Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক: নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ফেব্রুয়ারি মাসেউল্লেখযোগ্য অবদান রেখে আবারোযশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেনে আরা তান্নি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। এছাড়া, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু জেলায় প্রথমবারের মতো দ্বিতীয় এবং উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা শেষেতাদের দুজনের নাম ঘোষণা এবং সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক মো. হুসাইন শওকত। অনুভূতি প্রকাশ করে জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই প্রাপ্তি। আগামীতেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে (যশোর-ব-১১-০২০৫) চালকের সহকারী হিসেবে কাজ করতেন। শামীম দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে (যার নম্বর ঢাকা মেট্রো-জ ০৪-৭১৬) করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ফিলিং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: বৃহস্পতিবার যশোরে ‘সংবেদনশীল সংবাদ : প্রচার সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ব্লাস্ট যশোরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউকে বাদ দিয়ে নয় স্লোগানকে সামনে রেখে জয়তী সোসাইটি যশোরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিআরা নাসরিন। অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার। সঞ্চালনা করেন ব্লাস্ট যশোর ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর। কর্মশালায় যশোরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরবরাহকৃত পানির প্রবাহ নিশ্চিত ও স্বাস্থ্য সম্মত করা, মশা নিধন এবং সকল ড্রেন বর্ষা মৌসুমের আগে পরিষ্কার ও সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভার মেয়রকে স্মারকলিপি প্রদান করেছে যশোর পৌর নাগরিক কমিটি। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ এ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সদস্য তসলিমুর রহমান, ইলাহদাদ খান প্রমুখ। স্মারকলিপি প্রদানকালে যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, আমরা টাকা দিয়ে পৌরসভার নিকট থেকে পানি ক্রয় করলেও পানি সঠিকভাবে পাচ্ছি না এবং পানি স্বাস্থ্যসম্মত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার ও স্থানীয় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি কামাল হোসেন। বুধবার তিনি যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মানহানি মামলা দায়ের করেন। মামলার এজহারে কামাল হোসেন জানান, তিনি সম্ভ্রান্ত ও সুনামধন্য পরিবারের সদস্য। উচ্চ শিক্ষা শেষ করে যশোর শহর ও তালবাড়িয়া গ্রামে মৎস্যঘেরসহ নানাবিধ ব্যবসা সুনামের সাথে চালিয়ে যাচ্ছেন। ব্যবসার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত। বর্তমানে তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। স্থানীয় সাধারণ মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে আগামি ১৫ এপ্রিল থেকে শুরু হবে ১৫ দিনব্যাপী সুলতান মেলা। মেলা শুরু উপলক্ষে বুধবার বিকেলে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার  আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সুলতান ফাউন্ডেশনের সদস্য,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More

কেশবপুর প্রতিনিধি  যশোরের কেশবপুরে মৎস্য ঘের ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঘের ব্যবসায়ী নজরুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় ৭ জনের নামে উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন, সমীর মুখার্জি ও ইসমাইল হোসেন। হামলায় আহত নজরুল ইসলাম কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের ব্রীজ সংলগ্ন বুড়ুলিয়া বিলে ঘের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম খান মৎস্যঘেরের কার্যক্রম চালানোর জন্য একটি ঘর নির্মাণ করতে ৭/৮ জন শ্রমিক নিয়ে যায়। এ সময় একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবী সংগঠন যশোর ফরোয়ার্ড বয়েজের উদ্যোগে শিশু, কিশোর ও শিক্ষার্থীদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী (জার্সি, ব্যাট ও বল) বিতরণ করা হয়েছে। আজ  (বুধবার) সকালে শহরের চিরুনিকল মোড়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় দলের সাবেক ম্যানেজার ও ক্রীড়া সংগঠক এফএম মঈন উদ্দিন রোম, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসির মাহাতাব পলাশ, সাবেক ফুটবলার এম আরিফুর রহমান রিমু, ক্রীড়া সংগঠক আলী হাসান লিটন, মোহাম্মদ সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য ও সংগঠনের পরিচালক শামীম এজাজ। এর আগে ১৩ মার্চ সংগঠনের পক্ষ থেকে শহরের বক্ষব্যাধি ক্লিনিক (টিবি ক্লিনিক) মোড় এলাকায় শিশু-কিশোরদের মাঝে একই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ১৯৭১-এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকদের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দিয়ে সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪তম দিবসে আসুন, সকল কুট-কৌশল-ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতা দিবস’ এবং ‘জাতীয় দিবস-২০২৪’ এর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে একথা বলেন। ভাষণটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও স্টেশন এবং অনলাইন প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচার করা হয়। তাঁর ১৭ মিনিটের কিছু বেশি সময়ের ভাষণে প্রধানমন্ত্রী…

Read More