বাংলার ভোর প্রতিবেদক হটাৎ গরম বেড়ে যশোর ও ঢাকাসহ দেশের ৩৯ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ তাপমাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাপপ্রবাহ আরও বিস্তৃতি লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ এপ্রিল) সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যশোর ও ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলেই গরমে কষ্ট পাচ্ছে মানুষ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের এসএম সুলতান ফাইন আর্ট কলেজে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও গভর্নিং বডির দাতা সদস্য জাহিদ হাসান টুকুন কলেজ ক্যাম্পাসে ককশিটে ছবি এঁকে বর্ষবরণের কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের জীবন সদস্য মোক্তার হোসেন, অভিভাবক সদস্য রবীন্দ্রনাথ হালদার, প্রভাষক সঞ্জীবন কুমার মন্ডল, প্রভাষক জামিল আহম্মেদ মুকুল, প্রভাষক গৌতম কুমার বিশ^াস, প্রভাষক আব্দুর রাজ্জাক, জিন্নাত আরা প্রমুখ। কলেজের বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য গৌতম কুমার বিশ্বাস জানান, ঈদের পর পর বাংলা নববর্ষ পড়ছে সে দিকটা বিবেচনায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দোকানের বকেয়া টাকা চাওয়ায় দোকানি শেখ শামিমুর রহমান উজ্জল (৪১) কে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলাবার বিকেলে সদরের রামনগর রাজারহাট মোড় এলাকায়। তিনি রামনগর নমেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্কুল পাড়ার বাসিন্দা। এই ঘটনায় তার দোকানের কর্মচারী একই এলাকার আরিফ হোসেনকেও তারা পিটিয়ে আহত করেছে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি রয়েছেন। আহত উজ্জল জানান, তার রাজার হাট মোড়ে পেট্রোল পাম্পের পিছনে চা ও মুদিখানার দোকান রয়েছে। দোকানের পাশে পলাশ নামে এক ব্যাক্তি তার দোকান হতে বাকি কেনাকাটা করে। বাকি টাকা চাওয়ায় তার সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পলাশসহ…
বাংলার খেলা প্রতিবেদক যশোর জেলা ফুটবল রেফারি সমিতির নির্বাচন ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল ছিলো মনোনয়নপত্র কেনার শেষ দিন। আসন্ন এ নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ৩২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম। তিনি আরও জানান ১৩৪ সদস্যের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত ভোটার দাড়িয়েছে ৮২ জন। আগামী ৪ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। সহসভাপতি ২ টি পদে ৬ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। কিনেছেন ফশিয়ার রহমান, মিজানুর রহমান, শহিদুর রহমান, হারুন-অর-রশিদ ও খুরশিদ মোহাম্মদ জাকির হোসেন। এর মধ্যে শহিদুর রহমান ২ টি মনোনয়নপত্র কিনেছেন। সাধারণ সম্পাদক পদে ২ জন হলেন,…
বাংলার ভোর প্রতিবেদক কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ (মঙ্গলবার) যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ নামক ডামি সরকার দেশের বিচারহীনতার সাংস্কৃতি চালু করেছে। অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ জন নেতা-কর্মীকে বিচারহীনতার শিকার হয়ে কারারবণ করতে হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি…
বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় এক হাজার চারশ কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় বিনামূল্যে সার, বিজ বিতরণ করা হয়েছে। বিতরণকালে যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, আমাদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এখন দেশে সার সংকট নেই। এখন কৃষককে সারের পিছনে ছুটতে হয় না। সার কৃষকের পিছনে ছুটে। মঙ্গলবার বাঘারপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ডিবি পুলিশ শহরতলীর পালবাড়ি এলাকা থেকে হেরোইন বার্মিজ চাকু ও হাসুয়াসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের বেজপাড়া চোপদার পাড়ার হানিফ (২৪) ও চোপদারপাড়া আকবরের মোড়ের রাকিব (১৯)। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, সোমবার রাত সাড়ে ১০ টার ডিবি পুলিশের এসআই শাহিনুরের নেতৃত্বে এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপনে খবর পায় পালবাড়ি মোড়ে জনৈক মোস্তাকের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক ও অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরা ফেরা করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হানিফ ও রাকিবকে আটক করা হয়। আটকদের দেহ তল্লাসী করে দুটি বার্মিজ চাকু ও ২৫…
বাংলার ভোর ডেস্ক ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত সময়সূচি থেকে এসব তথ্য জানা গেছে। রুটিন অনুযায়ী ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুরে চাঁদ আলী মেম্বার বাহিনীর বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন হারেজ মণ্ডল নামের ৮০ বছরের এক বৃদ্ধ। হামলার সময় সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাঁ হাত ও দু’পায়ের রগ কেটে দিয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হারেজ মণ্ডলকে মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার শিকার আহত হারেজ মণ্ডল বলেন, তিনি মঙ্গলবার সকালে খামারপাড়া বাজারে পেঁয়াজ বিক্রি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ছোনগাছা গ্রামের আব্দুল হাই শেখের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে বসে থাকা ওই গ্রামের…
খাজুরা সংবাদদাতা ঈদকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার বিতরণ কর্মসূচি শুরু করেছে মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলা ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর মোড়ে শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধনী দিনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। সংগঠনের নিজস্ব অর্থায়নে ধারাবাহিক এ কর্মসূচি অব্যাহত থাকবে। মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে।’ ঈদ উপহার বিতরণকালে সংগঠনের সদস্য মাহবুবুর রহমান, মুকুল হোসেন, আরিফ বিল্লাহ, সুমন আহম্মেদ, মামুন…