্রেন না চালিয়ে, অবমুক্ত ভ্যাকুয়াম রেক দিয়ে নতুন ট্রেন চালু করা হোক।

২৯ মে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ জুন সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে যাবে মোংলার উদ্দেশে। দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছাবে ট্রেনটি। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪ টায়।
মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।

এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।
বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।

খুলনা-মোংলা রেলপথ নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী রয়েছে। ৮ স্টেশনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও পৌঁছে গেছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, খুলনা-মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি।

রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত ন্যুনতম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। এই রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

বেনাপোল রেলস্টেশনের মাস্টার বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোল থেকে মোংলার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। আপাতত বেনাপোল-খুলনার মধ্যে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেনটিই যাবে মোংলা পর্যন্ত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.