বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন। রাবার বুলেটে আহত বাবু মিয়া ও ডালিম হোসেন বেনাপোলের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তারা মাদক কারবারির সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিল দৌলতপুর সীমান্তে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর রাবার বুলেট বর্ষণ করে। সীমান্তে টহলরত…
Author: banglarbhore
নড়াইল প্রতিনিধি বুধবার বেলা ৩টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ার বিলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। এর আগে দেড়টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। পরে ইঞ্জিন ফেইলের কারণে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বিমানটি দেখতে আসপাশের জনতা ভিড় জমায়। প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ নামে এক যুবক জানান, বিমানটি ধান ক্ষেতের মধ্যে অবতরণের পর ভেতর থেকে দু’জন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন। স্থানীয় বাসিন্দা রুবেল শেখ জানান, লাল হলুদ রঙের বিমানটি হঠাৎ ধানের ক্ষেতে এসে পড়ে। আগে সরাসরি বিমান দেখিনি তাই দেখতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা ও চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সময় টিভির যশোরের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা জানান, বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি নাগরিকের ছবি সংগ্রহ করতে হাসপাতালে যান। এ সময় আহত ওই দুই ব্যক্তির ছবি নিতে গেলে পুলিশ সদস্য হাফিজ ও রবিউল তাতে বাধা দেন। এমনকি চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদকে গলা টিপে দেয়ালে ঠেসে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে একজনের মৃত্যুজনিত ও ৯ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অধিদফতর (পিআইডি) খুলনার উপ-প্রধান তথ্য কমকর্তা এএসএম কবীর। স্বাগত বক্তব্য দেন জেইউজের সাধারণ সম্পাদক এইচআর তুহিন। জেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুলের পরিচালনায় চেক পাওয়াদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হৃদরোগে আক্রান্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জিলা স্কুলের জনপ্রিয় শিক্ষক মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে যশোরের বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসরে যাওয়া মহিউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, যশোর জিলা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ ১ এপ্রিল রাতে যশোর শহরের নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে…
♦একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক যশোরের ইকবালের বৃৃদ্ধা মা বাংলার ভোর প্রতিবেদক একমাত্র ছেলেকে হারিয়ে ষাটোর্ধ মা সুফিয়া বেগম নির্বাক। ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিক ইকবাল হোসেনের মৃত্যুতে শুধু কাঁদছেন আর বুক চাপড়াচ্ছেন। মঙ্গলবার ঘটনাটি জানার পর থেকেই কোনো দানাপানি মুখে নেননি মা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার একমাত্র ছেলে আর ফিরবেন না। কথা ছিল ঈদের ছুটিতে ছেলে বাড়িতে আসবে। কিন্তু সেই আসা আসবে; কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন নির্মাণের জন্য সড়কে রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি তেল বোঝাই লরি। এ সময় তেল বোঝাই লরিটিতে দাউ দাউ করে আগুন…
বাংলার ভোর প্রতিবেদক ঈদের আগে বেড়াতে এসে সৎমায়ের হাতে খুন হয়েছে শিশু জোনাকি। লাশ উদ্ধারের ১০ ঘন্টা পর হত্যার দায় শিকার করেছে সৎমা নার্গিস বেগম। এরপর তাকে ঘটনাস্থল নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখেছে পুলিশ। ‘ঘাতক’ নার্গিস জানিয়েছেন, স্বামী শাহীন তিন তিনবার তার গর্ভের সন্তান নষ্ট করেছে। এই ক্ষোভে তিনি জোনাকিকে শ্বাসরোধে হত্যা করেছেন। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকির (৯) লাশ উদ্ধার করা হয়। মৃতের মুখ, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় ওই মেয়েটির…
সাতক্ষীরা প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রতিবছরের মত এবারও ঈদ সামগ্রি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ হল রুমে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা এবং জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শেখ আবিদ হাসান, বিশিষ্ট ক্রীড়াবিদ ফজলুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে হাফেজ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার ইন্টারন্যাশনাল চ্যারিটি এলাইন্স (আই.সি.এ) অর্থায়নে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ২শত হাফেজ (কোরআনের পাখি), গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। তাদের মাঝে শাড়ি/লুঙ্গি, সেমাই, চিনি, বাদাম, কিসমিসসহ প্যাকেজ হিসেবে ঈদসামগ্রি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল, পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান, সোহানুর রহমান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, নাজমুল হাসান সুজন ও হারুন-অর-রশীদ প্রমুখ। সুফলভোগিরা এ ধরনের সহায়তা পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
খাবারের জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? এটি অবশ্য নির্ভর করে আপনি কতটা ভোজন রসিক তার ওপর, সেইসঙ্গে সামর্থ্যের বিষয়টি তো রয়েছেই। কিন্তু আপনার যদি পয়সা খরচ করতে তেমন কোনো অসুবিধা না থাকে এবং সেইসঙ্গে নতুন সব খাবারের স্বাদ পেতে পছন্দ করেন তবে খেতে পারেন বিশ্বের সবচেয়ে দামী খাবারগুলো। আর যদি নাও খেতে চান, অন্তত জেনে নিতে পারেন সেগুলো সম্পর্কে। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামী খাবার কোনগুলো- ইতালীয় আলবা ট্রাফেল বিশ্বের দামি সব খাবারের তালিকায় সবার উপরে রয়েছে ইতালীয় আলবা ট্রাফেলের নাম। এই খাবার দামি হিসেবে দখল করেছে প্রথম স্থান। এটি কী জানেন? এটি আসলে…