নড়াইল সংবাদদাতা নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পনেরো দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে শহরের সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…
Author: banglarbhore
বেনাপোল থেকে রাজু আহমেদ সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শার সাংবাদিক ইকরামুল ইসলামের (২৮) উপর হামলা চালিয়েছে চিহিৃত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম। এ সময় নিজ ভাইকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার মেঝ ভাই কমিরুজ্জামান কবির (৩৫)। আহত সাংবাদিক ইকরামুল ইসলাম ও তার ভাই কমিরুজ্জামান কবিরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইকরামুল ইসলাম দৈনিক বাংলাদেশ সমাচার ও স্থানীয় দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ইকরামুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করলেও…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন হত্যা মামলা, কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলা ও ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলাসহ ১৫টি অতি গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেয়া হয়। সভায় একই সাথে সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারী বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন, পৌরসভার রোড লাইটগুলো সচলকরণ, রাস্তা-ঘাটের উন্নয়ন, প্রাণ সায়রের খালকে প্রবাহমান করা, শহরে যানজট নিরসনে দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ করা, ব্যবসার নামে যত্রতত্র বালু-ইট-খোয়া ফেলে রাখায় সৃষ্ট জনভোগান্তি নিরসন, মাদকে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের উপর নজরদারি বৃদ্ধি করা, শ্যামনগরের গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি সঠিকভাবে…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা আগামী ৮ মে দেশে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬ জন ও জামায়াতে ইসলামীর ১ জন। তবে এ নির্বাচনে বিএনপির কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ, কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ…
অভয়নগর সংবাদদাতা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পে যশোরের অভয়নগরে এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এএনসির সহ সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দলিত, ক্ষুদ্রনৃগোষ্ঠী, ট্রানসজেন্ডার, জেলে সম্প্রদায়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন সদস্যেদের নিয়ে সভা করা হয়। উপজেলা এএনসির সভাপতি ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি লায়লা খাতুন, সহ সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, ওয়েব ফাউন্ডেশন ডিভিশনাল কর্মকর্তা…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা প্রথম ধাপে ৫৯ জেলার ১৫২ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা। আগামী ৮ মে’র এ নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই মাঠে নেমেছিলেন আওয়ামী লীগের দুই ও জামায়াতের একক প্রার্থী। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ওই তিন প্রার্থীই নির্বাচনী প্রতিবদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। জানা গেছে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ মেহেদী। এবারও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলের ফসলের মাঠে সোনালি ধানের সমারোহ। রোদ আর উড়ো বাতাসে সোনারঙা ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। আর কিছুদিন পরেই শুরু হবে চারিদিকে কৃষকের ধানকাটা। দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ থেকে হলুদ বর্ণ ধারণের অপেক্ষায়। আর মাত্র কদিনের অপেক্ষা। কৃষক আবু সাঈদ, আবু দাউদ মোড়ল বলেন, পাকা ধান ঘরে উঠবে আর কয়েক দিনের মধ্যে, শুরু হবে চারিদিকে নবান্নের উৎসব। তবে আবহাওয়া অনুকূলে ভালো থাকলে কৃষকেরা কাক্সিক্ষত ফলন পাবেন ভালো। মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট অঞ্চলে বিভিন্ন মাঠে এ বছর ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। গ্রীস্মের ঝাঁঝালো রোদের মাঝে মাঠে মাঠে…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারকচক্রের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি পিতলের তৈরি নকল স্বর্ণের বার, নগদ ২৮ লাখ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার কুলবাড়ীয়া গ্রামের স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার রুপপুর গ্রামের আমিনুল ইসলাম (৪২), ঝিনাইদহ জেলার ওয়ারলেসপাড়া এলাকার মোস্তফা জামাল (৫১), চাঁদপুর জেলার মতলেব উপজেলার এখলাসপুর গ্রামের এসএম গোলাম কিবরিয়া (৪৪) ও মঞ্জুরুল আলম (৩২), একই জেলার ফরিদগঞ্জ উপজেলার বিথী (২৮), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ…
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় নীলপুজায় কাদাখেলা নিয়ে দ্বন্দ্বে সন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস (২২) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। রোববার রাতে উপজেলার ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়া ওরফে বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভগবাননগর গ্রামের ওই পাড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে নীলপুজার অংশ হিসেবে কাদাখেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ^াসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্যাসীর কথাকাটা কাটির একপর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারে সুনিল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে…
কালীগঞ্জ প্রতিনিধি দুইদিন ব্যাপী এক ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে ‘আকিজ ইস্পাত ভূষনিয়ান কাপ ২০২৪’ দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট। শনিবার দিবাগত রাত ৩ টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ২০১৭ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০২২ ব্যাচের দলটি। খেলা শেষে রাত সাড়ে ৩ টায় মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও আকিজ ইস্পাত গ্রুপের সিইও গালিব মোহাম্মদ তুষার। এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। উল্লেখ্য, ভূষণ বিদ্যালয়ের এসএসসির ১৯৯৪ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচসহ…