অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিভার সিরোসিস রোগে আক্রান্ত হতদরিদ্র কৃষক মনিরুল শেখকে (৪০) বাঁচাতে প্রয়োজন দশ লাখ টাকা। অসুস্থতার শুরুতে স্থানীয় ও জেলা শহরের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুদিন ভালো থাকার পর লিভার সিরোসিসের সঙ্গে ধরা পড়েছে কিডনি জনিত জটিল রোগ। এ অবস্থায় কৃষক মনিরুলকে বাঁচাতে ভারতে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। মনিরুল শেখের স্ত্রী পারভিন বেগম জানান, অসুস্থ স্বামী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে অর্থ সংকটে এখন চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছি। তার চিকিৎসার জন্য এখন প্রয়োজন প্রায় দশ লাখ টাকা। আপনাদের…
Author: banglarbhore
রাজগঞ্জ প্রতিনিধ মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলে বেড়েছে কলার দাম। রমজানে কলার অতিরিক্ত দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এদিকে চড়া দামের কারণে দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের নাগালের বাইরে চলে গেছে পাকাকলা। প্রতিবছরের মত এবারও রমজানের শুরুতেই রাজগঞ্জ, নেংগুড়াহাটসহ বিভিন্ন বাজারে এক সপ্তাহ আগেও যে কলা বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫টাকা। অথচ এখন তা প্রতিকেজি ৫০ থেকে ৬০টাকা। দুধ সাগরকলা, কালি বোগ বিক্রি হচ্ছে, ৭০ থেকে ৮০ টাকায়। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে ভোক্তাদের অভিযোগ এক সপ্তাহ আগেও বাজারে কলার সরবরাহ পর্যাপ্ত ছিল। দাম বাড়ানোর উদ্দেশ্যেই কৃত্রিম সংকট তৈরি করছেন এক শ্রেণির…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘কালা অনিককে’ গ্রেফতার করা হয়েছে। অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দ্রুতবিচারসহ ১৪টি মামলা রয়েছে। এ সময় তার দুই সহযোগী আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবীরকেও আটক করা হয়। আজ (বুধবার) ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার। তবে মঙ্গলবার মধ্যরাতে ডিবি পুলিশ সন্ত্রাসীদের আটক করে। সংবাদ সম্মেলনে ওসি রুপন কুমার সরকার জানান, ঈদকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘কালা অনিককে’ গ্রেফতার করা হয়েছে। এ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কওমি মাদরাসার ছাত্রী (১২) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন (৩৫) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ও যশোর সদরের পাওয়ার হাউজপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে ঝালকাঠির লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে জানা যায়, যশোরের আরবপুর এলাকার আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদরাসার (কওমি মাদরাসা) প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মাদরাসা ভবনের নিচতলায় বসবাস করেন। গত ৮ মার্চ তিনি এক ছাত্রীকে (১২) কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার…
বাংলার ভোর প্রতিবেদক ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর প্রদান করেছে যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। আজ (বুধবার) দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রায় একশ’ বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত এই গণস্বাক্ষর প্রদান করেন নেতৃবৃন্দ। গণস্বাক্ষর গ্রহণ করে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবারউল হাছান মজুমদার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। গণস্বাক্ষরপত্রে বলা হয়েছে, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ১৯১৩ সালে এই ভবনটি নির্মিত হয়। ভবনটি এখন ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। ২০১৯ সালে ভবনটি একবার ভাঙ্গার উদ্যোগ নেয়া হয়। সে সময় যশোরবাসীর আন্দোলনের মুখে…
সাতক্ষীরা সংবাদদাতা চারটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পারাপারের এই একটি মাত্র সেতু। কিন্তু সেতুটি নষ্ট হয় ২০২০ সালে। ওই বছরের শেষ দিকে নতুন করে কাজ শুরু হয় সেতুটির। কিন্তু৩ বছরেও শেষ হয়নি সেতুর কাজ নির্মাণ। এই ভোগান্তি দেখার যেন কেউ নেই। বলছি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের ওপর সেতুর কথা। যেটি নির্মাণ শুরু হয় ২০২১ সালে। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৫০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হয় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সল্যুশন ডিজাইনকে। কার্যাদেশ অনুযায়ী সেতু নির্মাণ শেষ হওয়ার কথা ২০২২ সালের নভেম্বরে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও কেবল তিনটি পিলার ঢালাই ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সেতুর।…
বাংলার ভোর প্রতিবেদক সংবাদ প্রকাশের জেরে যশোরে এক সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে ওই সাংবাদিক যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী সাংবাদিক হলেন মাসুদ রানা বাবু (৩২)। মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ওই সাংবাদিক স্থানীয় দৈনিক লোকসমাজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেন। আর অভিযুক্ত হলেন মণিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম। লিখিত অভিযোগে জানা যায়, গেল ১৭ মার্চ যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসামজের চতুর্থ পাতায় ‘হরিহরনগরে কৃষকের জন্য বরাদ্দ পাটের বিজ অর্ধেক হাতিয়ে নিলেন কৃষক লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের জেরে পত্রিকাটির প্রতিবেদক মাসুদ রানা বাবুর মুঠোফোনে…
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা রমজান আসলেই যেখানে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। সেখানে মাত্র ৪০ টাকা লিটার গরুর দুধ বিক্রি করছেন নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্ঠগাড়ি গ্রামের মিষ্টি ব্যবসায়ী মোস্তফা। পুরো রমজানজুড়ে ‘সুষ্ঠু বণ্টনের স্বার্থে’ একটি পরিবারের কাছে দিনে একপোয়া-আধা লিটার থেকে এক লিটার দুধ বিক্রি করেন তিনি। রমজানজুড়ে প্রতি হাটে ১০০ লিটার দুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যবসায়ী। রোজার প্রথম দিন থেকেই কম দামে দুধ কিনতে হাটের দিন তার ভ্রাম্যমাণ দুধের দোকানে ভিড় করছেন অসংখ্য মানুষ। স্বল্প মূল্যে দুধ বিক্রির উদ্যোক্তা মোস্তফা হাট বারের দিন বাজারে আগত দুগ্ধ খামারিদের কাছ থেকে ৬০-৫০ টাকা পাইকারি দরে দুধ কিনে তা প্রতি লিটার…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে ট্রাকে করে মাটি টেনে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করার দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের সাজ্জাদ হোসেন (২২)। আজ (মঙ্গলবার) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান ঢাকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন। ভূমি কর্তা আলী হাসান বলেন, সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার ডহরসিংহা এলাকা থেকে মাটি উত্তোলন করে ট্রাক ভরে কুয়াদা-ঢাকুরিয়া সড়ক বয়ে মণিরামপুর উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ও ইট ভাটায় বিক্রি করছিলেন। তার এই কাজের জন্য জনসাধারণের চলাচল বাধাগ্রস্তসহ কাচা পাকা সড়কের ক্ষতি হচ্ছিল। এ কারণে তাকে জরিমানা করার…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শনকালে শিক্ষকদের দাবি-দাওয়ার কথা সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের খুবই ভালোবাসেন। দাবির আগেই তিনি শিক্ষকদের পাঁচ শতাংশ ভাতা বৃদ্ধি করেছেন। বঙ্গবন্ধু কন্যা শিক্ষকদের জন্য যা করেছেন তা ভুলে গেলে চলবে না। আজ (মঙ্গলবার) দুপুরে সাতক্ষীরা শহরতলীর তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে চলমান এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি আরও বলেন, আমি একজন শিক্ষক, শিক্ষকতা আমার প্রিয় পেশা। আমার বাবা জীবনের শেষ পর্যন্ত শিক্ষকতা করে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু,…