Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দু’দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

banglarbhoreBy banglarbhoreMay 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড যশোর জেলা পর্যায়ের দুই দিনব্যাপি আয়োজন শেষ হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা প্রশাসন আয়োজিত এ মেলার শেষ দিন ছিল শুক্রবার।

দেশের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দুই দিনব্যাপি এ মেলায় ৫৪টি প্রকল্প নিয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশগ্রহণ করে।

মেলায় প্রকল্প প্রদর্শনীর জুনিয়র গ্রুপে অভয়নগর আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আহমেদ ইয়ামিন ও তার দল প্রথম স্থান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াকিমুল ইসলাম রিফাত ও তার দল দ্বিতীয়, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রাইসা জামান ও তার দল তৃতীয় স্থান অর্জন করে।

প্রকল্প প্রদর্শনীর সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের আলিম হোসেন মোল্লা, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অরুনাথ দত্ত রাতুল দ্বিতীয় ও ক্যান্টনমেন্ট কলেজের সাজিন আহমেদ জয় তৃতীয় হয়েছেন।

প্রকল্প প্রদর্শনীর বিশেষ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন নাঈম হাসান মুন, জেসিবি বিজ্ঞান ক্লাবের আব্দুল্লাহ বিন আশরাফ দ্বিতীয় ও নজরুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন।

এছাড়া বিজ্ঞানবিষয়ক কুইজে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুল তৃতীয় স্থান অর্জন করে।

বিজ্ঞান অলিম্পিয়াডের সিনিয়র গ্রুপের আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রথম, অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ তৃতীয় স্থান লাভ করে। জুনিয়র গ্রুপে প্রথম অভয়নগরের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, এবং কেশবপুরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউট যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন যশোর শিক্ষা অফিসের পরিদর্শক গাজী হুমায়ুন কবির।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

July 29, 2026

মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.