Author: banglarbhore

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ধোপাডাংগা গ্রামে মালয়েশিয়া প্রবাসী হাফিজুরের রহমানের বাড়িতে ফিল্মি স্টাইলে ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের ঢুকে আলমারি ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ ২০হাজার টাকা লুট করে নিয়ে যায়। জানাযায় ২৯ মার্চ রাত সাড়ে আটটার দিকে তারাবি নামাজ চলাকালীন সময়ে ঘরের তালা ভেঙে আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মফিজুর রহমান ঘটনাস্থল গিয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এসে দেখি ঘরের ভিতরে থাকা বিভিন্ন ধরনের তোলা কাপড়-চোপড় পড়ে আছে নিচে। হাফিজুর রহমানের স্ত্রী সেলিনা বেগম বলেন, ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারির তালা…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখা উপেজলায় ছয়ঘরিয়া হাজাম বাড়ির মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিএনজি ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), নারায়ন চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০), মধু শিকদার (৫০)। যশোরগামী জিএম পরিবহনের একটি গাড়ী মাগুরাগামী একটি সিএনজিটিকে চাপাদেয়। তারা সকলে মাগুরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে পুলিশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের ‘শহীদ পরিবারের’ মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে শনিবার এই ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়ায় প্রয়াত যুবনেতা মাসুদ, ইছালী ইউনিয়নে কোহিনুর, খলিলুর রহমান, কাশিমপুর ইউনিয়ন সুড়ো গ্রামে একলাসুর রহমান ও ইদ্রীস’র বাড়িতে পরিবারের সদস্যদের নিকট এই উপহার পৌঁছে দেয়া হয়। বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত’র সাথে এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল ‘ট্রায়াল রান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে ছাড়া পণ্যবাহী ট্রেনটি সকাল ১০টা ২৫ মিনিটে যশোরের রূপদিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। ট্রেনটি প্রায় ১০ মিনিট এই স্টেশনে অবস্থান করে। এরপর আবার ভাঙ্গার দিকে রওনা হয়। একইভাবে বেলা ১২টার দিকে যাত্রীবাহী ট্রেন ভাঙ্গা-যশোর রুটে যাত্রা করে। যশোর ঘুরে ফের ভাঙা স্টেশনে ফিরেছে ট্রেন। এর মাধ্যমে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ভাঙ্গা-যশোর প্রথম ধাপের পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হলো। একই রুটে রোববারও চলবে পরীক্ষামূলক ট্রেন। জানা যায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইয়ামাহা ও এস আর অরিয়ান মোটরস যশোরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) শহরের চারখাম্বা মোড়ে অবস্থিত একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে ওয়াইআরসি যশোরের সকল সদস্য, বিআরটিএ কর্মকর্তা, কাস্টমার ও মেকানিকগণ উপস্থিত হন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই মটরস এর আর এস এম (সাউথ জোন) তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার আবিদ রিফাত, ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল, মডারেটর শরীফসহ আরো অনেকে

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী রামনগর ইউনিয়ন পরিষদে ইফতার বিতরণ করেন। গতকাল বিকেলে সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, ইউপি সদস্য মোর্শেদ খাঁ মনু, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম মিন্টু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দীন, ইউপি সদস্য মারুফ হোসেন তরু, ইউপি সদস্য রাশেদ হোসেন, ইউপি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার ঝিকরগাছার লাউজানি হতে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকার রয়েল স’ মিলের দক্ষিণ পাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে পিরোজপুর সদরের নরখালি গ্রামের সন্ত্রাসী রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫), এবং খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল গ্রামের হেমায়েত শেখ মেহেদী হাসানকে (৩০) আটক ও একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি এবং পাজেরো জিপ…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় সুদের কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবক থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে ফসিয়ার মুন্সীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের বদর পাটোয়ারী, যাদবপুরের লিটন মুন্সী ও তার ভাই রিপন মুন্সী এলাকায় সুদের কারবার চালান। এ বিষয়ে এলাকায় বিরোধ চললে সালমান তাদের বিরুদ্ধে কথা বলেন। এরই জের ধরে গতকাল সকালে যাদবপুর গ্রামের রিপন মুন্সী ও মাসুদ রানার নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল যুবক পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র দিয়ে সালমানকে মারপিট করে জখম…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সরকারের আমলে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে যাচ্ছেন। অতীতের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরব ধরে রাখার পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের উচিৎ নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্ম এবং ওই সম্প্রদায়ের লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা। মনে রাখতে হবে, সংঘাত সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনা। গতকাল বিকেলে উপজেলার নেবুগাতী সার্Ÿজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নেবুগাতী গ্রামবাসীর আয়োজনে নামযজ্ঞানুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সহজেই মেলে হেরোইন-ফেনসিডিল ও ইয়াবাসহ নানা রকমের মাদক। মাদক-অস্ত্র নিয়ে সারা জেলা দাপিয়ে বেড়ায় উঠতি সন্ত্রাসীরা। এর বাইরে নয় সদরের ফতেপুর ভায়না গ্রাম। গ্রামটিতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে বিক্ষুব্ধ গ্রামবাসী। এসবের বিরুদ্ধে টু-শব্দ করলেই নেমে আসে অত্যাচারের খড়গ। প্রায় সময় বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটে। পরে দুই পক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপায়। মামলা ও কাউন্টার মামলা করে পার পেয়ে যায়। স্থানীয়দের দাবি গ্রামটিতে মারামারি ও লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। তবে আহতদের একজন জানিয়েছেন-বখাটেরা একটি মেয়ে নিয়ে গিয়েছিল। পুলিশ দিয়ে উদ্ধার করে আনার পর তারা হামলা করেছে। গত ২৮ মার্চ…

Read More