Author: banglarbhore

কেশবপুর প্রতিনিধি কেশবপুর নিউজ ক্লাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বেলা ১২ টায় ক্লাব হল রুমে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া ইকবাল তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে কেশবপুরের সর্বস্তরের জনগণকে মাঝে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। কেশবপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আমি কাজ করবো। এ সময় অন্যান্যের মধ্যে কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ (বুলবুল), সহ-সভাপতি খায়রুল আনাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক (মানিক), সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং গাবতলা পাড়ার হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী রেখা খাতুন এখোনো পাননি টিসিবির একটি কার্ড। তিনি এলাকার অবহেলিত প্রতিবন্ধী যদি একটু খোঁজ নেওয়া হতো তাহলে, হয়তো তিনি একটি কার্ড বিতরণ করার সময় হাতে পেতেন। কোটচাঁদপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা রেখা খাতুন একজন প্রতিবন্ধি নিজের পায়ে তিনি হাঁটতে পারেন না। এলাকার সবাই তাকে হতদরিদ্র হিসেবে চিনলেও চোখে পড়েনি স্থানীয় জনপ্রতিনিধির। তাই রেখা খাতুন জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছেন তাকে যেন একটি টিসিবির কার্ড দেয়া হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জন্মদিনের কেক কেটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন। আজ (সোমবার) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের লাকি বেগম (৩৫) ও তার মেয়ে সুমাইয়া খাতুন মিম (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রাম লাকি বেগমের পৈত্রিক ঠিকানা হলেও স্বামী পরিত্যক্ত ওই নারী একমাত্র মেয়ে সুমাইয়া খাতুন মিমিকে নিয়ে সাতমাইল বাজারে ভাড়া বাড়িতে থাকতেন। বিকেল ৩টার দিকে লাকি বেগম মেয়েকে নিয়ে চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকার রেললাইনের কাছে আসেন। রেল লাইনের পাশে বসে তারা জন্মদিনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়তে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাত (২৫মার্চ) তিনটার দিকে শহরের বড় বাজার লোন অফিস পাড়া এলাকার ওই আড়ত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বায়েজিদ হাসান (৩০) খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ নগর বিএনপির সভাপতি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদ হাসান মুল্লুক চাঁদের আড়তে কাজ করতেন। বেশ কয়েকদিন আগে ওই আড়ত থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়ে যায়। এই ঘটনার পর বায়েজিদ পালিয়ে যান।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী…

Read More

বাংলার ভোর ডেস্ক গাজায় হত্যাকাণ্ড বিশ্বের সবাই দেখছে, কিন্তু তা বন্ধে কেউ কোনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের (শাসক দল) মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব ২৪ মার্চ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে নীরব অবস্থানের জন্য মানবাধিকার সংস্থাগুলোর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি এক ধরনের ভন্ডামি। মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এটি করা উচিত মুসলিম…

Read More

বাংলার ভোর ডেস্ক স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধিত দলগুলোর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত তালিকা ইসিতে পাঠানোর অনুরোধও জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ (রোববার) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। সে অনুযায়ী আগামী ৮ মে ১৫২ উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচনে ভোট হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছে, উপজেলা নির্বাচনে তারা কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেবে না। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধী দল বিএনপি স্থানীয় সরকারের…

Read More

বাংলার ভোর ডেস্ক দীর্ঘ প্রায় পাঁচ মাস বিএনপির রাজনীতি আটকে ছিল শুধু জনসংযোগ কর্মসূচি আর লিফলেট বিতরণে। সেই খরা কাটিয়ে আবার পথে নামতে যাচ্ছে দলটি। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি না পেলেও এ সমাবেশের মধ্য দিয়ে আবার রাজপথের কর্মসূচিতে মাঠে ফিরতে চায় তারা। গত বছরের ২৮ অক্টোবর ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকার পতনের ডাক দিয়েও ব্যর্থ হয় বিএনপি। এরপরই মাঠের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে তারা। এ নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রের প্রতি। বারবার তারা আহ্বান জানায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার। কিন্তু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফেসবুক লাইভে এসে সংগঠন বিরোধী, মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (রোববার) সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মো. মজিবুদ্দৌলা সরদার কনক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, ফেসবুক লাইভে এসে সংগঠন বিরোধী, মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (রোববার) বেলা ৩টায় যশোর শহরের গাড়িখানাস্থ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি রমজান শেখ হত্যা মামলায় ৫ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী রেলগেট কলাবাগান পাড়ার পিচ্চি রাজাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুননি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। হত্যা মামলার আসামিরা হলো, শহরের রেলগেট কলাবাগান পাড়ার তুহিন মোল্যা, রেলগেট পশ্চিম পাড়ার ইয়াসিন, চাচড়া ইসমাইল কলোনীর শাওন মৃধা, বেজপাড়ার টিবি ক্লিনিক পাড়ার সুমন শেখ ওরফে ট্যাটু সুমন ও পুলেরহাট মন্ডলগাতির ইবাদুল। মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ মার্চ রাতে রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি রমজান কলাবাগান এলাকায় শ^শুর বাড়ির…

Read More