Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আইডিইবি’র সংবাদ সম্মেলন ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreMay 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি পাস সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে আইডিইবি সংবাদ সম্মেলন করেছে।

শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সদর ইউনিট কমিটির সভাপতি আব্দুল মতিন, সদস্য সাদিয়া আফরিন।

এ সময় আইডিইবি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমরা সকলেই জানি জনমিতির হিসাব অনুযায়ী বাংলাদেশ একটা সুবর্ণ সময় পার করছে। প্রতি একশত বছরে কোন দেশ একবার এই সুযোগ লাভের সুযোগ পায়। আর তা হলো কর্মক্ষম মানুষের সংখ্যা। বাংলাদেশে বর্তমানে নির্ভরশীল জনসংখ্যার তুলনায় কর্মক্ষম জনসংখ্যা বেশি। এই সুবিধা ২০৩৫-৩৮ সাল পর্যন্ত বাংলাদেশ পাবে। ২০৩৫-২০৩৮ সময়কালে বাংলাদেশের সর্বোচ্চ জনগোষ্ঠী হবে কর্মক্ষম এবং নির্ভরশীল জনসংখ্যা হবে সর্বনিম্ন।

বাংলাদেশ সরকার সেই কালের ধ্বনি বুঝতে পেরেই দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আকৃষ্ট করে তাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জ্ঞান ও অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১০০ নম্বরের একটি করে কারিগরি বিষয় বাধ্যতামূলক করে শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সকল মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় ৯ম-১০ম শ্রেনীতে ন্যূনতম ২টি করে টেকনোলজিতে এসএসসি (ভোক) কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়ে কারিগরি শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া কারিগরি শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও আগ্রহ সৃষ্টির এক মহত উদ্দেশ্য সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষামন্ত্রীর প্রয়াসকে সফল করার উদ্দেশ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাহ) কোর্সের সমমানের মর্যাদা প্রদান করার বিষয়ে মতামত ও সুপারিশ দেয়ার জন্য ১০ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছেন, যা ১৫ এপ্রিল ২০২৪ তারিখ প্রকাশিত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) সমমানের মর্যাদা প্রদান করা হলে আরও ভালো পেশাদার সুযোগে রূপান্তরিত হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সরকার প্রধানের স্মার্ট ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষিত দক্ষ। ডিপ্লোমা প্রকৌশলীগণ বিভিন্ন সেক্টরে অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও শিল্প বিকাশ, পানিসম্পদ ও স্যানিটেশন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি, যোগাযোগ, স্বাস্থ্যখাত, শিক্ষা ও প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, নীতি উন্নয়নসহ প্রকৌশল সমাধানে উদ্ভাবন এবং ব্যবহারিক প্রয়োগে উল্লেখযোগ্য অবদান রাখছেন। মোটকথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অস্বীকার করা বা উপেক্ষা করা যায় না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

July 29, 2026

মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.