শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্রের মাঝে আল-খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভ্যান গাড়ি ও গরু ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টার সময় উপজেলা পরিষদের নতুন ভবনের নিচে ৫ জন ভ্যান গাড়ি, ৪ গরু, ৫টি ছাগল ও মুদি দোকানের মালামাল ৩টি। স্বাবলম্বীকরণের প্রকল্পের আওতায় আল-খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান গাড়ি চালকদের হাতে তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। অসহায় ব্যক্তিরা হলেন, রুহুল আমিন, মনিরুল ইসলাম, মিলন গাজী, আনোয়ার হোসেন, আবুল হোসেন সরদার, বাবলু শেখ, হাফিজুর রহমান,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিষদের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরের নিজস্ব (রাজস্ব) তহবিলের অর্থায়নে যশোর জেলার মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জেলা পরিষদ সভা কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল। ৩২০ জন কলেজ পড়ুয়া মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার, হিসাব রক্ষক আবু হুরাইরা, কর্মচারী এ্যাসসোশিয়েনের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বার্মিজ চাকুসহ আব্দুল আহাদ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এই ব্যাপারে এদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল আহাদ ভেকুটিয়া মিশনপাড়ার বাসিন্দা। কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রাতে টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলাল ভেকুটিয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে আব্দুল আহাদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় এদিনই তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা পরিষদের হল রুমে ওয়েলফেয়ার সেন্টার যশোরের উদ্যোগে ওয়েজ আর্নাস কল্যাণ বোড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন আরএআইএসই প্রকল্পের আওয়াতায় ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও পরিচালক ( আইআরপি) মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, পৌর সভার কাউন্সিলর শাহিনুর রহমান, সমবায় কর্মকর্তা অহিদুর রহমান প্রমুখ।
খায়রুল খন্দকার টাঙ্গাইল টাঙ্গাইলের ভূঞাপুর কলেজ শিক্ষক (বাকশিষ) সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিষ) ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদ জিয়া মহিলা কলেজে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান সঞ্চালনায়, শমসের ফকির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মির্জা মহিউদ্দিন স্যার। বিশেষ অতিথি ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলম, শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ…
বাংলার ভোর প্রতিবেদক আজ ৮ এপ্রিল বর্ষীয়ান সাংবাদিক ও সাহসী কলম সৈনিকদের পথিকৃত প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক কল্যাণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা জীবন চলার পথে ৭২ বছর পূর্ণ করলেন। ১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মরহুম মোকছেদ আলী, মাতা মরহুমা আয়েশা খাতুন। তার পিতা ছিলেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্যা স্টেটস্ম্যান পত্রিকার সহকারী সম্পাদক। ছাত্রাবস্থাতেই তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন। এ দেশের বরেণ্য সাংবাদিক মরহুম কবি নাসির উদ্দিন আহম্মেদ ও অন্যান্যের সহচার্যে এসে সাংবাদিকতা পেশার প্রতি অনুপ্রাণিত হন। লেখাপড়ার পাশাপাশি মাসিক…
বাংলার ভোর ডেস্ক বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার ভোর ৫টায় র্যাব-১৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ। তিনি বলেন, অভিযান চলমান রয়েছে। নাথান বমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম। আমরা চেওসিমকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করছি। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের সুয়ালকে অভিযান পরিচালনাকালে তার বাসা চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। তার পাকা একতলা বিল্ডিংয়ে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া…
বাংলার ভোর ডেস্ক যশোরসহ দেশের সাত জেলায় ঝড় ও বজ্রপাতে ১০জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন, নিখোঁজ রয়েছেন দুই জেলে। এ ছাড়া অন্তত ২৫টি গরু ও মহিষের মৃত্যুর খবরও পাওয়া গেছে। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে যশোর, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ঝালকাঠি, নেত্রকোণা, পিরোজপুর ও ভোলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় ঝড়ে গাছ পড়ে বাড়িঘর ও বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ফসলেরও ক্ষতি হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ঝড়ে গাছ ভেঙে পটুয়াখালীর বাউফলে এবং পিরোজপুর সদর উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে ঝালকাঠি সদর ও কাঠালিয়া উপজেলায় তিনজন, খুলনার ডুমুরিয়া, বাগেরহাটের কচুয়া, নেত্রকোণার…
বাংলার ভোর প্রতিবেদক পারিবারিক বিরোধের জেরে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ঝিকরগাছার মোবারকপুর পূর্ব মাঠপাড়ার বাসিন্দা ফজলুল হক। রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিন সন্তানের জনক তিনি। বড় মেয়ে ফারহানা ফেরদৌস বৃষ্টি, ছেলে একতাদুল হক রিয়াদ ও সাবেক স্ত্রী গুলশান আরা ইতি একাট্টা হয়ে তার বেশ কিছু সম্পত্তি দখল করেছে। পারিবারিক বিরোধ চরমে উঠলে ২০১২ সালে স্ত্রী গুলশান আরা ইতিকে তালাক দেন তিনি। তবে, প্রাণনাশের আশঙ্কায় পুনরায় স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনেন তিনি। বড় মেয়ে, ছেলে ও স্ত্রী সব জমিজমা লিখে দিতে ক্রমাগত চাপ দিতে থাকলে তিনি অস্বীকার করেন। বনিবনা না হওয়ায় ২০২০ সালে স্ত্রীকে ফের তালাক দেন।…
বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুর গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলনের ৩ দিন পর এবার পাল্টা অভিযোগ তুললেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। রোববার প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলনে তার ও এমপি ইয়াকুব আলীর ভাইয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ খন্ডন করে খোদ অধ্যক্ষ রেজাউল করীমের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুললেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ রেজাউল করীম প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাবস্থায় যে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন সেটি আড়াল করার জন্যই গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলনে আমাকে ও এমপির ভাই ওয়ালিউর রহমানকে নিয়ে অবান্তর অভিযোগ তুলেছেন। অথচ…