বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে যশোর পিটিআই। গত শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের আটক করা হয়। এরপর রাতে তাদের সাথে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন। ঘটনার সাথে জড়িত আটকরা হচ্ছে যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের বুলবুল হোসেন ও নাইম ইসলাম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত শিমুল গোবিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ করে। এরপর শিমুলকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের মানুষ অত্যন্ত সংকটের মধ্যে আছেন। প্রতিদিনের সাংসারিক ব্যয় নির্বাহ করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তৃতায় এ কথা বলেন। আজ (শনিবার) যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের ন্যূনতম কোন দায়বদ্ধতা নেই। যে কারণে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে…
♦মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে ব্যতিক্রমী ‘ভিলেজ ক্যাম্পেইন’ বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ব্যতিক্রমী আয়োজনে ‘ভিলেজ ক্যাম্পেইন’ করেছে উলাসী সৃজনী সংঘ। সংঘের নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় যশোরের মণিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ‘ভিলেজ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ মার্চ) মণিরামপুর উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। বিশেষ অতিথি ছিলেন, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান…
♦ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফাঁসানোর হুমকি দিয়ে অর্থবাণিজ্য বাংলার ভোর প্রতিবেদক যশোরের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারী রমজান শেখ হত্যাকাণ্ড’কে পূঁজি করে ‘ষড়যন্ত্রের ছক’ এঁকেছে রেলগেট এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারে জড়িত চিহ্নিত চক্র। চক্রটি এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারিদের বাগে আনতে রমজান হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে তাদের দলে ভেড়ানোর পাশাপাশি অর্থবাণিজ্যও শুরু করেছে। আর এই চক্রটি নিহত রমজানের শেল্টারদাতা তার চাচা শিকদার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। রেলগেট এলাকার একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শহরের রেলগেট কলাবাগাজ এলাকায় ‘শিষ্য পিচ্চি রাজা’র হাতে গুরু…
বাংলার ভোর প্রতিবেদক যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চুরি যাওয়া ৭টি ইজিবাইক গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে। একইসাথে প্রাইভেটকারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। আজ (শনিবার) শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার। গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকার কলাবাড়িয়া গ্রামের বুলু শেখের ছেলে গোপালগঞ্জের ঘোষের চর উত্তরপাড়ার বাসিন্দা সেলিম শেখ ওরফে হৃদয় (৩৮), গোপালগঞ্জ জেলা সদরের ঘোষেরচর উত্তর পাড়া এলাকার হিরু মিয়ার ছেলে খোকন ঠাকুর (৪৫) ও একই উপজেলার আড়ুয়া কংশুক গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মেজবাহ উদ্দিন (৩৭) । যশোর জেলা…
বাংলার ভোর ডেস্ক ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে পরিবহনগুলো। শুক্রবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে শেষ না হওয়া পর্যন্ত। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের বোর্ড সভার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে গতকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এবার ৫ থেকে ৬ দিনের লম্বা ছুটি পেতে পারে নগরবাসী। ঢাকার সব কাউন্টারেই টিকিট বিক্রি শুরু হয়েছে কি না জানতে চাইলে রমেশ…
বাংলার ভোর ডেস্ক অনেকদিন ধরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বাগে আনতে চাচ্ছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একাধিকবার রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ঘায়েলের চেষ্টা এড়িয়ে যান কেজরিওয়াল। কিন্তু গত বৃহস্পতিবার আর শেষ রক্ষা হলো না। আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে। এদিকে কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর দিল্লিতে বিজেপির সদরদপ্তরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আম আদমি পার্টির সদস্যরা সেখানে ভাঙচুর করতে পারে, এমন শঙ্কা থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছি কিনা, তা জানায়নি বিজেপি। লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় তার দল আম আদমি পার্টি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।…
বাংলার ভোর ডেস্ক ছোটবেলায় বাবাকে হারিয়েছে এসএম ওয়াহিদ হোসেন পুলক। এরপর থেকে চাচাদের হাতে নির্যাতনের শিকার হতে হয় তাকে। এসএসসি পাসের পর পড়াশোনাতেও এগোতে পারেনি সে। একপর্যায়ে ঠাঁই হয় রাজধানীর দক্ষিণখানে তার মামার বাসায়। এখানে এসেও বাড়ির নিরাপত্তা কর্মীর হাতে চড়-থাপ্পড় খেতে হতো তাকে। মনের মধ্যে পুষে রাখা ক্ষোভ দানা বেঁধে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয় তার। দক্ষিণখানসহ উত্তরা এলাকার ত্রাস সৃষ্টি করতে সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে সে। তার টার্গেট ছিল ৯টা হত্যা করা। যার প্রথমটি হলো নিরাপত্তাকর্মী আফিল মিয়া। রাজধানীর দক্ষিণখান থানার তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তাকর্মী আফিল মিয়া হত্যার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হয় পুলক।…
সংবাদ বিজ্ঞপ্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, শ্যামনগর ওসিসি প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম। পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ বর্মন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, এসসিটিএফ সদস্য জয় সরকার, বিনতা সরদার, নয়ন মন্ডল, সুমন সরকার, মিহির…
বাংলার খেলা প্রতিবেদক যশোর আরএন রোড ক্রীড়া চক্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) আরএন রোড নতুন বাজার মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন খান মো. শফিক রতন। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারমান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সম্মিলিত সাংস্কৃতি জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন গোলাম ফারুক লিটন। এছাড়া উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক, আরএন রোড ক্রীড়া চক্রের সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের, খান. মো. রফিক সকু, যশোর সংবাদপত্র পরিষদের…