বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার জেলা বিএনপির আয়োজনে বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছেন, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তিনি সরকারি সিটি কলেজ, ঝুমঝুমপুর প্রগতি বালিকা বিদ্যালয়, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলদ এবং ঔষধী বৃক্ষ রোপণ করেন। নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, কৃষক দল, ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের প্রাণকেন্দ্র এইচএমএম রোডে ড্রেনের উপর অবৈধভাবে একটি দোকান নির্মাণ করেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু। তিনি আট বছর আগের ড্রেন দখল করে এ স্থাপনা তৈরি করেন বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ড্রেনের উপর পাকা দোকান নির্মাণ করায় ব্যাহত হত পানি নিষ্কাশন। বিভিন্ন সময়ে স্থাপনাটি উচ্ছেদে পৌরসভার পক্ষ থেকে নোটিশ পাঠালেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপের মুখে উচ্ছেদ করা যায়নি। কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনে রক্ষা হয়নি দোকানটি। মঙ্গলবার পৌরসভা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা ‘গ্রীণ টাচ্’ নামে ওই দোকানটি ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। উচ্ছেদের পর পৌর কর্তৃপক্ষ বলেছে, যে যত প্রভাবশালীই হোক পৌরসভার জায়গা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে বিএনপি এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু এক পরিবারের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ওই পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়ার অভিযোগও করা হচ্ছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ইউনিয়ন ওই বিএনপি নেতা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বিমল চন্দ্র রায়। তিনি উপজেলা চালুয়াহাটি গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত বিএনপি নেতা জসিম উদ্দিন চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মুসার ভাতিজা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বিমল চন্দ্র রায় বলেন, পরিবারের ক্রয়সূত্রে চালুয়াহাটি ইউয়িনের রত্মেশ্বরপুর মৌজার আরএস…
বাংলার ভোর প্রতিবেদক ৪১ দিন বন্ধের পর আবারো বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারতের সঙ্গে শুরু হয়েছে আমদানি বাণিজ্য। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১৯ জুলাই থেকে রেলপথে বন্ধ ছিল বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়ত। পরবর্তীতে দুই দেশের ব্যবসায়ীদের দাবির মুখে রোববার থেকে শুরু হয় রেলে পণ্য আমদানি। খুব শিগগিরই রেলে পাসপোর্টধারী যাতায়তও শুরু হবে বলে জানা গেছে। বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেরুল্লাহ জানান, বেনাপোল বন্দর দিয়ে সড়ক পথের পাশাপাশি রেলপথে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। তবে জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়।…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে চালের বাজার সিন্ডিকেটের কবলে। দাম বেড়েছে সব ধরনের চালের। মোটা চালের কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটছে চক্রটি। চড়া দামে চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ভোক্তা। বাজার তদারকিতে নেই কার্যকর পদক্ষেপ। এদিকে, দেশে বন্যা ও জলাবদ্ধতা ধানের আবাদ ব্যাহত হওয়ার শংকা রয়েছে। এতে ধান উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বাজারে চালের দাম আরও বৃদ্ধির আশংকা তৈরি হয়েছে। মঙ্গলবার যশোরের চালের বাজার ঘুরে জানা গেছে, যশোর শহরে কেন্দ্রীয় চালের যোগানদাতা এলিট রাইস নামে একটি প্রতিষ্ঠান। মূলত এই প্রতিষ্ঠান থেকে চাল ক্রয় করে বিক্রেতারা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত মাসের তুলনায় চলতি মাসে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ত্রাণের টাকা তছরুপের অভিযোগ তুলেছেন আলেয়া ফাউন্ডেশনের সদস্যরা। এ ব্যাপারে সংগঠনের সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। জানা যায়, খড়কি সার্কিট হাউজ পাড়ার ইব্রাহিম বাবুর মেয়ে জান্নাতুল ফেরদৌস চৈতি ওরফে সাহারা আলেয়া ফাউন্ডেশনের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করে বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য সর্বসাধারণের কাছ থেকে টাকা উঠান। শহরের বিভিন্ন এলাকা ও কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা সংগ্রহ করেন তারা। বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য উঠানো এই টাকা সাহারার কাছে রাখা ছিলো। সংগঠনের সদস্য ইয়াছিন আরাফাত বলেন, যে সংগঠনের নামে তারা টাকা উঠিয়েছেন, সেই সংগঠনের সব…
বাংলা ভোর প্রতিবেদক কেউ নিয়ে আসছেন শর্টগান, কেউবা পিস্তল, আবার কেউবা রিভলভার নিয়ে আসছেন থানায়। বেঁধে দেয়া সময়ের মধ্যে নিজ নিজ থানায় লাইসেন্সধারী অস্ত্র জমা না দিলে নেয়া হবে কঠোর আইননানুগ ব্যবস্থা। তাইতো যশোর কোতয়ালী মডেল থানাতে দিনভর যার যার অস্ত্র নিয়ে এভাবেই আনাগোনা ছিলো লাইসেন্সধারী অস্ত্র ব্যবহারকারীদের। আর যারা স্বশরীরে আসতে পারেননি; প্রতিনিধি মারফতে দিয়েছেন অস্ত্র জমা। শুধু কোতয়ালী মডেল থানায় নয়; জেলার ৯ থানায় মঙ্গলবার দিনভর ছিলো অস্ত্র জমা দেয়ার হিড়িক। তবে জেলায় শর্টগান, পিস্তল, রিভলভার মিলে এক হাজার ১৩৮ লাইসেন্সধারী থাকলেও মঙ্গলবার রাত আটটা পর্যন্ত কতজন অস্ত্র জমা দিয়েছেন সেটা বলতে পারেনি জেলা প্রশাসন। তবে কয়েকজন নেতার…
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালককে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও অনিয়ম এবং স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দপ্তরের শৃঙ্খলা ভঙ্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার প্রভৃতি কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি সোমবার জানাজানি হয়। যশোরের বেনাপোল স্থলবন্দরের ওজনে ডিজিটাল কারসাজি করে শুল্ক পরিশোধ ছাড়াই আমদানিকারকদের পণ্য আনার সুযোগ করে কোটি কোটি টাকা কামাই করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম এবং উপ-পরিচালক কবির খান গং। সংশ্লিষ্ট সূত্র বলছে, মনিরুল ইসলাম ছাত্রাবস্থায় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন- মর্মে তিনি নিজেকে পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি লাগামহীন দুর্নীতি করে বারবার পার পেয়ে যান। তার…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ২ সেপ্টেম্বর বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত ২৭ আগস্ট দুপুরে উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ থেকে তিনিসহ কারাগারে থাকা ৪৬ বিএনপির সব নেতাকর্মীকে জামিন দেয়া হয়। এদিকে কারাগারে থাকা সাতক্ষীরা-১ আসনের সাবেক…
