বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শ্রমজীবী মেহনতি মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। গতকাল শহরের খড়কিস্থ সংগঠনের কার্যালয় চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ অসহায় মানুষদের পাশে বসে একসাথে ইফতার করেন আইডিয়ার সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। ধনী গরিব ভেদাভেদ ভুলে সকলের সাথে এক কাতারে বসে ইফতার করতে পেরে সন্তুষ্টির কথা জানান এসব শ্রমজীবী মেহনতি মানুষেরা। আয়োজকরা জানান, যশোরের খড়কিতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা প্রতি শুক্রবার ‘আইডিয়া ফ্রাইডে মিল’ কার্যক্রম পরিচালনা করে। যার মাধ্যমে প্রতি শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবকরা নিজেদের রান্না করা খাবার যেমন পোলাও-মাংস, কখনো সাদাভাত মাংস, মাছ নিয়ে বেরিয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় এক মাদরাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে চৌগাছার কয়ারপাড়া হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ওই মাদরাসার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওতে দেখা যায়, শিশুটিকে মাদরাসা শিক্ষক একের পর এক বেত্রাঘাত করছেন। এমনকি লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে। ভুক্তভোগী ১৩ বছর বয়সী সোনানুর রহমান সাজিদ জানান, মোবাইল ফোনে এসএমএস দেয়া নিয়ে তার ওপর ক্ষিপ্ত হন কয়রাপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক আখতারুজ্জামান। এতে তাকে বেধড়ক পেটান তিনি। পা ধরে বারবার ক্ষমা চাইলে বুক বরাবর লাথিও মারেন। বিষয়টি নিয়ে ক্ষোভ…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেলে শহরের সবুজ বাংলা রেস্টুরেন্টে সংগঠনটির কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নবচিত্রের আহসান কবিরকে সভাপতি, দৈনিক যুগান্তর ও দীপ্ত টেলিভিশনের শাহরিয়ার আলম সোহাগকে সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি ও দৈনিক যশোরের মিশন আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া এশিয়ান টিভির জাহাঙ্গীর হোসেনকে সহ-সভাপতি, আমার সংবাদের শাহ আলমকে সহ-সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদের এমএ লিতুকে কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ ও দৈনিক রানারের হুমায়ুন কবির সোহাগ। নির্বাহী সদস্য হিসেবে হয়েছেন সকালের সময় ও দৈনিক গ্রামের কাগজের টিপু সুলতান, ডেইলি…
শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর ও হাফিজার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর ২ টার দিকে উপজেলার চর উদাস গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমির আইল কাটাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হাফিজার রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আব্দুল গফুর গ্রুপের জসিম (৪০), নবিরন (৪৫) ও আজম (২৫) এবং হাফিজার রহমান গ্রুপের এরশাদ খান (৩৫) ও নাজিল খান (২৮) মারাত্মক আহত হন।…
কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চারুপীঠ একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট তনু হাওলাদার। অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী অধ্যাপক মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য। বক্তব্য রাখে খুদে শিক্ষার্থী ধৃতি হাওলাদার তর্শী। কুইজ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার…
বেনাপোল থেকে রাজু আহমেদ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মনোরুদ্দিন নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক ওই চোরাকারবারি বেনাপোলের পুটখালী গ্রামের বাসিন্দা। গতকাল সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি এ তথ্য জানায়। ২৮ মার্চ রাত ১১টার দিকে সীমান্তের পুটখালী মসজিদবাড়ি চেকপোস্টের সামনে ওই চোরকাবারিকে আটক করে বিজিবি। পরে তার স্বীকারোক্তিতে মলদ্বার থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা সীমান্তের নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্ধার দিকে সন্দেহজনক ওই ব্যক্তিকে ইজিবাইক নিয়ে সীমান্তে প্রবেশের সময় তাকে আটক করা হয়। স্বর্ণ পাচারে কোনো ভূমিকা থাকার…
কোটচাঁদপুর সংবাদদাতা অল্প দিনের স্বল্প খরচের ফসল সূর্য্যমুখি ফুল। আর নিজের তেলের চাহিদা মেটাতে সূর্য্যমুখি ফুলের চাষ করেছেন চাষি খাইরুল হাসান (ঝন্টু)। ওই চাষির বাড়ি কোটচাঁদপুরের বকশিপুর গ্রামে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের চাষি খাইরুল হাসান (ঝন্টু) জমিতে অন্যান্য চাষের পাশাপাশি ১০ শতকের একটি ব্লক তৈরি করেন সূর্য্যমুখি ফুল চাষের জন্য। এ চাষ তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী করেছেন বলে জানানা। তিনি আরো বলেন, সূর্য্যমুখি চাষটা অল্প খরচের স্বল্প সময়ের একটি চাষ। বর্তমানে যে হারে তেলের দাম বাড়ছে তাতে করে নিজের সংসারের তেলের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রির করতে পারব তেল। তিনি আরো বলেন, আমার ১০ কাঠা…
রিজাউল করিম, সাতক্ষীরা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরার দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে। ঈদের দিন যত এগিয়ে আসছে, মার্কেটগুলোতে কেনাকাটা ততই বেড়ে চলেছে। এদিকে বেচাকেনা বেড়ে যাওয়া হাফ ছাড়তে পারছেন না বিক্রেতারা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরার ছোট বড় গার্মেন্টস ও দোকানগুলোতে গেলে এমন ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ছুটছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তবে ভিড় বেশি শহরের পাকাপোল নিউমার্কেট মোড়ের দোকানগুলোতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প সময়ের মধ্যেই ঈদের কেনাকাটা শেষ করতে ব্যস্ত ক্রেতারা। দাম নিয়ে অতটা শক্ত মনোভাব দেখাচ্ছেন না বিক্রেতারা। অনেক ক্রেতা দামদরের চেয়ে পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। তবে, পুরুষদের তুলনায়…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে কপোতাক্ষ নদ থেকে ওই বৃদ্ধের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। উপজেলার মাঠশিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী দিদার ভক্ত (৭২) আজ বিকেলের দিকে কপোতাক্ষ নদের ওপারে মণিরামপুর উপজেলায় মেয়ে-জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন। একপর্যায় তিনি নদীতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রবিউল ইসলাম জানান, বৃদ্ধ দিদার ভক্ত নদে নেমে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাঁকড়া ইউপির চেয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি অস্ত্র মামলায় দুটি ধারায় এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ও মাদক মামলায় আরেক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়ার জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পিপি শ্যামল কুমার মজুমদার। সাজাপ্রাপ্তরা হলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও মাদক মামলায় শার্শা উপজেলার সোনাদীয়া গ্রামের ইমাদুল ইসলাম। জানা যায়, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর রাত ৪ টায় কোতোয়ালি থানার এসআই সোয়েব উদ্দিন শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেন। এ সময় আরেকজন পালিয়ে যায়।…