Author: banglarbhore

পাঁজিয়া সংবাদদাতা কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে পবিত্র ঈদ -ই-মিলাদুন্নবী উপলক্ষে শিশুদের হামদ/নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল ১৬ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট ওজিয়ার রহমান, আনছার ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান ও কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেশবপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের জমিদার বাড়ির দক্ষিণ পাশে কপোতাক্ষ নদের তীরে মহাকবি মাইকেল মধূসুদন দত্তের স্মৃতি বিজড়িত ‘কাঠ বাদাম’ গাছটি গত রোববার রাতের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে। প্রায় ৩০৯ বছর বয়সি ইতিহাসের সাক্ষ্যবহনকারী ‘কাঠবাদাম’ গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কপোতাক্ষ নদের তীরের এ কাঠবাদাম গাছের নিচে বসে কবি ছোটবেলায় কবিতা রচনা করতেন। এমনকি কবি একসময় একটানা ১৪ দিন এই গাছটির নিচে অবস্থান করেছিলেন। কবির পরিবারের সদস্যরা কাঠবাদামতলা ঘাটে স্নান করতেন। এ ঘাটটি ‘বিদায় ঘাট’ হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল। কবির স্মৃতি অম্লান রাখতে যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ কাঠবাদাম গাছের গোড়া ইট দিয়ে বাঁধাই…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় এই প্রথম উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনঞ্জু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা ও পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব’ নামে একটি স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক ক্লাবের কমিটি গঠিত হয়েছে। ক্লাবের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উক্ত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসরাফিল হোসাইন রাফি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী পথিক হোসেন। গত ১৪ সেপ্টেম্বর ডা. এম. আর. খান মেডিকেল সেন্টার ভবনের ষষ্ঠ তলায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকল শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও এন.এইচ.এস. ক্লাবের প্রতিষ্ঠাতা, প্রফেসর ড. তানভীর ইসলাম ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিদায় সংবর্ধনা…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার শালিখা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ ১৫ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদান করেছেন। তাকে প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, শালিখা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী রোববার বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলাতে যোগদান কারেছেন।

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। ৫৭০ সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই মুসলিম উম্মাহ্র জন্য এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও। দিনটি পালন উপলক্ষে সোমবারবাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কালিগঞ্জ শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় তীব্র বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিমের অংশগ্রহণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ ধ্বনিতে মুখরিত করে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর র‌্যালি উপজেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সোমবার সকালে শহরের দোয়ারপাড় এলাকায় বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিয়ার রহমানের (৫৬) মৃত্যু হয়। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে শহরের দোয়ারপাড়ে বৃষ্টিতে ডুবে যাওয়া মাঠে ফাঁস জাল ফেলে মাছ ধরছিলেন অলিয়ার রহমান ও তার স্ত্রী পপি বেগম। এ সময় পার্শ্ববর্তী একটি কাঁচা রাস্তার পাশের বৃষ্টিতে আংশিক ডুবে যাওয়া বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওলিয়ার রহমান। সাথে থাকা তার স্ত্রী পপি তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন।

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান। ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলেন, তাঁর সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ‘বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নয়জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পর রুপদিয়া এলাকায়। আহতরা হলেন সদর উপজেলার রামনগর গ্রামের আফরোজা বেগম (৩৫), রেকসোনা বেগম (৩৫), হামিদুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৭), অনিক (১৭), মুসলিমা (১১), সুমাইয়া (৫), সামিয়া (২) ও মরিয়ম (২)। আহত মারুফের বাবা রাজারহাট রামনগর পূর্বপাড়ার মীর ওমর ফারুক জানান, তার ছেলে মারুফ নিজেই ইজিবাইক চালিয়ে নওয়াড়ার তার শালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। খাওয়া দাওয়া শেষে বিকেলে ইজিবাইকে তারা নয়জন যশোরে আসছিলেন । সন্ধার আগ মুহূর্তে রুপদিয়া এলাকায় পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স তাদের ইজিবাইকে পেছনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর আরবপুর এলাকার ডিশ ব্যবসায়ী আতাউর রহমান হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মৃত্যু হওয়ায় একজন ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় অপর একজনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্ত ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম। অভিযুক্ত আসামিরা হলেন, শহরের শংকরপুরের মুরগি ফার্ম এলাকার কবির চৌধুরী, খড়কির শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা আনোয়ার পারভেজ, আরবপুর বিশ^াস বাড়ির সাইফুজ্জামান শামীম, আক্তারুজ্জামান রিপন, সাইদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, আরবপুর রেল লাইন এলাকার আমিনুল ইসলাম বাদল, আরবপুর মোড় এলাকার রফিকুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন,…

Read More