সাতক্ষীরা সংবাদদাতা: আর সুন্দরবনের হরিণ না শিকার করার শর্তে আত্মসমর্পণ করেছেন ২৪ জন শিকারী। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত বেশ কিছু ফাঁদ জমা দেন আত্মসমর্পণকারীরা। সোমবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে বন কর্মকর্তাদের উপস্থিতিতে শিকারীরা নিজেদের অপরাধ শিকার করে আর হরিণ না শিকার করার শপথ নেন এবং লিখিত মুচলেকা দেন। একই সাথে তারা সুন্দরবনে বিষ দিয়ে মাছ না ধরারও প্রত্যয় ব্যক্ত করেন। আত্মসমর্পণকারী হরিণ শিকারীরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আনারুল ইসলাম, ওমর ফারুক, আলাউদ্দিন, খাইরুল আলম, আব্দুস ছামাদ, উমর ফারুক, আনারুল, আলামিন, ইয়াছিন, সোহেল, মোফাজ্জেল, সিরাজুল ইসলাম, বাবলু রহমান, ইমান আলী, ইউনুস আলী, মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে এনজিও সমন্বয় সেমিনারে পরিত্রাণের অর্জন ও কার্যক্রম সমূহ তুলে ধরেন পরিত্রাণের সমন্বয়কারী রবিউল ইসলাম। সোমবার বেলা ১১টায় বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে স্ট্রেনদেনিং দলিত রাইটস্ মুভমেন্ট (এসডিআএম) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ে তুহিন হোসেন। প্রকল্প উপস্থাপন করেন পরিত্রাণের কর্মসূচি সমন্বয়কারী রবিউল ইসলাম। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক সংগঠনের অংশগ্রহণের জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অবহিতকরণ সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন মাতামত তুলে ধরেন। প্রেজেন্টেশনের পর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার…
বেনাপোল সংবাদদাতা: শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আয়নামতি (৪০) নামে এক নারী আটক হয়েছে। ৩১ মার্চ গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়নে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপর অভিযানে একই গ্রামের পলাতক আসামি মুনসুর হোসেনের বাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে…
বাংলার ভোর ডেস্ক বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দ্বিতীয় দফা জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমেছে। তবে অপরিবর্তিত আছে পেট্রল-অকটেনের দাম। নতুন দর আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে। গতকাল জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন প্রতিলিটার ১২৬ টাকা এবং পেট্রলের দাম ১২২ টাকায় রয়েছে। গত ৭ মার্চ ডিজেল…
বাংলার ভোর ডেস্ক বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৬ হাজার ৭৩৬ পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। রোববার (৩১ মার্চ) বিকেলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৯ মে পর্যন্ত। আর ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি দেওয়া যাবে। অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ…
বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও জোরালো সমর্থন চেয়েছেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।” প্রধানমন্ত্রী এডিবি ভাইস প্রেসিডেন্টকে বলেন, তাঁর সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। শেখ হাসিনা…
কপিলমুনি প্রতিনিধি পাইকগাছায় দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কৃষি কলেজের মহিলা হোস্টেল থেকে ৯৯৯ কল পেয়ে দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার খুলনার বয়রা মহিলা কলেজে পড়ুয়া দুটি মেয়ে পাইকগাছায় বেড়াতে আসে। একদিন থাকার পর শুক্রবার রাতে চারজন ছেলের সাথে তাদের পরিচয় হয়। পরে কৃষি কলেজের মহিলা হোস্টেলে তাদেরকে থাকতে দেয়। রাত ১২ টার দিকে কয়রা উপজেলার ইব্রাহীম মোড়লের ছেলে আল-আমীন…
মণিরামপুর সংবাদদাতা কলেজে নির্বাচনী পরীক্ষার কক্ষ থেকে বাড়ি ফিরে আত্মহত্যাকারী ছাত্রী সাবিনা ইয়াসমিনের অকাল মৃত্যুতে ফুঁসে উঠেছেন তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। সাবিনার মৃত্যুর জন্য দায়ি দুই শিক্ষকের শাস্তির দাবিতে আজ (রোববার) সকালে গোপালপুর স্কুল এন্ড কলেজের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কলেজের সভাকক্ষের জানালা দরজা ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সাবিনার মৃত্যুকে কেন্দ্র করে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বন্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া সাবিনার এক সহপাঠী বলেন, শনিবারের পরীক্ষার কক্ষে আমরা শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলাম। সাবিনার কাছে নকল পাওয়ার পর কক্ষে…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় এমপি এস এম ইয়াকুব আলী ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতাল তহবিলে ১ লাখ টাকা এবং ইসিজি মেশিন কেনার জন্য ৬০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ এমপি এসএম ইয়াকুব আলীকে সংবর্ধনা স্মারক প্রদান করেন। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত…
বাংলার ভোর প্রতিবেদক ফেনসিডিল রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে আলমগীর হোসেন মহির নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। আজ (রোববার) যশোরের অতিরিক্ত দায়রা জজ (ষষ্ঠ) আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন মহির যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামের বাসিনদা। আদালতের এপিপি শ্যামল কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে গত, ২০১৯ সালের ১৪ অক্টোবর যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী কাশিপুর থেকে বিজিবি সদস্যরা আলমগীর হোসেন মহিরকে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় আটক করে। সে সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির ডিএডি…