Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় সাধারণ শিক্ষার্থীদের মহাকাশ গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমিতে আচার্য জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এই টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত হয়। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মারুফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এই ক্যাম্পে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী প্রবল আগ্রহ ও উদ্দীপনা সহকারে টেলিস্কোপের মাধ্যমে দূরের বস্তু অবলোকন করেন। জে.সি.বি ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয় বলেন, কোমলমতি শিক্ষার্থীদের হাতেই আগামীর বাংলাদেশ। আর যশোর জেলার শিক্ষার্থীদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বাদিয়াটোলা পশ্চিম পাড়ার প্রবাসী মেহের আলী হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ঘন্টাব্যাপি মানববন্ধন থেকে জানানো হয়, মেহের আলী স্থানীয় ইউনিয়ন বিএনপির সংক্রিয় কর্মী ছিলেন। ১৪ বছর আগে তিনি কাজের সন্ধানে কুয়েত যান। বিভিন্ন সময় দেশে ফিরলে আওয়ামী লীগ নেতারা তার কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে। সর্বশেষ তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিজয় মিছিলে অংশ নেন তিনি। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগ নেতারা। এরপর ৯ আগস্ট রাতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। রোববার বেলা ১১ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় হয়। পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ বলেন, আইনশৃংখলা রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা সাদাকে সাদা, কালোকে কালো বলবেন। তিলকে তাল, আর তালকে তিল বানাবেন না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যেকোন অসঙ্গতি আমার নলেজে দিবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাবের সহসভাপতি শেখ দিনু আহমেদ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভবদহ এলাকার জলবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে পানি সম্পাদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিতি ছিলেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালি, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, বাম নেতা তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, গাজী আবদুল হামিদ প্রমুখ। ৫ দফা দাবি হলো, ভবদহ অঞ্চলকে মহাবিপর্যয়ের হাত থেকে নদী, পানি ব্যবস্থাপনা, প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র ও জনপদকে রক্ষার জন্য দ্রুত বিল কপালিয়ায় টাইডাল রিভার ম্যানজেমেন্ট (টিআরএম) ও পর্যায়ক্রমে বিলগুলিতে টিআরএম চালু এবং উজানে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যক্ষ্মা নিরাময়ে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে রোববার সকালে শহরের রেড ক্রিসেন্ট হলরুমে ইমামদের নিয়ে জেলা পর্যায়ের এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। নাটাব যশোরের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম ও যশোর সিভিল সার্জন অফিসের ডিএসএমও আব্দুল বাতেন। বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম। জেলার ৩০ জন ইমামকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ধরনের একটি অনুষ্ঠান জেলার সকল ইমামকে নিয়ে করার দাবি তোলা হয়। সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রোববার সকালে কারেক্টরট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। ‘বহুভাষায় শিক্ষার প্রসার, পাস্পরিক সমঝোতা ও শান্তির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ^াস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, দিশার নির্বাহী পরিচালক রাহিমা প্রমুখ। সভায় জানানো হয় গণশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিয়োগবিধি পরিবর্তন করে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রত্যাহারসহ তিনদফা দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিয়োগবিধি পরিবর্তন করে ২০২১ সালে রাতের আধারে নিয়োগ পাওয়া অবৈধ ক্রাফট ইনস্ট্রাক্টরদের অনতিবিলম্বে প্রত্যাহার ও বিভিন্ন প্রতিষ্ঠান ও অধিদপ্তরে তাদের সংযুক্তি দ্রুত বাতিল করতে হবে। ২০২০ সালে কারিগরি শিক্ষা ধ্বংসের উদ্দেশ্যে যে নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছিল সেটিও বাতিল করে অতিদ্রুত ২০২০ সালের আগের নিয়োগবিধি পুনর্বহাল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ওপর ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মামলা নিষ্পত্তি করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিকাল…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে বিক্রয়ের উদ্যোগে জমির বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা করায় মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রহীতারা। রোববার বিকেল ৫ টায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদিয়া পারভীন পান্না। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবনগর এলাকার পারভীন খাতুনের কাছ থেকে তার বাবা আব্দুস সাত্তার খতিয়ানের ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা বায়না করেন। সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে বিভিন্ন তালবাহানা করতে থাকেন। জমি রেজিস্ট্রি করে না দিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার তার ভাইয়েরে বিরুদ্ধে এক হিন্দু পরিবারের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিষয়টি দলের স্থানীয় নেতাদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে তারা উপস্থিত হন । এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সটকে পড়েন। রোববার দুপুরে বাঘারপাড়ার সেকেন্দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার জানান, দুপুর দুইটার দিকে একই ইউনিয়নে গাইদঘাট গ্রামের আব্দুল জলিলের ছেলে শরাফতের নেতৃত্বে সেকেন্দারপুর গ্রামের নিজাম শেখের ছেলে মঞ্জু ও জসিম তার বাড়িতে এসে বিএনপির নাম ভাঙ্গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৯৩ ফাউন্ডেশন ও যশোর কমিউনিটি ইউকে’র যৌথ অর্থায়নে ৯৩ ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা উজানের পানিতে কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাঙ্গলকোট এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে সংগঠনটির নেতা কর্মীরা নগদ অর্থ, শুকনো খাবার, ওষুধ, কাপড় বিতরণ করেন। যৌথ সংগঠনের বিজু, তিতাস, বাবু, অনু, আমিনুর, রফিক ও আবুল কাশেম জানান, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোটা তাদের কাছে বড় চ্যালেন্স ছিলো। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে তারা ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অসহায় হয়ে পড়া মানুষদের পাশে থাকাটা তারা তাদেও দায়িত্ব বলে মনে করেছেন। নিজেদের দাযিত্ব যথাযথ…

Read More