সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শোয়াইব আহমাদ। সোমবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রথম কার্যক্রম পরিচালনা করেন। নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী ইউএনও শামীম ভুইয়া ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম। উল্লেখ্য, বিদায়ী ইউএনও শামীম ভুইয়া পদন্নতি পেয়ে মেহেরপুর এডিসি হয়েছেন।
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা ‘সচেতনতা-স্বীকৃতি- মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন, সমাজ সেবা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, শহর…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তালায় এক শিক্ষককে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তালা উপজেলার খলিলনগর ইউনয়নবাসীর আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালিত হয়। মহান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রণজিৎ ঘোষ, জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনজিত দেবনাথ, কারাবন্দী সুভাষ দাসের মেয়ে বাওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা দাস, তার বোন রমা দাস, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, গনেশ দাস, জ্যোতিষ দাস, বিষ্ণুপদ দাস, মন্টু দাস, ভবেন দাস, সিরাজুল ইসলাম প্রমুখ।…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, অভয়নগর উপজেলা শাখা, পৌর শাখা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দিয়েছে যশোর জেলা ছাত্রলীগ। সোমবার (১লা এপ্রিল) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত প্যাডে ৩১ জন সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর এবং ২৮ জন সদস্য বিশিষ্ট মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। অভয়নগর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সাব্বির আহম্মেদ শান্তকে সভাপতি ও মোসাদ্দেক হায়াত রুম্মানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনজনকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ…
আজ ২২ রমজান, ০২ এপ্রিল রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন এর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সুন্নাহ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা…
সাতক্ষীরা সংবাদদাতা ‘ওজনে সুবিধা পেয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর ছেড়ে ভোমরামুখি ফল আমদানিকারকরা’। শীর্ষক সংবাদটি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে তা ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েব্রিজের স্কেল স্লিপ টেম্পারিং করে একটি অসত্য প্রতেবেদন প্রকাশ করায় অত্র সংগঠনের নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনা এই যে, চলতি মাসে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে সিরিয়াল জটিলতা ও তীব্র যানজটের কারণে আমদানিকারকরা ভারতীয় ফল জাতীয় পণ্য ভোমরা বন্দর দিয়ে আমদানি করতে আগ্রহী হয়ে উঠেছে। যার কারণে আমদানিকারকদের বেনাপোল বন্দরের তুলনায় ভোমরা বন্দরে প্রতি ট্রাকে এক থেকে দেড় লাখ টাকা সরকারি শুল্ক জমা দিতে হচ্ছে। কারণ…
শালিখা প্রতিনিধি আজ (মঙ্গলবার) মাগুরা শালিখার নাঘোসা বাজার ক্ষুদ্র ব্যবসায়িক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । নাঘোসা হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ছব্দুল হোসেন মোল্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা ও তালখড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মজনু মিয়া, সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান মোল্যা। সভা পরিচালনা করেন ডাক্তার রবিউল ইসলাম। বক্তব্য রাখেন মাওলানা নুর ইসলাম নুরানী, মাওলানা সিহাবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মকবুল হোসেন, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ।
সাজেদ রহমান ‘মহেশপুর বর্ডার দিয়ে সীমান্ত পার হয়ে আমি এবং তবিবর রহমান ভাই ভারতে পৌঁছায়। সীমান্তে বিএসএফ-এর সাথে দেখা হয়। আমরা ‘জয়বাংলা’র লোক পরিচয় দিলে তারা ক্যাম্পে নিয়ে যায়। আমাদের দুপুরে খাবার খেতে দেয়। এরপর আমাদের বনগাঁ যাবার ব্যবস্থা করে বিএসএফ। তবি ভাইয়ের সাথে আমি বনগাঁ যায়। আমার কাছে কোন টাকা পয়সা ছিল না। বনগাঁ পৌঁছানোর পর তবি ভাই আমার হাতে ৬শ’ টাকা দেয়। সেই টাকা নিয়ে আমি বনগাঁতে থাকলাম। পরে তবি ভাই বললেন, তোদের যুদ্ধের প্রশিক্ষণে পাঠাবো। যাবি তো? আমি বললাম, যুদ্ধে যাবার জন্য তো বাড়ি ছেড়েছি। এরপর তবি ভাই একদিন আমাদের ট্রেনে করে কলকাতা পাঠালেন। আমরা শিয়ালদহ থেকে…
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন আহসান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ স¤পাদক উজ্জ্বল ব্যানার্জী, সাংগঠনিক স¤পাদক উৎপল দে, মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক অলোক বসু বাপী প্রমুখ। সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী…
সাতক্ষীরা সংবাদদাতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সকল শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুর আড়াইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে একাডেমিক কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলত্যাগের এই নির্দেশ জারি করা হয়। এর আগে গত ১ এপ্রিল বেলা ১২টার দিকে কলেজ চত্বরে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে পদ বঞ্চিত নেতা-কর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেরদিন রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শো ডাউন দেয়া ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ…