বাংলার ভোর প্রতিবেদক শ্রম পাচারের শিকার হয়ে লিবিয়া এবং সৌদি আরব থেকে ফিরে আসা তিনজন সার্ভাইভারকে জীবন পুনর্গঠনের জন্যে ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যান প্রদান করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। আজ (বুধবার) বিকেলে তাদের হাতে এগুলো তুলে দেন সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা ও নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এ সময় সংস্থার পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম এবং ম্যানেজার (মনিটরিং) দেবব্রত ঢালী উপস্থিত ছিলেন। কোইকা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে সংস্থা পরিচালিত ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ’ প্রকল্পের অর্থনৈতিক পুনঃএকত্রীকরণ সহায়তার আওতায় এই রিকশা ও ভ্যান প্রদার করা হয়। সাপোর্ট প্রাপ্তদের মধ্যে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ (বুধবার) দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বর, জেল রোড চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাবেয়া স্টোরকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় ৪ হাজার টাকা, মদিনা ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তরমুজের বাজার পরিদর্শন করা হয় এবং তারা যেন বেশি মুনাফার আশায়…
বাংলার ভোর প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে আজ (বুধবার) এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে। আজ (বুধবার) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার ঘটনায় প্রতিবাদ সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আফরোজা শিরিন ও বাংলাদেশ মহিলা পরিষদ এর অন্যান্য সদস্যগন। গত১৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকা,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক প্ররোচনায় আত্মহত্যা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের রোটারাক্ট ক্লাবের যৌথ উদ্যোগে আজ (বুধবার) দুপুরে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের মানহানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ পুরাতন ককশিট কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের গেটে সুমন কুমার মন্ডল দুইজন সিনিয়র ছাত্রীর সাথে বেয়াদবি করেন। এ সময় সে সুমন কুমার মন্ডলকে ডেকে নিয়ে শাসন করার জন্য একটি চড় মারেন। এতে সুমন কুমার মন্ডলের কানের পর্দা ফেটে গেছে দাবি করে তার বিরুদ্ধে যে অভিযোগ…
বাংলার ভোর প্রতিবেদক দুঃস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন যশোর নগর যুবদল। পবিত্র রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করা হয়। আজ (বুধবার) সকালে ১নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহরের বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, পবিত্র এই মাসে বিশ্বের অন্যান্য দেশে সরকারি ষভাবে সকল পণ্যের দাম কমানো হয়। আর একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম। যে দেশে রমজানকে কেন্দ্র করে সরকারি মদদে সিন্ডিকেট গড়ে ওঠে। এই অবৈধ সিন্ডিকেট পবিত্র রমজান মাসে সকল পণ্যের দাম…
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর সদর থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত থানা আমেলা সভাপতি মুহাম্মাদ শাকিল আহমেদ, সহ-সভাপতি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রাকিবুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মাহফুজুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আলামিন হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক আমির হামজা, কওমি মাদ্রাসা সম্পাদক আল মামুন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মেহেদী হাসান রাতুল, কলেজ সম্পাদক মুহাম্মাদ সাগর হোসেন, স্কুল সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুকিম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য আবু হুরায়রা
মাগুরা প্রতিনিধি ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বেলা ১১ টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে সংস্থার হলরুমে এ কর্মশালা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ বৈদেশিক অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা টিটিসি অধ্যক্ষ শহীদুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাঘবদাইড় ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ মুনির হোসেন, মাগুরা টিটিসি ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর…
মাগুরা প্রতিনিধি কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বিতরণ করা হয়। আজ (বুধবার) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাট বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির জানান, সদর উপজেলায় এবছর ৫ হাজার ৫ শত কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি হারে পাট বীজ বিতরণ করা হচ্ছে।
বেনাপোল প্রতিনিধি বন্দরে এক মাস ধরে পড়ে আছে মালিকানার দাবিদারহীন ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক। বেনাপোল স্থল বন্দরে গত এক মাসের বেশি সময় ধরে পড়ে ট্রাকটি পড়ে থাকলেও এখন পর্যন্ত পণ্য খালাসে কোনো সিএন্ডএফ এজেন্ট কাগজপত্র দাখিল না করায় পণ্যবাহী ট্রাকটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আজ (বুধবার) বেনাপোল স্থলবন্দরের ৩৬ নম্বর শেডের সামনে সিসি ক্যামেরা ও নিরাপত্তা কর্মীদের নজরদারিতে ট্রাকটি দেখা যায়। জানা যায়, ট্রাকের মধ্যে ৫১১ কার্টন আইপিএস ও ইউপিএস থাকার ঘোষণা থাকলেও আদৌ তাতে কোন ধরনের পণ্য আছে, তা নিশ্চিত হতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। সবচেয়ে বড় বিষয় হলো, এত দিনেও চালনটির মালিকানা দাবি করেনি কেউ। এমনকি পণ্য খালাসে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে বঙ্গবন্ধু ম্যুরাল ও চত্বর ভেঙ্গে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে মার্কেট। আটুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ বাবুর নেতৃত্বে সরকারি জায়গায় নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল এবং বঙ্গবন্ধু চত্বর গুড়িয়ে দিয়ে মার্কেট নির্মাণ করায় স্থানীয়রাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সরকারি কর্মচারী। এ ঘটনায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। কিন্তু ইউপি চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় তাতে কোন ফল হয়নি। বরং সরকারি ওই জায়গায় নির্মাধীন মার্কেটের দোকান বরাদ্দের নামে প্রায় দুই কোটি…