Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক গত সোমবার শহরের পুরাতন কসবা লিচু বাগান কলোনীর ইসাহাক আলী তপন ওরফে কালা তপনের কেনা জমির পূর্ব দক্ষিণ কোনে বালির নিচে কালো রংয়ের দু’টি দেশি তৈরী ওয়ান স্যুটারগান উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস। মামলায় আসামি করেন অজ্ঞাতনামা পলাতক আসামিরা। মামলা বাদী উল্লেখ করেন, সোমবার সকালে শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সন্ত্রাসীমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে আলী তপন ওরফে কালা তপন এর কেনা জমিতে বালির নীচে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখেছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালির নিচে লুকানো দেশি তৈরী দু’টি ওয়ান স্যুটারগান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ জোড়া বাড়ির পাশে এক বাড়িতে গভীর রাতে ফ্ল্যাটের মেইন দরজার হ্যাসবোল্ড কেটে রুমে ঢুকে নগদ টাকা স্বর্ণ ও রুপার অলংকার এবং ব্যাংকের চেক বই নিয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক অলোক মজুমদারের ছেলে পার্থ মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৪ মার্চ সন্ধ্যা অনুমান ৭ টার সময় তার ২য় তলা বিশিষ্ট বাড়ির ২য় তলার বাম পাশে ফ্ল্যাটের দরজা, জানালা বন্ধ করে ও রুমে তালা লাগিয়ে ঢাকায় কাজে যান। ১৬ মার্চ সকাল অনুমান সাড়ে ৮ টায় বাদীর পিতা মোবাইল ফোনের মাধ্যমে চুরির খবর জানালে বাদী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ৩ কেজি ৩৫৬ গ্রাম ওজনের ৩২পিস স্বর্ণের বারসহ দু’জন পাচারকারী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত সোমবার মামলাটি করেন ডিবি’র এসআই সোলায়মান আক্কাস। মামলায় আসামি করা হয়, বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালি গ্রামের শহীদুল ইসলাম ও শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের সুমন হোসেন। আজ (মঙ্গলবার) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণের চালান আটক হওয়ার পর প্রতিয়মান হয় যশোর জেলা স্বর্ণপাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেন, স্বর্ণ চোরাচালানীরা ঢাকা থেকে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিডিএম বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডল এর নেতৃত্বে ‘যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদ কর্তৃক সিডিএম বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে যবিপ্রবির ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি কর্তৃক অনতিবিলম্বে ঘটনার তদন্তপূর্বক যবিপ্রবির রোটারাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের স্থায়ী বহিস্কারের দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাফিজ উদ্দিন উক্ত মানববন্ধন কর্মসূচি স্থলে আসেন এবং তিনি জানান, বিশ্ববিদ্যালয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। আহতরা হলেন, শহরের জিরো পয়েন্ট মোড় এলাকার আসাদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী সুমি খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) দুপুরে শহরের শংকরপুরে। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আসাদুল জানান, একই এলাকার ময়নার সাথে তার বিরোধ চলে আসছে। তারই জেরে ময়নার নেতৃত্বে হাসান, শিমুল, রহমানসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন তার বাড়িতে হামলা করে তাকে মারপিট করে। এ সময় তার স্ত্রী সুমি বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা ভোক্তা অধিকার না মানার অপরাধে আজ (মঙ্গলবার) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা বাজারে অভিযান পরিচালনা করে করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে একই অপরাধে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার মূল্য তালিকা না প্রদর্শন করায় (৩৮ ধারা) যশোরের ঝিকরগাছার মেসার্স বিসমিল্লাহ গোস্ত বিতানকে, জাবির গোস্ত বিতানকে ১০০০ হাজার টাকা করে ও মরিয়ম পল্ট্রি সেন্টারকে ২০০০ টাকা জরিমান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্ত আব্দুর রকিব সরদার ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে সজীব আরাফাত (২৯) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) সকালে সদরের রাজারহাট বাজার কাঁচামালের আড়ৎ এলাকায়। তিনি সদরের রাজারহাট রামনগর গ্রামের বাসিন্দা। আহত সজীব জানান, একই এলাকার আবু তালহার সাথে তার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জেরে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তার মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে পবিত্র রমজান উপলক্ষে রনি ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলতাপোল গ্রামের মেহেদী হাসান রনির ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৬ মার্চ বাদ আসর পৌর শহরের কেশবপুর শিশু সদন (এতিমখানা), কোমরপোল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও বুড়িহাটি হাফিজিয়া মাদ্রাসা ও নুরানীয়া এতিমখানার প্রায় ২০০ জন শিক্ষার্থীদের মাঝে ওই ইফতার সামগ্রি বিতরণ করা হয়। রনি ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মেহেদী হাসান রনি বলেন, মাহে রমজান উপলক্ষে আমার ইচ্ছা ছিলো আশেপাশের সকল এতিমখানার শিক্ষার্থীদের একদিন ইফতার করাবো। সেজন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে এতিমখানায় ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় স্থানীয় এক আবাসিক হোটেলে ইফতার ও নামাজের প্রস্তুতির হিসেবে বিছিয়ে রাখা জায়নামাজের উপর দিয়ে হেটে টয়লেটে যান আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ডালিম। এ সময় হোটেলের এক কর্মী তাকে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। আজ (বুধবার) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হোটেল উত্তরা আবাসিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহনেওয়াজ খাজরা ইউনিয়ন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, হোটেল কর্মীকে মারধরের ঘটনায় ম্যানেজার এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত আ. লীগ নেতা। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী হোটেল…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সরফাবাদ গ্রামের আলাউদ্দিন মোড়লের স্ত্রী বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী কামাল হোসেন তার মেঝ ভাই আলাউদ্দীনের সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করার জন্য দীর্ঘদিন যাবত আলাউদ্দীনের স্ত্রী ফিরোজা বেগমের উপর অমানুষিক নিযার্তন করে আসছিল। সে ঘটনার জের ধরে গত ১৯ মার্চ সকালে ওই কামাল হোসেন আলাউদ্দীনের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী ফিরোজা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার পরিহিত শাড়ীধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। সরেজমিনে গিয়ে জানা গেছে, কামাল হোসেন পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার…

Read More