বাংলার ভোর ডেস্ক পত্রিকার সার্কুলেশন নিয়ে ম্যানুপুলেশনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার দুপুর সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। এসময় ডিএফফির তালিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরাফাত বলেন, এ বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যে কাজ করছি। বিষয়টি একটু জটিল। জটিল এই কারণে যে সংখ্যা নির্ণয় করার যে ফলাটা আছে তার মধ্যেও কিছু গলদ আছে, সেটিকেও ম্যানুপুলেট করা যায়। ‘যদি বলি ফর্মুলা অলরেডি আছে…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন শিক্ষাক্রমের আলোকে ২০২৬ সাল থেকে সেই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নিয়ম ঠিক করে প্রায় চূড়ান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে’র মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম…
বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি সব দেশের মতো বাংলাদেশেও হচ্ছে। একই কথা রিজার্ভেও। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই। কেননা আপদকালীন খাদ্য মজুত রয়েছে। এত বেশি আলোচনার কারণে আজ প্রায় সবাই রিজার্ভ নিয়ে কথা বলেন। এই সতর্কতা দেশের জন্য ভালো। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ১৪ দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ দলের নেতাদের প্রধানমন্ত্রী বলেন, আপনারা এসেছেন, ভালো হয়েছে। আমি খুশি হয়েছি। সবার কথা শুনব… কীভাবে কী করা যায়। তিনি বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে আরও সুসংগঠিত হয়ে মানুষের কাছে যেতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে না। গ্রেনেড…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, টেকসই উন্নয়নের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু যশোর সদরের মতো একটি উপজেলায় কোন মাস্টার প্লান নেই। আমি বিজয়ী হলে প্রথম কাজ হবে এই উপজেলার উন্নয়নে একটি মাস্টার প্লান তৈরি করা। যাতে বর্তমান সরকারের ভিশন-৪১ বাস্তবায়নের পাশাপাশি যশোর সদর উপজেলার মানুষ টেকসই উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে।’ বৃহস্পতিবার (২৩ মে) কচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজারে দোয়াত-কলমের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি যশোর সদর উপজেলাবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। এছাড়া কচুয়ার ১নং ওয়ার্ডের রায়মানিক গ্রামে, যশোর পৌরসভার ২,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টায় কেশবপুর উপজেলার ত্রিমহণী বাজার মোড়ে ঘেরের জমির মালিকগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে দু’শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা জানান, কেশবপুরের বিল বলধালির প্রায় ৪৫০ বিঘা জমির একটি ঘের রয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ এ ঘেরের ইজারাদার ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ঘেরের ২১৪ জন জমির মালিক নতুন করে জাহাঙ্গীর আলমকে ইজারা দেন। এরপর জাহাঙ্গীর আলম বৈধ প্রক্রিয়ায় কয়েক লাখ টাকার মাছের পোনা ছাড়েন। পাশাপাশি দিয়ে ঘেরের পাড় বাধার কাজ শুরু করেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার পূর্ব বারান্দিপাড়ায় নির্বাচনী সমাবেশ করেছেন। বুধবার বিকেলে প্রত্যাশা ক্লাবের সামনে সমাবেশেটি অনুষ্ঠিত হয়। এ সময় ফাতেমা আনোয়ার বলেন, প্রার্থীরা ভোটের সময় আসলে ভোটারদের কাছে এসে খোঁজখবর নেন। ভোট চলে গেলে তারা ভোটারদের কথা ভুলে যান। কিন্তু আমি সবসময় মানুষের পাশে থাকবো। শুধুমাত্র ভোটের সময় নয়, অন্য সব সময়ও যতটুকু সম্ভব সেবা করার চেষ্টা করবো। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। যশোর পৌররসভার ১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক কমিটির নির্বাচন পরিচালনা…
♦ হত্যাকাণ্ডে পরিকল্পনাকারী বাল্যবন্ধু শাহীন ♦ মরদেহ টুকরো টুকরো করে গুম ♦ পাঁচ কোটি টাকা চুক্তিতে খুনের মিশনে কিলার ♦ নেপথ্যে সোনা চোরাচালানের অর্থ ভাগাভাগি ♦ যুক্তরাষ্ট্রে পালিয়েছে শাহীন বাংলার ভোর ডেস্ক ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ীক পার্টনার আক্তারুজ্জামান শাহীন! এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহীন। পরে আমানসহ ছয় জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে লাশ কেটে টুকরো টুকরো ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সব বয়সের ভোটারের মধ্যে সাড়া ফেলেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু। ৬ জন চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে সব বয়সের ভোটারের পছন্দের প্রার্থী হিসেবে তৌহিদ চাকলাদার ফন্টু র্শীষে। রাত-দিন তিনি উপজেলার প্রতিটি পাড়া-মহলায় ও গ্রামে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে বুধবার নওয়াপাড়া ইউনিয়নে তৌহিদ চাকলাদার ফন্টুকে প্রচার-প্রচারণায় চালায়। তিনি যে এলাকায়ই যাচ্ছেন শত শত যুবকসহ নানা বয়সের ভোটারা ঘিরে ধরছেন তাকে। সাধারণ ভোটাররা কর্মী হিসেবে মোটরসাইকেল প্রতীকে তৌহিদ চাকলাদার ফন্টু জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা…
বাংলার ভোর প্রতিবেদক বিজয়ী হলে মাস্টারপ্লানের মাধ্যমে যশোর সদর উপজেলাকে ঢেলে সাজানো পরিকল্পনা রয়েছে দোয়াত কলম প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের। তিনি বলেন, ‘যশোর সদর উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা গড়তে আমার মেধা ও শ্রমের সর্বস্ব দিয়ে কাজ করবো। আমার উদ্দেশ্য থাকবে একটাই- সদও উপজেলাবাসীর সেবা করা।’ বুধবার (২২ মে) যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুজিব সড়কে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি চাঁচড়া ও আরবপুর ইউনিয়নের বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য দেন। আনোয়ার হোসেন বিপুল বলেন, ভয়াবহ করোনার সময় আমি আপনাদের পাশে ছিলাম। ৩০ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছি। ১০ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার…
♦ প্রভাব পড়েছে বেনাপোল কাস্টমসের রাজস্ব আহরণে ♦ ভারতীয় কোম্পানির ডিলারশিপ বাতিলের ঝুঁকি ♦ অনিশ্চয়তায় দোকান ও গুদাম ভাড়া এবং কর্মচারী বেতন বাংলার ভোর প্রতিবেদক একের পর এক ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছেন যশোরের মোটরপার্টস ও মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীর। তাদের ব্যবসার খরচ বেড়ে চলেছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। আমদানি খরচ বাড়লে পণ্যের দাম বাড়ে। এতে করে ভোক্তারা পার্টস কেনা কমিয়ে দেয়ায় মন্দা যাচ্ছে পার্টস ব্যবসার। আবার ডলারের কারণে অনেকে পণ্য আমদানি করতে পারছেন না। এর প্রভাব পড়েছে বেনাপোল কাস্টমসের রাজস্ব আহরণের উপর। কেননা সিংহভাগ রাজস্ব আসে উচ্চ শুল্কযুক্ত গাড়ির চেচিস ও মোটরপার্টস আমদানি থেকে। মোটর পার্টসের…