Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর বালিয়াডাঙ্গায় এলাকায় চার বছরের বাড়িভাড়া ও বিদ্যুৎ বিল বাবাদ ১৯ হাজার ৪শ’ টাকা চাওয়ার ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান (৪০) নামে এক বাড়ির মালিককে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। খলিলুর রহমান শহরতলীর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আসামিরা হলেন, একই এলাকার দুই ভাই হাসনাত (৩০) ও ফরহাদ (২৫), হাসনাতের স্ত্রী মীম (২৫), প্রেম (২৫) এবং আশা খাতুন (৩০)। এজাহারে খলিলুর রহমান উল্লেখ করেছেন, আসামি হাসনাত ও ফরহাদের ভাই হাসান বছর চারেক আগে তার বাড়িতে ভাড়া থাকতেন। করোনা কালীন সময়ে ১৯ হাজার ৪শ টাকা ভাড়া বকেয়া থাকায় মানবিক কারণে তিনি সে সময় ভাড়া নেননি। পরবর্তীতে হাসান…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা শ্যামনগরে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল। মোটরসাইকেলের মালিক শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার সাইফুল ইসলাম জানান, ২১ মার্চ বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রথমে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি সরকারি গাছ ও জেলা পরিষদের গাছের ডাল বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনায় পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীনের গাত্রদাহ শুরু হয়েছে। সংবাদ প্রকাশের কারণে প্রকাশ্যে তিনি সাংবাদিক আরাফাত আলীকে হুমকি দিয়েছেন এবং অন্যান্য সাংবাদিক সম্পর্কে অশ্লীল গালিগালাজ করেছেন। কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য জাতীয় দৈনিক আলোকিত সকাল, অনলাইন পোর্টাল সময় নিউজ ও বিডি নিউজ’র স্টাফ রিপোর্টার আরাফাত আলী জানান, বিষ্ণুপুর ইউপির মেম্বর আফছার উদ্দীনের প্রকল্পের কাজে অনিয়ম, সরকারি ও জেলা পরিষদের গাছ বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিকে একাধিকবার তথ্যবহুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সদরের গাইদঘাট ও বাঘারপাড়া উপজেলার কৃষক কৃষাণীদের নিয়ে বারী উদ্ভাবিত বীজ বপন যন্ত্র দ্বারা তিল, মুগ, পাট বিজ বপণের উপযোগিতা এবং আলু রোপন,আলু উত্তোলন,আলু গ্রেডিং উপযোগিতা যাচাইয়ের ওপর এডাপটিভ ট্রায়াল আজ (রোববার) সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমডিপির প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সুজাউল হক সুজা, কৃষি মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের (এসএমআর এগ্রো) ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী এসকে মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপি ২/৩ জনের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীও তাদের প্রার্থী ঘোষণা করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যারা মাঠে নেমেছেন তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এবং লুবনা তাক্ষী। অন্যদিকে বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইলেও তিন জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম এবং যুগ্ম আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন।…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের সাফদারপুর গ্রামে ১৪৪ ধারা মামলায় আদালতের শান্তিপূর্ণ অবস্থানে নির্দেশ অমান্য করে চলেছেন আব্দুর রসিদ খাঁন। আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালিয়ে যাচ্ছেন জবর দখলের চেষ্টা। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আব্দুল লতিফ খাঁন মায়ের ওয়ারেশ সূত্রে ২৩ নং সাবদালপুর মৌজায় শতাংশ জমির মালিক হন। এই জমির উপর বসত ঘরবাড়ি গাছপালাসহ অন্যান্য স্থাপনা থাকা সত্ত্বেও রাজিবুর রহমান ওই বসতবাড়ির ১৫ শতাংশ জমির উপর জোর পূর্বক নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করে। এত বাঁধা দিলে গালিগালাজসহ নানা ধরনের হুমকি দেয়া হয় আব্দুল লতিফ খানকে। এ ঘটনায় ন্যায়বিচার ও শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে আদালতে মামলা করেন…

Read More

কেশবপুর প্রতিনিধি আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে শনিবার বিকেলে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আশীর্বাদ ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ সরদার, উপজেলা যুবলীগ নেতা জিএম তাজজিল হোসেন, তরিকুল ইসলাম, আবুল হাসান, মিঠুন দাস, হামিদুর রহমান, ছাত্রলীগ নেতা মিঠুন হালদার, ফয়সাল খান, সাগর হোসেন, অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিঠু হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সহ…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে ঘের মালিকের স্বেচ্ছাচারিতায় উপজেলার খতিয়াখালি বিলের ১৭০ বিঘা জমির উঠতি বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ধান বাঁচাতে কৃষকরা স্বেচ্ছাশ্রমে মাত্র দুটি স্যালো মেশিন দিয়ে দিনরাত ঘেরের পানি নিষ্কাশন কার্যক্রম চালিয়ে গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন। এ ঘটনার প্রতিকার চেয়ে ঘের কমিটির নের্তৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবছর স্বেচ্ছাশ্রমে উপজেলার খতিয়াখালি বিলের পানি অপসারণ করে কৃষকদের বছরের একমাত্র ফসল বোরো ধান আবাদ করতে হতো। এ সমস্যা নিরসনে বিলের পানি নিষ্কাশন করে বোরো ধান আবাদের শর্তে কৃষকরা ঘেরটি ৫…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীনের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। একের পর এক টাকা আত্মসাতের ঘটনায় ওই মেম্বরের বিষয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উপজেলার পারুলগাছা শীতল মোড়লের হাটে সরকারি উদ্যোগের প্রায় ২ বছর আগে দু’টি টিনশেড চাঁদনী তৈরী করা হয়। এসময় ওই হাটে অবস্থিত একটি বটগাছ নিজ উদ্যোগে বিক্রি করেন স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দীন। তখন জনসম্মুখে বটগাছ বিক্রির ৬ হাজার টাকা পার্শ্ববর্তী পারুলগাছা মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় প্রদান করা হবে বলে ঘোষণা দেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ণ এবং পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা কর্মবিরতি পালন করেছে। আজ (রোববার) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে এই কর্মবিরতি পালন করা হয়। এসময় তারা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। তাদের প্রথম দাবি পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার ও ইন্টার্ণ ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজার করতে হবে। দ্বিতীয় দাবি এফসিপিএস, আবাসিক, অনাবাসিক ডাক্তারদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। এছাড়া কর্মবিরতিতে তারা চিকিৎসকদের সুরক্ষা আইন সংসদে পাশ ও বাস্তবায়নের জোর দাবি জানান। কর্মবিরতি শেষে এক সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে…

Read More