বাংলার ভোর ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুই মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাদের সম্মানি ভাতা ও অন্যান্য সুবিধা বিদ্যমান সিটি করপোরেশন আইন দ্বারা নির্ধারিত হবে। এর আগে ২০২৩ সালের ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আবারও তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২০০৮ সালে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে ১৮ দলীয় জোটের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য…
Author: banglarbhore
কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার কয়রা উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হোসনে আরা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোসনে আরা মাদারবাড়িয়া গ্রামে বসবাসরত মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী। কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরার সন্তান তাকে বাড়িতে রেখে খুলনায় গিয়েছিলেন। পরে সন্ধ্যায় বাড়িতে এসে দেখেন তার মায়ের ঘরে তালা লাগানো। এরপর মাকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পুলিশকে খবর দেন। কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে…
বাংলার ভোর ডেস্ক মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান।এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন…
ঝিনাইদহ সংবাদদাতা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা করছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন। ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা…
♦ জেলা মডেল মসজিদে নারীদের প্রথম ঈদের নামাজের জামায়াত ৮টা ১৫ মিনিটে বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার ৮২টি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের নামাজ শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে ৯টায়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৮টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিটে, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়,…
কলীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের আহবায়কসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে তিনজনকে যশোরে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন- পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, আক্তার হোসেন, শিপন হোসেন, আশরাফুল ইসলাম ও সজিব হোসেন। বাকিদের নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, নদীপাড়া এলাকার লোহার পুরাতন জিনিসের জিনিসপত্র ক্রয়-বিক্রয় করেন। বিকালে এলাকার এক শিশু দোকানের জিনিসপত্র নষ্ট করছিল। এ সময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে…
শালিখা প্রতিনিধি মাগুরা শালিখার সাবলাট খালপাড় মাদরাসা প্রাঙ্গণে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর তালখড়ি ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম ইসলাম নাদিম। প্রধান অতিথি ছিলেন সংঘঠনের মাগুরা জেলা শাখার সভাপতি আ. সালাম জায়েফ। বক্তব্য রাখের মাওলানা আব্দুর রহমান, ইউনুস আলী মন্ডল, মুহাব্বত আলী, রাজিব হুসাইন, মুহাম্মাদ খালিদ প্রমুখ। সম্মেলনে মুহাম্মাদ ইব্রাহিম ইসলাম নাদিমকে সভাপতি, মুহাম্মাদ সুমন হোসেনকে সহ সভাপতি ও মুহাম্মাদ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদকের মনোনীত করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে সোমবার যশোর শহরের বেজপাড়া কলোনী মসজিদ এলাকায় ৫০জন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়। আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি তিনি উপস্থিত থেকে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক ও মেহেদী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান, সম্পাদক আফসানা ইয়াসমিন, সাধারণ সদস্য শাকিলা পারভিন, রিতা আফরোজ, রুপা প্রমুখ। ঈদের এই উপহার পেয়ে শিশুরা…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৪০ টি পরিবারকে এ উপহার প্রদান করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদের সঞ্চালনায় ও কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীর তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি ও রংধনু কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক এসএএম আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। এ সময় ব্যবসায়ী শেখ আব্দুর…
শ্যামনগর প্রতিনিধ সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারোটায় শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে ও অস্ট্রেলিয়ার জোবেদা আমিন মোবাইল স্কুল (জ্যামোস্ক)-এর সহযোগিতায় এই বৃত্তি প্রদান করা হয়। ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিমের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, এ সময় বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের কাছ থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন। মাধ্যমিক স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মোট ২৩ জন শিক্ষার্থীকে ১৮২,০০০ টাকা…