বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এ সময় বাহাদুরপুর গ্রামের কেসমত আলী (৩৮) কে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি মতে, বাগানের ভেতর শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে থেকে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে জব্দকৃত ফেনসিডিলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা…
Author: banglarbhore
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলায় ৫৮ জন। এছাড়া খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪ জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন। বৃহস্পতিবার সকালে শ্যামনগর মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ৫৪ জনকে এএসপি আবু হাসানের নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন ডিএডি রিয়াজ, এস আই প্রসেঞ্জিত ও সঙ্গীয় ফোর্স। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি, গুড়া…
সাতক্ষীরা সংবাদদাতা মওসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশিরভাগ আমবাগান। চাষিরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ। বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষিরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আম চাষী ইদ্রিস আলী। এ সময় বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ…
অভয়নগর সংবাদদাতা বুধবার দুপুরে যশোরের অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য নিহত ঘাট শ্রমিক কাইয়ুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি নিহতের পরিবারের হাতে তিন লাখ টাকা অনুদান তুলে দেন। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি…
বৃহস্পতিবার বেলা ১২ টায় আইসিএবি মিলনায়তন যশোরে শাখা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ উসামা বিন কামাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ…
বাংলার ভোর প্রতিবেদক আসছে ঈদ তাই যশোরকে যানজট মুক্ত মুক্ত রাখতে যশোর ট্রাফিক পুলিশ বিভাগ কঠোর ভূমিকা পালন করে যাচ্ছেন । শহরকে যানজট মুক্ত রাখতে ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ব্যারিকেড। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে পুলিশের অর্ধশতাধিক কমকর্তা। শহরের বড় বিপণী বিতানগুলোতে পুলিশের একাধিক টিম দিনরাত দায়িত্ব পালন করছেন। তাদের সাথে জেলা কমিউনিটি পুলিশিং টিমের সদস্যরাও কাজ করে চলেছেন নিরলসভাবে। প্রতিদিন সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সার্জেন্টেরা গোটা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রিকশা, ভ্যান, মোটর সাইকেল ও ছোটখাটো যানবাহন চলাচল নির্বঘ্ন করতে দায়িত্ব পালন করেছেন। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ঈদে কেনা…
রাজগঞ্জ প্রতিনিধ মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই হাজার ১৫০টি কার্ডের বিপরীতে অতিদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। এ সময় চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। ওয়ার্ড অনুযায়ী পৃথকভাবে এ চাল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের সচিব বিল্লাল হোসেন, ট্যাগ অফিসার মারুফুল হক ও হাবিবুর রহমান, মেম্বার মশিউর রহমান, মেম্বার সাইফুল্লাহ…
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চর-কোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। সাগর শেখ লোহাগড়া উপজেলার চর-কোটাকোল গ্রামের বাসিন্দা। তিনি জাহাজে চাকরি করতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাকোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী ছিলো। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে…
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বিধবা বৃদ্ধা ছবিরনকে (৭০) সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএমআবু নওশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষযটি দেখে স্বল্প সময়ের মধ্যে ওই বৃদ্ধার কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য, ওষুধ ও ঘর নির্মাণ সামগ্রি। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বৃদ্ধা ছবিরনের স্বামী ও এক পুত্র বেশ কিছুদিন আগে মারা যান। সম্বলহীন হয়ে পলিথিন টাঙিয়ে তিনি বসবাস করা অবস্থায় দেখা দেয় খাদ্য ও ওষুধের অভাব। এরই মধ্যে দুই দিন আগে তার জীর্ণ ঘরের ছবিসহ ফেসবুকে প্রকাশ পায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের দৃষ্টিগোচর হলে তিনি ছুটে যান তার বাড়িতে। তার বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা…
♦শহিদদের স্মরণে স্মারক স্মৃতিস্তম্ভ চায় পরিবারগুলো বাংলার ভোর প্রতিবেদক আজ ৪ এপ্রিল যশোরের গণহত্যা দিবস; মহান মুক্তিযুদ্ধে যশোরের ইতিহাসের নৃশংসতম দিনগুলোর অন্যতম। ১৯৭১ সালের এই দিনে যশোরে মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শহরজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে এদিন পাকহানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন যশোরের রাজনীতিক, শিক্ষক, ছাত্র ও পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ। সেই দিনের গণহত্যায় ৫১ জনের নিহতের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি ছিল। স্বাধীনতার ৫৩ বছর পর এ বছর (২০২৪) ২৪ মার্চ কয়েকজনকে শহীদ বুদ্ধিজীবীর তালিকায় স্থান দেয়া হয়েছে। তবে বাকিরা পাননি কোনো স্বীকৃতি। নেই কোনো স্মৃতিস্মারকও। ওই দিনের শহীদদের…