Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ভুল ট্রেনে ওঠার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে জাবেদ আলী(৫৫) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের মুন্দির মণ্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ৩টার দিকে যশোর রেলগেট এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানাগেছে, নিহত দিনমজুর জাবেদ কুষ্টিয়ায় য্ওয়ার জন্যে মহানন্দা এক্সপ্রেসে চড়তে চেয়েছিলেন। এর আগে বেনাপোলগামী বেতনা ট্রেন স্টেশনে আসে। দ্রুত এসে তিনি ভুল ট্রেনে চড়ে বসেন। ওঠার পর বুঝতে পারেন এটি তার গন্তব্যের ট্রেন নয়। ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়েছে। তিনি চলন্ত ট্রেন থেকে রেলগেট এলাকায়(প্লাটফরম থেকে ৬০/৭০ গজ দূরে)নামার জন্যে লাফ…

Read More

বাংলার ভোর ডেস্ক: খাসির মাংস দিয়ে বাহারি পদ তৈরি করে খেতে পছন্দ করেন কমবেশি সবাই। বিশেষ করে ঈদে খাসির মাংস ভুনা কিংবা কাচ্চি বিরিয়ানি খেতে ভুলেন না ফুডলাভাররা। তবে খাসির মাংসের যে পদই তৈরি করুন না কেন, আস্ত রসুন দিয়ে খাসির মাংস রান্নার স্বাদই ভিন্ন। খুবই মজাদার এই মাসের পদটি একবার খেলে মুলে লেগে থাকবে সবসময়। আস্ত রসুন দেওয়ার কারণে এই মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগু। চাইলে গরুর মাংসেও আস্ত রসুন ব্যবহার করতে পারেন। সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেওয়া যায় এই বিশেষ পদটি। চলুন জেনে নেওয়া যাক খুব সহজে ও চটজলদি খাসির মাংসের এই পদ তৈরি…

Read More

বাংলার ভোর ডেস্ক: বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশিরভাগ মুসলিমপ্রধান দেশেই ধুমধামে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। শুধু আনন্দ নেই ফিলিস্তিনিদের মনে। ঈদের দিনেও পেটে ক্ষুধা নিয়ে, প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর সহযোগীরা। সেই হামলায় প্রাণ হারান প্রায় ১ হাজার ১০০ মানুষ, জিম্মি করা হয় আরও ২৫০ জনকে। এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।…

Read More

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক জনপ্রিয় তারকা কিংবা স্টারকিডই প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু শুরুতে কেউই মুখ খুলতে চান না। অনেক জলঘোলা করার পর সম্পর্কে সিলমোহর দেন তারা। এমনই এক প্রেমিকযুগল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর। তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠার পরও তারা বিষয়টি খোলাসা করতে চাননি। বরাবরই চুপ থেকেছেন দুজনই। সম্পর্কের কথা স্বীকার না করলেও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আদিত্য-অনন্যাকে। এমনকি বিদেশেও সময় কাটিয়েছেন তারা। অবশেষে করণ জোহরের কফি কাউচে এসে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অনন্যা। তবে নতুন খবর হলো— বছর না ঘুরতেই নাকি ভেঙে গেছে আদিত্য-অনন্যার প্রেমের সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর করা একটি পোস্টই মূলত উস্কে…

Read More

বাংলার ভোর ডেস্ক: চাল আমদানির পথ খোলা। আমদানি উৎসাহিত করতে শুল্ক ৬২ দশমিক ৫ থেকে ১৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে এনেছে সরকার। ৩০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি। আরও কিছু প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দিয়ে প্রায় ২ লাখ টন চাল আমদানির চিন্তা রয়েছে সরকারের। তবে এ সবই হয়েছে কাগজে কলমে। বাস্তবে চাল আমদানির প্রয়োজন হচ্ছে না। ব্যবসায়ীরাও আগ্রহী হচ্ছেন না। চাল আমদানির এলসি খোলার জন্য সরকারের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা থেকে আমদানি অনুমতিপত্র (আইপি) নিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ মার্চ অনুমতি পাওয়া ৩০ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুটি প্রতিষ্ঠান সেই অনুমতিপত্র নিয়েছে। এ দুই প্রতিষ্ঠান অনুমতি…

Read More

বিনোদন ডেস্ক ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার সুবাদে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। আগামীকাল বৃহস্পতিবার ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা। শাকিব খানের এ ছবিতে যুক্ত হতে পেরে কফি যে কতটা আনন্দিত তা তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট হয়। সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই ছবিটি নিয়ে দু-চার লাইন লেখেন কফি। এবার অনুসারীদের সঙ্গে ভাগ করে নিলেন শুটিং চলাকালীন অভিজ্ঞতা। জানালেন, এই সিনেমা করতে গিয়ে বাঙালিদের মতো হাতে খেতে শিখেছেন তিনি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রাজকুমার ফিল্ম করার সময়, আমি রাজকুমারের বাঙালি ক্রুদের সাথে খাবার ভাগ করে নেওয়া এবং একজন সত্যিকারের বাঙালির মতো হাতে কীভাবে খেতে হয় তা…

Read More

বাংলার ভোর ডেস্ক: চেন্নাই সুপার কিংসের শুরু থেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি আর কতদিন থাকবেন? তার পরে তো এই দলটির নেতৃত্ব নিতে হবে কাউকে না কাউকে। সে লক্ষ্যে ২০২২ সালে রবিন্দ্র জাদেজার কাঁধে নেতৃত্ব তুলে দেয়া হয়। কিন্তু অধিনায়ক হয়েই জাদেজা নিজে যেমন হারিয়ে যেতে বসেছিলেন, তেমনি দলকেও হারাতে বসেছিলেন তিনি। বলা হয়, চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয় জাদেজার। যার ফলে টুর্নামেন্টের মাঝপথেই অনভিপ্রেত পরিস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব ফিরিয়ে নিতে হয়েছিল ধোনিকে। তবে চেন্নাই সুপার কিংস তখন থেকেই পরের অধিনায়ক ঠিক করার দিকে নজর দেয়। ওই সময়ই তরুণ ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে গড়ে তুলতে শুরু করেন ধোনি। গত…

Read More

নড়াইল সংবাদদাতা: ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং লোকাল বাসের…

Read More

বাংলার ভোর ডেস্ক: রাত পোহালেই ঈদুল ফিতর। এর পরপরই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। অতীতে ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মাথায় রেখে এবার সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুটি প্রধান বড় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বেশিরভাগ সদস্যদের ছুটিও শিথিল করা হয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন করতে পারে সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে, জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উৎসবকেন্দ্রিক ঢাকাসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নজরদারি বাড়ানো হয়। এ বছরও কাছাকাছি সময়ে দুটি বৃহৎ উৎসব ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদরদপ্তর থেকে জেলা পুলিশ…

Read More

বাংলার ভোর ডেস্ক: দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার। ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু…

Read More