Author: banglarbhore

শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৪শত ১০ জনকে বিনামূল্যে ১০ কেজি করে ৩দিন ব্যাপি চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে আজ (রোববার)। প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার (ট্যাগ অফিসার) বিপ্লব কুমার রায়, চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বিএম আব্দুর রহমান, ইউপি সদস্য সাহেদ হাসান লিটন প্রমুখ। অন্যদিকে ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে, ৫ হাজার ৫ শত ৮৮ জনকে বিনামূল্যে ১০ কেজি করে ৩ দিন ব্যাপি চাল বিতরণ উদ্বোধন করেন…

Read More

শ্যামনগর প্রতিনিধি নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের দিনমজুর ও ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দেয়ার জন্য সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন সাতক্ষীরা -৪ জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। স্থানীয়রা জানিয়েছেন, কালিগঞ্জ সদর, দুদলি, রায়পুর মৌতলা বাস স্ট্যান্ড, খানপুর, শ্যামনগর সদর, সোনার মোড়ে, বংশীপুর বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের পাশে যেয়ে নিজে হাতে শাড়ি তুলে দেন। রোববার সকাল থেকে তিনি এ কার্যক্রম অব্যাহত রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ নুরজামান টুটুল,…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে মা ট্রেডিংয়ের ১৯ টন ৯৩০ কেজি চুরি যাওয় গমসহ ট্রাক উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের মঈন উদ্দীন ও নড়াইলের উজিরপুর গ্রামের এশারাত। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ফরিদপুর জেলার কোতয়ালী থানার মেসার্স হারুন গফফার ফ্লাওয়ার মিলের কাছে ১৯ টন ৯৩০ কেজি রাশিয়ান গম বিক্রি করে চট্টগ্রামের মা ট্রেডিং। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৭ হাজার পাঁচশত উনআশি টাকা। এ গম নওয়াপাড়া থেকে ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য নওয়াপাড়ার বণিক ট্রান্সপোর্ট…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ আবু বকর আবুর পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার তুলে দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সদস্য আবু নঈম, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রহমান, আকরাম খান, ১নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান, ফারুক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর পৌরসভার গার্ভেজ ট্রাক চালক নাজমুল হোসেনকে মারপিট করার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুরে পৌর মেয়র রফিকুল ইসলাম কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হয়। এসব তোরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, শেখ হেলাল উদ্দিন এমপি ও মেয়র রফিকুল ইসলামের ছবি সম্বলিত প্যানা লাগানো হয়। শনিবার দুপুরে জেলা পরিষদের সদস্য টিপু সুলতান ও রকির নেতৃত্বে ওই প্যানা নামিয়ে পদদলিত করা হয়।…

Read More

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় মসজিদে প্রতিবন্ধী শিশুকে চড় দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাদীপক্ষের মামলা পুলিশী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে পালান আসামিপক্ষের লোকজন। এই সুযোগে বাদীপক্ষের লোকজন আসামি পক্ষের প্রায় ১২টি বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে আসামি পক্ষের লোকজন সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন। অপর দিখে এ ঘটনায় রোববার বিকেলে নিহতের ছেলে বাদী হয়ে বেশ কয়েকজনকে আসামি করে রায়পুরা থানার একটি মামলা করেন। ভুক্তভোগীরা জানান, এ ঘটনার পর থেকে পুলিশী গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য। সবাই বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট করে ক্ষতি সাধন করে। ভুক্তভোগী লিয়াকত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। যশোরের ভুক্তভোগী মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের রিয়াদ আফিরিন রাকিব বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার লাউজানা ধরের বাড়ি গ্রামের মাজহারুল ইসলাম ও যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের মামুন হোসেন। বাদী মামলায় জানিয়েছেন, আসামি মামুন ও তার বাড়ি একই গ্রামে। লেখাপড়া শিখে বেকার থাকার কারণে তাকে বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবে বলে মামুন বাদীকে জানান। আর ওই চাকরি…

Read More

বাংলার ভোর প্রতিবেক যশোরে ট্রেন থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত ৫ এপ্রিল বেনাপোল-খুলনাগামি বেতনা এক্সপ্রেসে এই ঘটনার পরে পুলিশ খুলনা জিআরপি থানায় মামলা করেছেন। আটকরা হলো, বেনাপোলের গয়ড়া গ্রামের হাসান আলী ও লিটন হোসেন। খুলনা রেলওয়ের গোয়েন্দা শাখার এএসআই ইউসুফ আলী মামলায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল থেকে খুলনাগামি বেতনা এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় নাভারণ রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে চলন্ত ওই ট্রেনে অভিযানকালে ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুইটি স্কুল ব্যাগের মধ্যে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দোকানের পণ্য বাকি না দেয়ায় ব্যবসায়ী উজ্জল হোসেনকে কুপিয়ে হত্যাচেষ্টা, অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়া এবং ভাংচুর করে আরো অর্ধলাখ টাকার ক্ষতি সাধনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ২ এপ্রিল সদর উপজেলার রাজারহাটে এই ঘটনার পরে ৫ এপ্রিল রাতে আহত উজ্জল হোসেনের স্ত্রী আমেনা খাতুন চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৭/৮জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। আসামিরা হলেন, রামনগর গ্রামের দক্ষিণপাড়ার সোহান, সজল, ইকরাম ও রাজারহাট মোড় আমিন তেল পাম্পের পিছনে পলাশ। বাদী আমেনা খাতুন মামলায় জানিয়েছেন, রাজারহাট মোড়ে আমিন তেল পাম্পের পাশে মিম, জিম টি স্টোর নামীয় দোকানে তার স্বামী উজ্জল হোসেন ব্যবসা করেন। আসামিরা বিভিন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত বলেন, বর্তমান সরকারের মদদে পবিত্র রমজানে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষ দিশেহারা। বর্তমান দেশের এই সংকট মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে বিনা ভোটে কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. মাহবুব আলম বাচ্চু, বিশিষ্ট লেখক, গবেষক বেনজিন খান, অতিরিক্ত পিপি বিমল রায়, এ্যাড. লতিফ মোড়ল, ডা. এমএ সামাদ, জাগপা যশোর জেলার সাধারণ সম্পাদক ও…

Read More