Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জিলা স্কুলে ফ্যান খুলে মাথায় পড়ে শিক্ষার্থী জখম

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সরকারি যশোর জিলা স্কুলে পরীক্ষা চলাকালে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে মাথার উপর পড়ে মোবাশ^র রহমান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী জখম হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোবাশ^রকে প্রথমে যশোর জিলা স্কুল ক্লিনিক ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। আহত মোবাশ^র পৌরসভার ষষ্ঠিতলা পাড়ার মিজানুর রহমানের ছেলে।

আহত শিক্ষার্থী জানায়, সকাল ১০টার সময় তাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়। ঘণ্টাখানেক পরে হঠাৎ করে সিলিং ফ্যান খুলে তার মাথার উপর পড়ে। এতে সে মাথায় আঘাত পায়। এ সময় তার সহপাঠিরা তাকে উদ্ধার করে স্কুলের ক্লিনিকে নিয়ে যায়। গত পাঁচ বছর আগেও তার সহপাঠির সাথে এমন ঘটনা ঘটে বলে সে জানায়।

এ বিষয়ে আহত শিক্ষার্থীর মা জলি আফরোজ জানান, যশোর শহরের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জিলা স্কুল। এই স্কুলে এমন ঘটনা আমাদের কাম্য নয়। সন্তানকে স্কুলে পাঠিয়ে আমরা সব সময় আতংকে থাকি। প্রতিষ্ঠানের দ্বায়িতহীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

আরেক অভিভাবক বলেন, ‘যশোরের শ্রেষ্ঠ স্কুল বলেই তার সন্তানকে এই স্কুলে অনেক সংগ্রাম করে ভর্তি করিয়েছি। শিক্ষকরা যথাযথ দায়িত্ব পালন করেন না। শঙ্কায় আছি সন্তানের ভবিষৎ নিয়ে। এই স্কুলে এখন বহিরাগতদের যাতায়াত বেড়ে গেছে। স্কুলের মধ্যে চাকুও পাওয়া যাচ্ছে। এসব নিয়ে চিন্তিত অভিভাবকরা।’

যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন জানান, বিষয়টি আমি শুনে নিজেই ক্লিনিকে গিয়ে তার খোঁজখবর নিয়েছি। সে আপাতত সুস্থ আছে। তবে এমন ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য স্কুলের প্রত্যেকটা শ্রেণি কক্ষের ফ্যানগুলো চেক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.