Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা প্রথমবারের মতো ২দিনব্যাপি নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই হাট বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার) সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে উই হাট বাজারের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সাতক্ষীরা প্রতিনিধি তামান্না তালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা আক্তার বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব মহিলা লীগের ফারহা দীবা খান সাথী, মহিলা আওয়ামী লীগের রওশন আরা রুবি প্রমুখ। উই হাট বাজার প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ টাকা খোলা থাকবে। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ গৃহস্থালি বিভিন্ন জিনিসপত্র, মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরি পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ‘যমজ ছেলে ও যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দিনের পথে গড়তে হবে এটাই আহ্বান’ এই স্লোগানকে সামনে রেখে যমজ পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভা ঘরে আরিফ আর্ট এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। হাফেজ মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি স ম তুহিন, যমজ পরিবারের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিরন, অভিভাবক শেখ সাঈদ হাসান প্রমুখ। ইসলামী গজল পাঠ করেন আরিফুল ইসলাম। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সংস্থার কার্যালয় শিশু হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেস্টা বিশিষ্ট সমাজসেবক জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা এড. এবিএম সেলিম, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সুজন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক কাফেলার চিফ রিপোর্টার ঈদুজ্জামান ঈদ্রিস, দৈনিক কালের চিত্রের চিফ রিপোর্টার মেহেদী আলী সুজয়, শিক্ষক মোর্তজা…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- ঘ-১৮-৯১৪৫), বিভিন্ন কোম্পানির সাতটি মোবাইল ও ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। আজ (শুক্রবার) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের আব্দুর রহিম মাতুব্বর (২৫)। পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন আদালত। এই হত্যাকাণ্ডের মূল হোতা ইন্দ্রজিৎ মুখার্জীকে অভিযুক্ত না করা এবং এজাহারভুক্ত অপর দুই আসামির অব্যাহতি চাওয়ায় বাদীর নারাজি আবেদন করেন। ২১মার্চ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ থানা পুলিশের দেয়া চার্জশিট নামঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আসাদুজ্জামান আসাদ। তিনি বাড়িতে গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার ইন্দ্রজিৎ মুখার্জী ওরফে উৎপল ওরফে কানাই লাল কানু সহকারী রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) এনবিআর, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে কর্মরত আছেন। ২০২২ সালের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চুড়ামনকাটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান শিমুল (৪০) হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, হত্যাকান্ডের ঘটনায় নিহত শিমুলের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শিমুল হত্যাকাণ্ডের পর এলাকা থেকে পালিয়ে যাওয়া প্রধান অভিযুক্ত বুলবুল ও নাঈম। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।…

Read More

♦যশোর আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন বাংলার ভোর প্রতিবেদক যশোরে যশোর আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (শুক্রবার) বিকালে শহরের শহিদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড়স্থ এলাকায় আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় তিনি বলেন, ‘যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ৫০০ শয্যার হাসপাতাল; সেটা এই সরকারের মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন হবে। যার মাধ্যমে এই যশোর চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হয়ে উঠবে। ইতোমধ্যে এখানে সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় যশোর অঞ্চলের মানুষের জন্য আধুনিক ও স্বল্প খরচে চক্ষু চিকিৎসার জন্য…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে চিঠি দিয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে লোহাগড়া-লক্ষীপাশা বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টান্ন ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে চিঠি বিতরণ করে বাধ্যতামূলক ৪/৫ হাজার টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শরিফুল ইসলাম বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে গিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নাম ইস্যু করা একটি চিঠি দিয়ে বিভিন্ন পরিমাণে চাঁদা দাবি করছেন। ব্যবসায়ীরা আরো বলছেন, এরকম চাঁদা নিতে আমরা আগে পরে কখনো কোনদিন দেখিনি।…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে ছুরিকাঘাতে আহত কৃষক রিয়াজুল হোসেন (৩৫) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় মামলা দায়েরের ২০ দিন পার হলেও প্রধান আসামি সুমন হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে আসামিপক্ষ। গত ২ মার্চ দিনগত রাতে কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এদিন রাতেই ছুরিকাঘাত ওই কৃষকের চাচা বায়েজিদ হোসেন তিনজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলার প্রধান আসামি হলেন, কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ার সুমন হোসেন (২৮)। অন্যরা হলেন, সুমনের ছোটভাই বিপ্লব হোসেন (২৬) ও তাদের বাবা মোস্তফা মন্ডল (৫৫)। তারা দু’জন আদালত থেকে জামিনে এসেছেন। ছুরিকাহত…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম (নিলু) কৃষ্ণনগর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। আজ (শুক্রবার) বিকেলে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে আঞ্চলিক প্রেসক্লাব কৃষ্ণনগরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হতে পারলে সচ্ছ নিরপেক্ষ ভাবে দায়িত্বশীলতার সাথে জনগণের সাথে মিলেমিশে কাজ করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব হোসেন, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি আফজাল হোসেন, মোকাররম ইসলাম গাজী, আব্দুল মাজিদ, মো. আলাউদ্দিন, আবু…

Read More