Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদরাসা শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন।  সোমবার আত্মসমর্পণের পর তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। আসামি সাইদুল ইসলাম শহরতলীর আরবপুর এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনসহ বেশ কয়েকজনে যশোর উপশহর আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের ওপর হামলা চালায়। তারা কুপিয়ে আব্দুল মালেকের দুই পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়। এরপরে তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড…

Read More

বাংলার ভোর প্রতিবেদক একের পর এক গ্রাহক হয়রানিসহ নানা কৌশলে অর্থ উপার্জনে ব্যস্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্রাহক হয়রানি ও নতুন কৌশলে বিদ্যুতের সেবা নিতে চড়া মূল্যে হিসাব নিকাশের একটি ছক আকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন গ্রাহক সৃষ্টি হতে তাকে মোটা অংকের অর্থ গুণতে হবে এমন কৌশলে ওয়েস্ট জোন এখন শীর্ষে অবস্থান করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে জানা গেছে, যশোর অঞ্চলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহকের উপর তাদের নতুন নতুন কৌশল খড়গ চাপিয়ে বীরদর্পে এগিয়ে যাওয়া তাদের এখন মূল টাার্গেটে পরিণত হয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে নতুন একটি সিস্টেম চালু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে আন্দুলিয়া গ্রামে নির্বাচনী পথসভা করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। সোমবার বিকেলে ইউনিয়নে ২ ওয়ার্ডে আন্দুলিয়া গ্রামে তিনি পথসভা করেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল শান্তি, স্বস্তির, স্মার্ট উপজেলা গড়তে দোয়াত কলম প্রতীকে সবার মূল্যবান ভোট চান। দোয়াত কলম প্রতীক বিজয়ী হলে সদর উপজেলাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাস্টারপ্লান অনুযায়ী কাজ হবে। উপজেলার সব অঞ্চল একসাথে এগিয়ে যাবে। শেখ হাসিনার নির্দেশিত উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ বাস্তবায়িত হবে। নিজে ভাল থাকতে ও উপজেলাবাসীকে ভাল…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুর থানা পুলিশ পৌরসভার ৯ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা গ্রামের মাদক কারবারি আলমগীর হোসেনের মাদক ব্যবসায়ী স্ত্রী শিউলী খাতুনকে শুক্রবার রাতে ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, থানার একটি টিম অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি আলমগীর হোসেনের মাদক ব্যবসায়ী স্ত্রী শিউলি খাতুনকে (২৮) ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে গত জেল হাজতে পাঠানো হয়েছে।

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (গ্রাম্য ডাক্তার) সাইফুল ইসলাম ফকিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে নিয়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবু মুছা গাজী (ডিস মুছা) কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আবু মুছা গাজীর স্ত্রী রহিমা বেগমের গ্রাম্য ডাক্তার হওয়ার সুবাধে ইউপি সদস্য সাইফুল ইসলাম ফকিরের সাথে মুছার স্ত্রীর সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১৮ এপ্রিল গত ১৮ এপ্রিল মুছার ছোট কন্যা সন্তানসহ স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় এবং তাকে লুকিয়ে রেখেছে। গত একমাস ধরে সমাধানের চেষ্টা চললেও কোন সুফল না আসাতে আবু মুছা ১৮ মে কেশবপুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর খুলনা মহাসড়কের রূপদিয়ায় ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিছার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। সোমবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইট বোঝাই ট্রাক (সিলেট-ট ১১-০৫৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রূপদিয়া নরেন্দ্রপুর রোডের রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে সাজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী মাটিতে ছিটকে পড়লে তাকে পিষ্ট করে ১৫ থেকে ২০ ফুট টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা গাড়িটি আটক করলে চালক মাসুম গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। তারা স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে ফোন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশে ২১৮ টি জাত নিয়ে গবেষণা করে কৃষি গবেষণা কেন্দ্র। সেই জন্য গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে দক্ষিণের জেলাগুলোর কৃষিকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন কৃষিবিদরা। সোমবার সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এ আহবান জানান। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট আয়োজিত আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শীর্ষক এ সেমিনারে কৃষি বিজ্ঞানীরা বলেন, যশোরসহ দক্ষিণের জেলাগুলো হচ্ছে কৃষির জন্য উদ্বৃত্ত এলাকা। এখানকার মাটি ও কৃষকদের দৃঢ় চিন্তা কৃষিকে দিন দিন প্রসারিত করছে। এ অবস্থায় গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিকে…

Read More

কপিলমুনি সংবাদদাতা পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের চিংড়ি মাছ প্রতীকের পক্ষে লতা ইউপিতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছেন তার অনুসারীরা। সোমবার বিকেলে উপজেলার লতা, কাটামারী ও শামুকপোতা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে চিংড়ী মাছ প্রতীকের লিফলেট বিতরণ পূর্বক ভোট প্রার্থনা করেন তারা। ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ির মাধ্যমে আনন্দ মোহন বিশ্বাস আজ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আগামী ২৯ মের নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আপামর জনসাধারণ। সেই ১৯৮৮ সাল থেকে বণাঢ্য…

Read More

♦ দলীয় রেষারেষির কারণে শার্শা-ঝিকরগাছায় সংঘাতের আশঙ্কা ♦ ভোটার উপস্থিতি বাড়ানো বড় চ্যালেঞ্জ ♦ ইভিএমে ভোটগ্রহণ বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে নয়া মেরুকরণ হয়েছে। চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে কোমর বেঁধে মাঠে নেমেছে নেতাকর্মীরা। নয়া রাজনৈতিক মেরুকরণের মধ্যে তিন উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ভোটকেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা এবং দলীয় রেষারেষির কারণে ভোটের দিন বিশেষ করে শার্শা ও ঝিকরগাছার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা রয়েছে। হাড্ডাহাড্ডির লড়াই আর শঙ্কার মধ্যে মঙ্গলবার ইভিএমে তিন উপজেলার প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হবে। তবে ভোটার উপস্থিতি বাড়ানোয় বড় চ্যালেঞ্জ হবে এই তিন উপজেলায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ইতিহাস-ঐতিহ্য ধ্বংসকারীদের নামে ‘ঘৃণা চত্বর’ স্থাপনের হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ। ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এই হুশিয়ারি উচ্চারণ করেন। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে কালেক্টরেট ভবন চত্বরে যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটি এই অবস্থান কর্মসূচি পালন করে। যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা…

Read More