Author: banglarbhore

নড়াইল নড়াইল সংবাদদাতা জানান, আজ (শুক্রবার) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.এম আরাফাত হোসেন, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় সাতক্ষীরা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয়,…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা পরিষদের সামনে ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।ইউরোপিয়ানের অর্থায়নে খ্রিস্টান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিসিএইচডিও কর্তৃক বাস্তবায়িত সাপোর্টিং মারগিনারাইজড দলিতও কমিউনিটি টু কেল্ড দেয়ার এনটাইটেলমেন্টস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২৪ উপলক্ষে জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে ২১ মার্চ এ উপলক্ষে মণিরামপুর উপজেলা চেয়্যারমান কার্যালেয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন আহমেদ, ডিসিএইচডিও’র নির্বাহী পরিচালক নাজমা খাতুনসহ অনেকে। র‌্যালিতে…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে রমজান মাসে বিষাক্ত কেমিকেলে পাকানো কলায় সয়লাব হয়ে গেছে। রমজান মাসে পাঁকা কলার ব্যাপক চাহিদা থাকায় অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া উঠেছেন। উপজেলার বিভিন্ন কলার আড়তে কলা পাকানো হচ্ছে বিষাক্ত কেমিকেলের মাধ্যমে। জানা গেছে, বিষাক্ত কেমিকেলে পাকানো কলা উপজেলার বিভিন্ন হাটবাজার, ফুটপাতের দোকান, স্কুল-কলেজের পাশের দোকানসহ নানা স্থানে বিক্রি হচ্ছে। এছাড়াও এসব বিষাক্ত কেমিকেলে পাকানো কলা ভ্যানে করে প্রতিটি বাসা বাড়ির সামনে বিক্রি করা হচ্ছে। কলা পাকা মনে হলেও উপরে খোসা হলুদ কিন্তু ভেতরে কাঁচা। রমজান মাস ছাড়াও সারা বছর এসব অসাধু ব্যবসায়ীরা একইভাবে কলা পাকিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছে। এসব বিষাক্ত কলা খেয়ে শিশু ও বৃদ্ধসহ…

Read More

শ্রীপুর সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে উপজেলার লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় লাঙ্গল বাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অহনা আর্ট স্কুলের আয়োজনে পেট্রো বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লাঙ্গলবাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সভাপতি ইউসুফ আলী মন্ডলের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

Read More

বাংলার ভোর ডেস্ক  দিনভর রোজা রাখার পর ইফতারে কত কিছুই না খেতে মন চায়। হালিম ইফতারে ভিন্ন মাত্রা যোগ করে। মজাদার হালিমের কথা মনে হলে জিভে জল এসে যায়। স্বাস্থ্যকর উপায়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন হালিম। হালিমের রেসিপি সম্পর্কে জেনে নিন- তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি হয়ে আসলে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, আড়াই টেবিল চামচ হালিমের মসলা, আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিন। স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন মসলা। ১ কেজি গরুর মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ (বৃহস্পতিবার) বিকেলে তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজান কবিরকে হত্যার উদ্দ্যেশে ভাড়াটিয়া সন্ত্রাসীরা গুরুতর জখম করেছে। ভিকটিম বহনকারী মোটরসাইকেলের চালক আশারেফ জানান ব্যবসায়িক কাজে যশোর থেকে মোটরসাইকেলযোগে রওনা দিয়ে গলদা তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে ৫/৭ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চারিয়ে দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের মোটরসাইকেল চালক আশারেফ আলী বলেন, গতকাল বিকেলে যশোর থেকে বাড়ি ফেরার পথে গলদাহ বাজারের অদূরে আসা মাত্রই চারজন সন্ত্রাসী গতিরোধ করে। এ সময় আমি মোটরসাইকেল দ্রুতবেগে চালিয়ে বের হতে গেলে পিছন থেকে মাথায় জোরালো আঘাত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কয়েকটি ঘটনায় প্রতিবেশীর হামলায় তিন ব্যক্তি আহত হয়েছে। আহতরা হচ্ছেন যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের কৌশিক (১৭) পুলেরহাটের কৃষ্ণবাটি গ্রামের ইয়াছিন (২৮) ও মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের শাহাজাহান (৪৫)। আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। হাসপাতালে আহত কৌশিক জানায়, সে শেখহাটি সফিয়ার রহমান মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত পরশু বৃহস্পতিবার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। এ সময় স্থানীয় একদল বখাটে মোবাইলে তার ছোট বোনের ছবি তুলছিলো। কৌশিক বখাটেদের ছবি তুলতে নিষেধ করলে তারা স্কুলের ভিতরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুল (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্বজনদের দাবি। তারা বলছেন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুন্নার অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী বুলবুলি ও নাঈমের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সাইফুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে জিল্লুর রহমান শিমুলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে ঘোপ নোয়াপাড়া রোডে গত ১৬ ই মার্চ রাতে পার্থ মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় চিহ্নিত চোর স্পাইডারম্যান শামীমসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৬ মার্চ পার্থ মজুমদারের বাড়ির দ্বিতীয় তলায় চোরেরা ঘরের হ্যাসবোল্ড ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার, রুপার অংলকার মোট এক লাখ আটাত্তর হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পার্থ মজুমদার ১৯ মার্চ যশোর কোতোয়ালি থানায় একটি চুরি মামলা দায়ের করেন। চুরির মামলার পর যশোর ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে রেল স্টেশনে এলাকায় চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার প্রধান আসামি ইমনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) আসমির রিমান্ড আবেদন শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। আটক ইমন যশোর শহরের রেলগেট তেঁতুলতলার বাসিন্দা। চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যারাতে যশোর রেল স্টেশনে ১৪ মামলার আসামি জুম্মানকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ মামলার প্রধান আসামি ইমনকে গত ৫ মার্চ মঙ্গলবার ঢাকার দোহার থানার মধুচর এলাকা থেকে ইমনকে আটক করে র‌্যাব। ওই দিন আটক ইমনকে কোতোয়ালি থানায় সোপর্দ করে র‌্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক ইমন ও আত্মসমর্পণকারী ভাইপো রাকিবের পাঁচ দিন করে…

Read More