Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ ও দুই কর্মচারিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ১৫টি ইউনিয়নের ৬০টি কমিউনিটি ক্লিনিকে চাকরি দেয়ার নামে ১৯ জনের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে আসিফ হোসাইন নামে এক যুবক এই মামলাটি করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোরকে আদেশ দিয়েছেন। অন্য আসামিরা হলেন, সদর উপজেলার ফরিদপুর গ্রামের আহসান আহম্মেদ ও নাটুয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম। বাদী আসিফ হোসাইন একই এলাকার বাসিন্দা। বাদী মামলায় জানিয়েছেন, তিনি বেকার যুবক। যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৬০টি কমিউনিটি ক্লিনিকে অফিস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চার দস্যুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। আজ (রোববার) অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর শহরের আরএন রোড সোনালী ব্যাংক এলাকার আশরাফ, পটুয়াখালি বাউফলের কাছিপাড়া গ্রামের গোলাম ফারুক মিন্টু, মাদারীপুর জেলার সদর উপজেলার চরমুগুরিয়ার চরবাগদি গ্রামের শহিদুল ইসলাম বাবুল ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের ইসমাইল হোসেন মামুন। মামলার অভিযোগে জানা গেছে, ২০০২ সালের ২৮ এপ্রিল বিকেলে কুষ্টিয়ার সালেক রানার প্রাইভেট কার ভাড়া নিয়ে চার যুবক যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। রাত অবধি প্রাইভেট চালক সোলেমানের কুষ্টিয়ায় ফেরেনি। পরদিন তিনি জানতে পারেন যশোর সদর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালে বয়স নির্ণয়ের নামে ভুক্তভোগীদের হয়রানি করা হচ্ছে। দাবিকৃত উৎকোচ না দেয়ায় গত দুইদিন ধরে সুজিৎ কুমার দাসকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুজিৎ কুমার দাস শহরের পূর্ববারান্দিপাড়ার বাসিন্দা। সুজিৎ কুমার অভিযোগে জানিয়েছেন, তিনি পারিবারিকসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন জন্ম নিবন্ধন করতে পারেননি। বর্তমানে তিনি জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট করার জন্য আবেদন করবেন। এ জন্য তার বয়স নির্ণয় করা প্রয়োজন। বয়স নির্ণয়ের জন্য তিনি ২৫ মার্চ সিভিল সার্জন বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে সিভিল সার্জনের দপ্তর থেকে ১০৮৪ (২) স্মারকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক বরাবর চিঠি দেয়া হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কীটনাশক ছাড়া সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে (আইপিএম) বিষমুক্ত সবজি চাষ করে লাভবান হচ্ছেন যশোর অঞ্চলের কৃষকরা। বিভিন্ন ধরনের সবজি চাষ করে ভাগ্য বদলেছে যশোর ও ঝিনাইদহের কয়েকশ’ কৃষকের। কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার, উপকারী পোকা-মাকড় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতিতে আবাদ করছেন তারা। তাই, এসব সবজির দামও যেমন বেশি পাচ্ছেন কৃষকরা, তেমনি বাজারে চাহিদাও রয়েছে প্রচুর। বেগুনসহ বিষমুক্ত সবজি উৎপাদনে মাঠ দিবস ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি নামে একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি আইপিএম পদ্ধতিতে বিষ ব্যবহার না করেও বেগুন উৎপাদনসহ বিভিন্ন সবজির মাঠ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী চর্চাকে উৎসাহিত করতে যশোর ও নড়াইলে আরও ২৫০ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ (রোববার) বিকেলে মতবিনিময়কালে দুর্নীতি দমন কমিশন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন একথা জানান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যশোর ও নড়াইলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এই দুই জেলার ২৫০ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের…

Read More

♦ ঘাটতি দু’কোটি টাকা সমন্বয়ে মন্ত্রণালয়ে কর্তৃপক্ষ বাংলার ভোর প্রতিবেদক পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে বাড়তি পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগ দিয়ে অর্থ সংকটে পড়েছে যশোর শিক্ষা বোর্ড। এই সঙ্কটে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন বিল এখনও পরিশোধ করতে পারেনি বোর্ড। বোর্ডের এই বিল পরিশোধে প্রয়োজন প্রায় সাত কোটি টাকা। কিন্তু সংশ্লিষ্ট খাতে জমা আছে ৫ কোটি টাকা। অন্য খাত থেকে বাড়তি এ টাকা সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এদিকে, বছর ঘুরে গেলেও উত্তরপত্র মূল্যায়নের বিল না পাওয়ায় বোর্ড কর্তৃপক্ষকে দুষছেন পরীক্ষক ও প্রধান পরীক্ষকরা। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, দ্রুতই তাদের বিল ছাড় করা হবে। যশোর মাধ্যমিক ও…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোর জেলার গুরুত্বপূর্ণ উপজেলা চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে পরিচিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অভয়নগর উপজেলার রোগীসহ যশোর সদরের একাংশের, নড়াইল, মণিরামপুর ও খুলনার ফুলতলা উপজেলার রোগীরা ও চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সেই জন্য সারাবছরই রোগীদের চাপ থাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৪৫০ জন চিকিৎসা সেবা নেয়ার পাশাপাশি গড়ে প্রতিদিন ৪০ জন রোগী ভর্তি হন যাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য রয়েছেন মাত্র ২০ জন চিকিৎসক। চিকিৎসা সেবার মান বাড়াতে ২০০৮ সালে ৩৫ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। যার অনেকটাই কাগজে কলমে সীমাবদ্ধ। ১৯৭৮ সালে চিকিৎসা সেবা শুরু করা হাসপাতালটির চিকিৎসা চলছে জরাজীর্ণ ভবনে। সরেজমিনে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরের বিভিন্ন সড়কের ওপর চলছে অবাধে মৌসুমি ফসল ভুট্টা শুকানোসহ অন্যান্য কৃষি কাজ। এর ফলে একদিকে যেমন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। জমি থেকে মৌসুমী ফসল ভুট্টা কেটে এনে স্তুপ করে রাখা হচ্ছে সড়কের পাশে। পরে সেই মৌসুমী ফসল সড়কের একটা জায়গা দখলে নিয়ে মাড়াই মেশিন বসিয়ে দিব্বি চলছে মাড়াইয়ের কাজ। আর এ অবস্থায় সড়কের অর্ধেক অংশে দখল করে ভুট্টা শুকানো ছাড়াও ফসলের অবশিষ্ট অংশ সড়কের ওপরেই ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রোদে শুকানো হচ্ছে। এতে সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।যানবাহনের মধ্যে প্রতিনিয়ত অটোভ্যান, সিএনজি, মোটরবাইক, রিকশা-ভ্যান এবং ইজিবাইক বেশি চোখে পড়ে। এসব গাড়ি চালকরা সর্বক্ষণ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮ দিনব্যাপি আবাসিক গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ (রোববার) সকাল ৯ টায় সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ব্যবস্থাপনায় ও হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপ-পরিচালক, আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও কৃষি যন্ত্রপাতি তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক সাইফুল ইসলাম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৭ টি উপজেলার ৩০ জন মেকানিক অংশ গ্রহণ করেন।

Read More

শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর বুড়িগোয়ালিনী কলবাড়ী আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগারটি বর্তমান পাবলিকের দখলে। শ্যামনগর উপজেলা কলবাড়ি বাজারে ২০১৯ সালে তৎকালীন ভূমি কর্তা সুজন সরকারের আমলে আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগার সাইনবোর্ড দিয়ে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ছাদ বিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করা হয়। ঘরটি সম্পূর্ণ নির্মাণের পরেও সাইনবোর্ডটি লাগানো ছিল। বর্তমান ওই ঘরটি স্থানীয় তহসিলদার ও ভূমি কর্তা মো. আসাদুজ্জামানের সহযোগিতায় রাতে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়। বর্তমান একজন জুতা ব্যবসায়ী সেখানে জুতা বেচাকেনা করছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন দাতিনাখালি বাক্কার গাজীর কাছ থেকে ভাড়া নিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্তা নাজিবুল আলমকে অভিহিত করলে তিনি ছবিগুলো তার হোয়াটসঅ্যাপে দিতে বলেন।…

Read More