নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই শিশু আমেনা (৪), মো. আনাস (৩) এবং স্বামী আতাউর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রিপা আক্তার উপজেলার শালনগর ইউনিয়নের আতাউর রহমান শিশিরের স্ত্রী। আহত দুই শিশু ওই দম্পতির ছেলে এবং মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গৃহবধূ রিপা আক্তার তার স্বামী আতাউর রহমান শিশির ও তাদের বাচ্চা মেয়ে আমেনা ও ছেলে আনাস শালনগর এলাকার নিজ বাড়ি থেকে…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় সংস্থার প্রধান কার্যালয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব মেধবী অসহায় শিশুদের পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা এনজিও সমন্বয়কারী সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী। মাইকেল সুসাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ইউছুফ আলী, দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, সহ- প্রচার সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য…
কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের এসএস পাইপের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অফিসের কারোর জানা নাই কাজের তথ্য। বিষয়টি জানতে চাইলে চটে গিয়ে কেন কি হবে এমন সব পাল্টা প্রশ্ন ছুড়লেন প্রতিবেদককে উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতবছরের ২৫ এপ্রিল ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৬শ ৬৩ টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কাজটি পান চুয়াডাঙ্গা জীবননগরের জাকাউল্লা কনস্ট্রাকশন। পরে কাজটি কিনে নেন মহেশপুরের মেসার্স মনিরুল আলম খান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনের নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে কাজ চলছে এসএস পাইপের। অভিযোগ উঠেছে এ কাজে ব্যবহৃত…
কালীগঞ্জ প্রতিনিধি বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে চলছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সামান্যতেই রেফার্ড করা হচ্ছে রোগীদের। কমপ্লেক্সের কয়েকজন ডাক্তার নিজেদের সুবিধার্থে চালু করেছেন রেফার্ড করার নিয়ম। রোগী রেফার্ড করলে ঝামেলা মুক্ত থাকতে পারেন ডাক্তার বাবুরা। সিনিয়র চিকিৎসকরা অধিকাংশ সময় ব্যস্ত থাকেন উপজেলার বিভিন্ন ক্লিনিকে। যারা তাকে অপারেশনে ডাকেন তাদের ৭ খুন মাপ। যারা না ডাকেন তাদের বিপদের শেষ নেই। তিনি যেখানে অপারেশন করেন সেখানে থাকেন না সার্বক্ষণিক ডিপ্লোমাধারী নার্স বা কোন চিকিৎসক। তবুও তাদের কোন সমস্যা নাই। সামান্য অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অধিকাংশ রোগীদের রেফার্ড করা হয় ঝিনাইদহ, যশোর, ফরিদপুর এবং ঢাকায়। এই ধরনের অনিয়মসহ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নিখোঁজের ২৪ ঘন্টার পর জোনাকি খাতুন (৯) নামের এক কিশোরীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২এপ্রিল) দুপুরে শহরের মডেল মসজিদের পিছনে একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। দাদির দাবি, সৎ মা পরিকল্পিতভাবে জোনাকি খাতুনকে হত্যা করেছে। পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন। নিহত জোনাকি খাতুন বেনাপোল পুড়াবাড়ি এলাকার শাহিন তরফদারে মেয়ে। জোনাকি খাতুন শাহিনের প্রথম স্ত্রীর ছোট সন্তান। বর্তমানে শাহিন তরফদার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে যশোর শহরের মডেল মসজিদের পিছনে ভাড়া বাড়িতে বসবাস করেন। স্বজনরা জানিয়েছেন, জোনাকি খাতুন বেনাপোল দাদার বাড়িতে থাকেন। ৬ দিন আগে…
বাংলার ভোর প্রতিবেদক কমিউনিটি ক্লিনিকে পিয়ন পদে চাকরি দেয়ার নামে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের তেজরোল গ্রামের উজ্জ্বল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে বিশেষ পুলিশ সুপার সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এম সামছুর রহমান। মামলার অপর দুই আসামি হলেন, যশোর সদরের ফরিদপুর গ্রামের আহসান আহমেদ ও নাটুয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম। এর আগে রোববার একই ঘটনায় যশোর সদরের সানতলা গ্রামের নাজির আলীর ছেলে আসিফ হোসাইন একটি মামলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাছের ঘের দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে আহত মেজবাহ উদ্দিন (৩৫) ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গিয়েছেন। সোমবার বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেজবাহ উদ্দিন ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁন্দা গ্রামের বাসিন্দা। মৃতের ছোট ভাই আজিম উদ্দিন জানিয়েছেন, গত ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কায়েমকোলা বাজারে মাছের ঘের দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাসেল, বাবু, ছব্বাত, মিলন, রফিসহ ৫/৬জন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে একটু সুস্থ হয়ে উঠলে চিকিৎসক গত ১৭ মার্চ…
শ্যামনগর প্রতিনিধি ও সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনের মধু সংগ্রহ শুরু করেছেন মৌয়ালরা। মৌসুমের প্রথম দিনেই সোমবার (১ এপ্রিল) দুপুরে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশ করেন তারা। এর আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় মধু আহরণের মধ্য দিয়ে মধু মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মধু আহরণ মৌসুমের উদ্বোধন ও মৌয়ালদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা…
কেশবপুর (পৌর) প্রতিনিধি: যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য স¤পাদক শেখ শাহীনুর ইসলাম, সদস্য আয়ুব খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক মোল্যা আব্দুস সাত্তার।
সাতক্ষীরা সংবাদদাতা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেরদিন রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শো ডাউন দেয়া ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের ইন্টার্নশিপ দুই মাসের জন্য স্থগিত করে। এরপর ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই মুখোমুখি অবস্থানে ছিল দুই…