Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাজিবের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার রামনগরের বাড়িতে বোমা হামলার অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন লাইফসহ ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই যুবদল নেতা। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিলে পুলিশ সোমবার রাতে তা রেকর্ড করে। মামলার অপর আসামিরা হলেন, রামনগর গ্রামের নাসির উদ্দিন, পারভেজ, মুসা, জনি, জাহাঙ্গীর, শুভ, শাহিন, লেলিন ও সাগর। মাজহারুল ইসলাম রাজিব মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের মধ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বারান্দীপাড়ার ভৈরব নদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে সাতটায় খবর পেয়ে পুলিশ এ অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই মিহির মন্ডল অজ্ঞাত আসামি দিয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তার কাছে খবর আসে বারান্দীপাড়া ঢাকা ব্রিজের পূর্বপাশে ভৈরব নদের পাড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা দুইটি অস্ত্র ফেলে পালিয়েছে। তাৎক্ষণিক তার নেতৃত্বে একটি টিম সেখানে যান। পরে ওই দুইটি অস্ত্র উদ্ধার করেন। তিনি আরও জানান এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া ওই অস্ত্র কার কাছে ছিলো এমনকি কী কাজে ব্যবহার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক বিএনপি কর্মীকে অপহরণ করে হত্যার হুমকি ও চাঁদা আদায়ের অভিযোগে কোতোয়ালি থানার সাবেক অফিসার ইনচার্জ সিকদার আক্কাস আলী, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ সাতজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন শংকরপুর ইসহাক সড়কের বিএনপি কর্মী আশহাবুল ইসলামের স্ত্রী পারভীন ইসলাম। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া কোতোয়ালি থানায় ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ। অন্য আসামিরা হলেন, কোতোয়ালি থানার তৎকালীন এসআই শোয়েব উদ্দিন, এসআই জামাল, এসআই মিরাজ মোসাদ্দেক, শংকরপুর ইসহাক সড়কের শাহাদতের ছেলে জাহাঙ্গির ও ইনতাজের ছেলে আলমগীর। মামলায় উল্লেখ করা…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে গণমানুষের নির্যাতনকারী তারিকুল ও জুয়েলের বিচারের দাবিতে মানববন্ধন ও ভুক্তভোগী নারীদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নবাসী। সহস্রাধিক নির্যাতিত নারী-পুরুষের অংশগ্রহণ মানববন্ধনের বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন আহমেদ। বিএনপি নেতা হাবিবুল্লাহর সঞ্চালনায় নির্যাতিত নারী পুরুষের মধ্যে বক্তব্য রাখেন সালমা বেগম, বাবুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, মুসলেম হোসেন, নুরুল ইসলাম, ইমদাদুল হক, আবু রায়হান প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে ক্ষমতার দাপট দেখিয়ে কৃষক লীগ নেতা তারিকুল ও জুয়েল বাহিনীর হাতে নির্যাতিত হয়নি কুল্যা ইউনিয়নের…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। কেশবপুর বিএনপির কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হয়ে পরে ভোট গণনা করা হয়। সভাপতি পদে মুস্তাক আহমেদ ৩০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিটন হোসেন পেয়েছেন ১৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিজাউল ইসলাম পেয়েছেন ১৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মুজিবুর রহমান ২৬৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিকুল ইসলাম পেয়েছেন ১৫৯ ভোট। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা প্রকৃত মুদি ব্যবসায়ী নন, নেই স্থায়ী দোকানঘর অথচ কাগজ-কলমে মুদি-মনোহরি ব্যবসায়ী এমন ব্যক্তিদের টিসিবির ডিলার নিয়োগ দেয়া হয়েছে। মূলত স্বজনপ্রীতি, সুপারিশ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং উপঢৌকনের বিনিময়ে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অব্যবসায়ীদের হাতে লাইসেন্স প্রদান করা হয়েছে। এতে করে ক্ষুব্ধ প্রকৃত ব্যবসায়ীরা ও বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। নিয়ম অনুযায়ী স্বশরীরে আবেদনকৃত ডিলারদের দোকান এবং গুদাম পরিদর্শনের কথা থাকলেও অফিসে বসে পছন্দের ব্যক্তিদের ডিলার নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এমনটাই মনে হয়েছে বিভিন্ন দোকান দেখে। কিন্তু প্রকৃত মুদি দোকানদার, বর্ণিত ঠিকানায় দোকান এবং কমপক্ষে দোকানে ৩-৪ মে: টন পণ্যসামগ্রি গুদামজাত করার মতো জায়গা আছে কিনা টিসিবির নীতিমালায় এমন…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইল লোহাগড়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ এনে সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন, সাবেক ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, এসআই সবুর, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি ও যুবলীগের নেতা-কর্মীসহ ৩৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ৯ সেপ্টেম্বর নড়াইল লোহাগড়া উপজেলার পারশাল নগর গ্রামের মোহাম্মাদ শরিফুল ইসলাম লোহাগড়া আমলি আদালতে মামলাটি দায়ের করলে পরদিন ১০ সেপ্টেম্বর মঙ্গলবার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে আগামী ১৬…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিন্নুর নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচির চাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ১২ জনের নাম উল্লেখ সহ ২০০/২৫০ জন অজ্ঞাতনামা বিবাদী করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুজ্জত আলীর ছেলে ডিলার হাসান আলী (৩২) এ অভিযোগ করেছেন । অভিযুক্তরা হলেন, নাভারণ পুরাতন বাজার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু (৫০), হাড়িয়া গ্রামের নিকারী খলিল (৫৫), অসিম (৪০), জাহিদ (২৬), বায়সা গ্রামের তরিকুল (৪৫), নাহিদ (৪০), মিলন (৪৫), আব্দুল মজিদের ছেলে শরিফুল (৫০), মতিয়ারের ছেলে হাফিজুর (৫০), চাঁন্দেরপোল গ্রামের আঃ রহমানের ছেলে মিজান (৪৫), আসাকের ছেলে সোহাগ ডাক্তার(৪৮) ও…

Read More

সাতক্ষীরা সংবাদাতা সাতক্ষীরার সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বিএনপি কর্মী ইসলাম মোড়লকে গুলি করে হত্যার অভিযোগে এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সদর সার্কেলের সাবেক এসপি কাজী মনিরুজ্জামান, ডিবির সাবেক ওসি এনামুল হক, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, এএসআই পাইক দেলোয়ার, সদর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন, এস আই বিধান কুমার বিশ্বাসসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার পাথরঘাটা গ্রামের নিহত ইসলাম মোড়লের ভাই ইসরাইল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রদলের অন্তর্গত কলেজ শাখা সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের লালদিঘিপাড়ে বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

Read More